Bangabandhu Youth Association

Bangabandhu Youth Association

Share

Social Service

03/04/2025

The nature of the tranquility.
Beautiful Dohar Nawabganj.
Dhaka, Bangladesh.
Director & Producer by:
Mr. Shihab Ur Rahman Sikder
Founder: Bangabandhu Youth Association

Photos from Bangabandhu Youth Association's post 25/03/2025

❝একজন কিংবদন্তি গুণী মানুষের বিদায়❞
বঙ্গবন্ধুর স্নেহধন্য দোহার নবাবগঞ্জ ঢাকা অঞ্চলের কৃতি সন্তান ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু আজ ২৫শে মার্চ ২০২৫ প্রভাতে প্রয়াত হয়েছেন তাঁর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা.......

আজিজুর রহমান ফকু’র জীবন সংগ্রাম:-
[❝ব্যক্তিগত❞]
আজিজুর রহমান ফকু,
পিতা:- এসএম চৌধুরী,
মাতা:- উম্মতে রসুল।
জন্ম:- ২৬ ভাদ্র, ১৩৪৪ বঙ্গাব্দ
১০ সেপ্টেম্বর, ১৯৩৭ খ্রিস্টাব্দ।
ঠিকানা:- গ্রাম-চরমধুচরিয়া, ইউনিয়ন-আগলা, উপজেলা:-নবাবগঞ্জ, জেলা-ঢাকা।
বর্তমান ঠিকানা- রোড-৮৬, বাড়ি-৭/বি, গুলশান-২, ঢাকা।
পেশা:- শিক্ষকতা এবং রাজনীতি।

[❝রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন❞]
★নির্বাহী সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ।
★ক্রীড়া সম্পাদক, হরগঙ্গা মহাবিদ্যালয় ছাত্র সংসদ [১৯৬০]
★সহ-সভাপতি (ভিপি), ঢাকা কলেজ ছাত্র সংসদ [১৯৬৩-৬৪]
★সভাপতি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), নবাবগঞ্জ থানা শাখা [১৯৬৫]
★সাধারণ সম্পাদক, ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর), বৃহত্তর ঢাকা জেলা শাখা [১৯৭২]

★দপ্তর সম্পাদক, বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটি [১৯৭৪]
★দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয় কৃষক লীগ, কেন্দ্রীয় কমিটি [১৯৮০-১৯৯০]
★সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক লীগ, কেন্দ্রীয় কমিটি [১৯৯০-২০১১]

❝স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ❞
★১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ।
★১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ।
★১৯৫৮ সালে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং কারাবরণ।
★১৯৬২’র হামুদুর রহমান শিক্ষা কমিশনে বিতর্কিত বৈষম্যমূলক রিপোর্ট বিরোধী -শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ এবং কারাবরণ।

★১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানি গভর্নর মোনায়েম খানের হাত থেকে সার্টিফিকেট না নেওয়ার আন্দোলন পরিচালনা করার দায়ে তদানীন্তন ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, ফেরদৌস আহমেদ কোরেশি,জাকির হোসেনসহ ৪৮ জন ছাত্রনেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হয় এবং সংগ্রামী ছাত্রনেতা শেখ ফজলুল হক মণি ও আসমত শিকদারের এমএ সার্টিফিকেট বাতিল করে কর্তৃপক্ষ, এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঢাকা কলেজ থেকে ৩ (তিন) বছরের জন্য রাস্টিকেট করা হয় তাঁকে।

★ ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন বহিষ্কৃত ছাত্রনেতা, ঢাকা আর্টস কলেজের ৮ জন রাস্টিকেটের ছাত্রনেতা ও ঢাকা কলেজ তাঁকেসহ ৪ জনকে রাস্টিকেট করার পর, ব্যারিস্টার আমীর-উল ইসলাম মোট ৬০ জন ছাত্রনেতার বহিষ্কারাদেশ ও রাস্টিকেটশন প্রত্যাহার করার জন্য ঢাকা হাইকোর্টে ৫৯টি রিট-পিটিশন করেন। ফেরদৌস আহমেদ কোরেশি রিট-পিটিশন করতে রাজি ছিল না, তাই সে রিট-পিটিশনে স্বাক্ষর করেননি। মামলা পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হলে ব্যারিস্টার আমীর-উল ইসলামের পরামর্শে তিনি আওয়ামী লীগের ততকালীন সাধারণ সম্পাদক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সঙ্গে দেখা করেন। টেলিফোনে ব্যারিস্টার আমীর-উল-ইসলামকে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সমর্থক কয়েকজন ধনাঢ্য ব্যক্তির নাম ও ঠিকানা বলেন; এরপর বঙ্গবন্ধু আজিজুর রহমান ফকুকে বলেন, ❝তুমি ব্যারিস্টার আমীর-উল-ইসলামের কাছ থেকে ৩টি করে নাম ও ঠিকানা নিয়ে সেসব ঠিকানা অনুযায়ী তাদের সঙ্গে দেখা করবে। তারা যে টাকা দেন সেই টাকা ব্যারিস্টার আমীর-উল-ইসলামকে দিয়ে পুনরায় ৩টি নাম নিয়ে পুনরায় বের হবে।❝ এভাবে মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের অধিকাংশ সংগৃহীত হয়।

★ বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষিত ১৯৬৬'র ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ করেন।
★শেখ মুজিব ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে পাকিস্তানির দুঃশাসনের বিরুদ্ধে ৬৯'র এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেন।

★১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগ্ঠক ছিলেন। তিনি প্রায় দুইশতাধিক
বীর মুক্তিযোদ্ধাকে সংগঠিত করেন এবং ভারতের আগরতলায় যুদ্ধ ট্রেনিং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেন।

★ স্বাধীনতাত্তোর বাংলাদেশে ১৯৭৪-এ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারের গৃহীত খাদ্য উৎপাদন বৃদ্ধি কর্মসূচি সফল করার জন্য দেশে বৃহৎ আড়িয়াল বিল-এ ৮৫ হাজার একর অনাবাদি জমি আবাদযোগ্য করার জন্য আলমপুর-মদনখালী খালকাটার উদ্যোগ গ্রহণ করেন। ফলে আড়িয়াল বিলের পানি নিষ্কাশন হয় এবং সমস্ত জমি ইরি চাষের আওতায় আসে,যার ফলে নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর, সিরাজদিখাঁন থানার বিল এলাকায় ইরি চাষের উন্নতি সাধন হয়।

★১৯৯১ খ্রিস্টাব্দে ১৫ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন ।

[❝শিক্ষা ও সমাজিক নানান সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন❞]
★প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটি।
★প্রতিষ্ঠাতা সদস্য, শিবরামপুর উচ্চ বিদ্যালয়।
★প্রতিষ্ঠাতা সদস্য, গর্ভনিং বডি, আদর্শ মহাবিদ্যালয়, খাহ্রা, চুরাইন।
★প্রতিষ্ঠাতা সদস্য, ঘোষাইল উচ্চ বিদ্যালয়।
★প্রতিষ্ঠাতা সদস্য, আদর্শ ডিগ্রী অনার্স কলেজ, খাহ্রা, চুরাইন।
★সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ থানা শিক্ষক সমিতি (১৯৭৩)।
★প্রধান উপদেষ্টা, বিজিসি
★সভাপতি, ম্যানেজিং কমিটি, শিবরামপুর উচ্চ বিদ্যালয়।
★সভাপতি, ম্যানেজিং কমিটি, চুরাইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়।
★সভাপতি, ম্যানেজিং কমিটি, খারশুর উচ্চ বিদ্যালয়।
★সদস্য, আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্ক ফোর্স, ঢাকা (১৯৯৬-২০০১)।
★সদস্য, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি, ঢাকা (১৯৯৬-২০০৩)।

তথ্যউপাত্ত সংগ্রহকারী:- (সম্পর্কে প্রবাদপ্রতিম পুরুষ বীরযোদ্ধা ফকু সাহেবের ভ্রাতুষ্পুত্র)
জুবায়ের আদিত্য
নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু ইয়ুথ অ্যাসোসিয়েশন।

বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের অধিকারী
জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান ভাষা সংগ্রামী এই বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু সাহেবের প্রয়াণে দোহার নবাবগঞ্জবাসী আজ শোকাহত।
বঙ্গবন্ধু ইয়ুথ অ্যাসোসিয়েশন তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে, তাঁর আত্মার শান্তি কামনা করছে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। কিংবদন্তি এই গুণীমানুষের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অশেষ ভালোবাসা।

বার্তা প্রেরক–
শিহাব-উর-রহমান শিকদার
প্রতিষ্ঠাতা এ নির্বাহী সদস্য: বঙ্গবন্ধু ইয়ুথ অ্যাসোসিয়েশন।
Bangabandhu Youth Association

Photos from Bangabandhu Youth Association's post 15/05/2023

জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান
বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান (সোনা মিয়া গাজী)।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে তিনি অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য।

