Hello Faridpur

Hello Faridpur

Share

Hello Faridpur/হাতের মুঠোয় ফরিদপুর

13/01/2026

যারা বলতেছে "না" ভোট দিতে তাদের চিনে রাখুন।
এইগুলোই জাউড়া'র জাউরা চান্দাবাজ এবং ধান্দাবাজ।

20/11/2025
14/10/2025

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবীতে গণসমাবেশ।
স্থান:ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ১৬তারিখ বৃহস্পতিবার
আয়োজনে:ফরিদপুর এর সর্বস্তরের জনগণ

01/10/2025

মাদারীপুর ও শরীয়তপুর জেলার লোকজন আন্দোলন শুরু করেছে যে তারা ফরিদপুর বিভাগে থাকতে চায় না। তাদের যুক্তি হলো ঢাকার সাথে তাদের যোগাযোগ সহজ ও বিভাগীয় কাজকর্ম সহজ হয়।

আমার তাদের কাছে প্রশ্ন, বিভাগীয় সদরদপ্তর এখনও তো ঢাকায়। তো বিভাগীয় সদরদপ্তরে কোন কোন কাজে আপনারা ঢাকায় যান? বা কে কয়বার গিয়েছেন? প্রশাসনিক কাজে দৌড়ঝাঁপ করে প্রশাসনিক কর্মকর্তারা, সাধারণ জনগণের কি কাজ? জীবনে একবার কোন কাজে বিভাগীয় সদরদপ্তরে গিয়েছেন এমন কেউ থাকলে বলুন!

আপনারা জানেন কিনা জানিনা