এই বীর মুক্তিযোদ্ধা দোহার থানা মুক্তিযোদ্ধা সংসদ এর বিপ্লবী কমান্ডারের দায়িত্ব পালন করেছেন সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে। তিনি ছিলেন একজন দুঃসাহসিক বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান প্রশংসনীয় ছিলো।

বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্রের প্রতি তাঁর ছিলো অগাধ বিশ্বাস। বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের অকুতোভয় নির্ভীক, দেশপ্রেমিক বীর সেনানী।

গত ১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দে বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দঃখ প্রকাশ করছি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তাঁকে বেহেশত নসীব করুন।
জাতির এই শ্রেষ্ঠ সন্তান সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা
গাজী ফজলুর রহমান এর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Photos from Bangabandhu Youth Association's post 24/09/2022

ঐতিহাসিক ও দুর্লভ ছবি।
[ ১৩ ফেব্রুয়ারি ১৯৭২ খ্রিস্টাব্দ,
ঢাকা স্টেডিয়াম, বর্তমান-এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ]

দোহার নবাবগঞ্জবাসির জন্য গৌরবের প্রতীক এই স্থিরচিত্র
স্বাধীন বাংলাদেশ-এর প্রথম ফুটবল লীগ-এর প্রথম ম্যাচ-এ বঙ্গবন্ধু একাদশ এবং প্রেসিডেন্ট একাদশ এর সাথে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
বঙ্গবন্ধু'র কনিষ্ঠ পুত্র শেখ রাসেল।
বঙ্গবন্ধুর সঙ্গে ডানদিকে আছেন
বঙ্গবন্ধু সরকারের ততকালীন রাষ্ট্রপতি
বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

রাষ্ট্রপ্রধান এঁর ডানে রয়েছেন
দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ ঢাকা অঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন-এ নৌকা প্রতীক নিয়ে সমগ্র পাকিস্তানে সর্বোচ্চ ভোটে আওয়ামী লীগ এর বিজয়ী ঢাকার জাতীয় পরিষদের সদস্য(এমএনএ), স্বাধীন বাংলাদেশ-এ বঙ্গবন্ধু সরকারের মহান জাতীয় সংসদ এর শাসনতান্ত্রিক সদস্য, ১৯৭৫ সালে ঢাকার নির্বাচিত গভর্নর, আমাদের প্রয়াত মহান নেতা দোহার এর ক্ষনজন্মা প্রবাদপুরুষ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,
এ অঞ্চলের মাটি ও মানুষের নেতাপরম শ্রদ্ধেয়
জননেতা আশরাফ আলী চৌধুরী। (মধু মিয়া/মধু চৌধুরী)

বঙ্গবন্ধুর ডানে ও বামে রয়েছেন বঙ্গবন্ধুর সরকারের বেশকয়েকজন ততকালীন মাননীয় মন্ত্রীবর্গ এবং ক্রীড়া অঙ্গনের সুধীজন ও গুণী ব্যক্তিবর্গ।

ছবি সংগ্রহ:
বাংলাদেশ জাতীয় আর্কাইভ।

সহযোগিতায়:

আনোয়ার শফি চৌধুরী ইভো
সভাপতি, জয়পাড়া কলেজ গভর্নিং বডি।
উপদেষ্টা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়োশন।

মোহাম্মদ ছিদ্দিকুর রহমান
অধ্যক্ষ, জয়পাড়া কলেজ।
উপদেষ্টা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়োশন।

আব্দুর রহমান
প্রাক্তন অধ্যাপক, জয়পাড়া কলেজ।
উপদেষ্টা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়োশন।

রাসেল রহমান শিমুল
উপদেষ্টা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

ছবি সংগ্রহকারী:
শিহাব-উর-রহমান শিকদার
প্রতিষ্ঠাতা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েন।

Photos from Bangabandhu Youth Association's post 28/08/2022

“প্রিয় দোহার নবাবগঞ্জবাসী”
আজ ২৮ শে আগস্ট, দোহার ও নবাবগঞ্জ এর জন্য আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন।
আজ থেকে ঠিক ৫০ বছর পূর্বে আজকের এই দিনে দোহার এর জয়পাড়া'য় এসেছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সরকারের ততকালীন মহামান্য রাষ্ট্রপতি
রাষ্ট্রপ্রধান বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ থেকে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন-এ নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য(এমএনএ) ও পরবর্তীতে শাসনতান্ত্রিক পরিষদের সদস্য, ১৯৭৫ সালে নির্বাচিত ঢাকার গভর্নর, বঙ্গবন্ধু'র ঘনিষ্ঠ সহচর,
জননেতা আশরাফ আলী চৌধুরী'র আমন্ত্রণে
জয়পাড়া কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে
১৯৭২ সালের ২৮ শে আগস্ট জয়পড়ায় এসেছিলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি
বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

বিশেষত দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ সর্বোপরি ঢাকা অঞ্চলের ছেলেমেয়েদের সুশিক্ষিত মেধাবী ও জ্ঞানবিজ্ঞানে দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আন্তরিক স্বদিচ্ছায় ও দিকনির্দেশনায় ততকালীন শাসনতান্ত্রিক পরিষদের সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,
বাঙালির জাতিপুত্র, ঢাকা অঞ্চলের কিংবদন্তি নেতা
জানাব আশরাফ আলী চৌধুরী আজকের এই দিনে
প্রতিষ্ঠা করেছিলেন জয়পাড়া মহাবিদ্যালয়'টি।

ততকালীন মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী
আজকের এই ঐতিহাসিক দিনে জয়পাড়া'য় পৌঁছালে জয়পাড়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে স্কাউট সদস্যবৃন্দ
মহামান্য রাষ্ট্রপতি'কে গার্ড অব অনার প্রদান করেন।

মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী জয়পাড়া কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিলান্যাস করে কলেজ ময়দানে এক সুধী সমাবেশে বক্তব্য দেন। এরপরে
জয়পাড়া উচ্চ বিদ্যালয় ময়দানে এক ঐতিহাসিক জনসভায় ভাষন দান করেন মহামান্য রাষ্ট্রপতি
বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী হয়ে জয়পাড়া'য় এসেছিলেন বঙ্গবন্ধু সরকারের ততকালীন মাননীয় শিক্ষামন্ত্রী, মুজিবনগর সরকারের শপথগ্রহন অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র-এর পাঠক অধ্যাপক ইউসুফ আলী এবং
আরও বেশ-কয়েকজন মাননীয় মন্ত্রী এবং সরকারের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

জয়পাড়া'য় রাষ্ট্রপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) জয়পাড়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা আশরাফ আলী চৌধুরী,
১৯৭৩ সালে ১ম জাতীয় সংসদ নির্বাচন-এ
দোহার এর নির্বাচিত সংসদ সদস্য
অ্যাডভোকেট রফী উদ্দিন আহমেদ,
১৯৭৩ সালে ১ম জাতীয় সংসদ নির্বাচন-এ
নবাবগঞ্জ এর নির্বাচিত সংসদ সদস্য
খন্দকার হারুন-উর-রশীদ,
কে এম সাইফুদ্দীন, যুদ্ধকালীন দোহার থানা কমান্ডার ও ততকালীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম এবং দোহার নবাবগঞ্জ এর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন সেই সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ।

আজকের এই ঐতিহাসিক দিন
জয়পাড়া কলেজ দিবস-এ গভীর শ্রদ্ধায় স্মরণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে,
বঙ্গবন্ধু সরকারের ততকালীন মহামান্য রাষ্ট্রপতি
বিচারপতি আবু সাঈদ চৌধুরী'কে,
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,জয়পাড়া কলেজ এর প্রতিষ্ঠাতা
প্রাক্তন জাতীয় পরিষদের সদস্য,
প্রাক্তন শাসনাতন্ত্রিক পরিষদের সদস্য ও গভর্নর
জননেতা আশরাফ আলী চৌধুরী এবং তাঁর সহোদর
দোহার উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান
প্রয়াত নেতা জনাব গোলাম শফিউদ্দিন চৌধুরী'কে।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

ছবি সংরক্ষণকারী ও তথ্য সংগ্রহকারীঃ
আনোয়ার শফি চৌধুরী ইভো
সভাপতি, গভর্নিং বডি, জয়পাড়া কলেজ।
সম্মানিত উপদেষ্টা,
দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

সার্বিক সহযোগিতায়ঃ
প্রিন্সিপাল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান
মাননীয় অধ্যক্ষ, জয়পাড়া কলেজ।
সম্মানিত উপদেষ্টা,
দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

সার্বিক সহযোগিতায়ঃ
অধ্যাপক আব্দুর রহমান,
প্রাক্তন অধ্যাপক, জয়পাড়া কলেজ
সম্মানিত উপদেষ্টা,
দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

ছবি'র ছায়াচিত্র নির্মানকারীঃ
রাসেল রহমান শিমুল
সম্মানিত উপদেষ্টা,
দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

ছবি সংগ্রহকারী, তথ্য সংগ্রহকারী ও লেখকঃ
শিহাব-উর-রহমান শিকদার
প্রতিষ্ঠাতা ও সংগঠক,
দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

10/07/2022

মহান ত্যাগের মহিমায় ভাস্বর,মহিমান্বিত ও উদ্ভাসিত মুসলিম উম্মাহ্'র বৃহৎ ধর্মীয় উৎসব
পবিত্র ঈদ-উল-আজহা।
পবিত্র ঈদুল আজহা'র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

__________________ঈদ মোবারক___________________

04/06/2022

দোহার এর ঐতিহাসিক ও দুর্লভ একটি স্থিরচিত্র
১৯৭১ সাথে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দোহার এ প্রশিক্ষণরত বীর মুক্তিযোদ্ধাগণ।
প্রশিক্ষণ দিচ্ছেন যুদ্ধকালীন কমান্ডার ও দোহার থানা আওয়ামী লীগ এর সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম।

ছবি সংরক্ষণকারীঃ
বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা ও
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গিনু (যিনি প্রশিক্ষণরত আছেন কমান্ডার ডাঃ আবুল কালাম এঁর ডানে)

ছবি ছায়াচিত্র নির্মানকারীঃ
রাসেল রহমান শিমুল
উপদেষ্টা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

ছবি সংগ্রহকারীঃ
শিহাব-উর-রহমান শিকদার
প্রতিষ্ঠাতা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

Dohar is a historical and rare still photo.
Heroic freedom fighters training at Dohar during the great liberation war with 1971.
The training is being imparted by the wartime commander and former general secretary of Dohar Thana Awami League
Heroic freedom fighter Dr. Abul Kalam.

Image Saver:
Heroic freedom fighter Rajab Ali Mollah and
Heroic freedom fighter Gias Uddin Ginu (who is training to the right of Commander Dr. Abul Kalam)

Photo Cinematographer:
Russell Rahman Shimul
Adviser, Dohar Nawabganj Youth Association.

Image collector:
Shihab-Ur-Rahman Sikder
Founder, Dohar Nawabganj Youth Association.

08/05/2022

[দোহার এর জয়পাড়া'য় বঙ্গবন্ধু]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ও দুর্লভ একটি স্থিরচিত্র / ছবি।
ছবিটি সম্পর্কে প্রায় সকল তথ্যই সংগ্রহ করা হয়েছে।
পরিপূর্ণ একটি লেখা শিগগিরই লেখা হবে।

ছবি সংগ্রহকারী ও সংরক্ষণকারী দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা, দোহারের কৃতি সন্তান জনাব আনোয়ার শফি চৌধুরী ইভো।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি।

ছবির ছায়াচিত্র তৈরি ও আমাদের সকল ছবির রক্ষরক্ষণাবেক্ষণে সহযোগিতা ও দিকনির্দেশনায়
নবাবগঞ্জের কৃতি সন্তান জনাব রাসেল রহমান শিমুল,
সম্মানিত উপদেষ্টা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

তথ্য সংগ্রহকারী ও লেখক :
শিহাব-উর-রহমান শিকদার
প্রতিষ্ঠাতা, দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

দোহার নবাবগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশন।

The Father of Nation Bangabandhu in Dohar - Joypara.
A historical and rare still / portrait of Bangabandhu Sheikh Mujibur Rahman. Almost all the information about the picture has been collected. A full text will be written soon.

Mr. Anwar Shafi Chowdhury Evo, The honorary advisor of
Nawabganj Youth Association, the collector and preserver of photographs. Sincere thanks and gratitude to you.

Collaboration and direction in photo photography and maintenance of all our photos Mr. Rashel Rahman Shemul, the son of Nawabganj's and the honorary advisor of Dohar Nawabganj Youth Association.

Data collector and author:
Shihab-Ur-Rahman Sikder
Founder, Dohar Nawabganj Youth Association.

Dohar Nawabganj Youth Association.

01/05/2022

আজ ১ মে। মহান মে দিবস।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।

১৮৮৬ সালের ১ মে
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের
শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জমায়েত হন। এ সময় পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করলে প্রাণ হারান ১২ জন। শ্রমিকদের এই আত্মদান পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের প্রেরণায় পরিণত হয়। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তী সময়ে 'মে দিবস' নামে পালিত হতে শুরু করে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস-এ সারা বিশ্বের এবং বাংলার মেহনতী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।

Want your business to be the top-listed Government Service in Dohar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dohar, Dhaka
Dohar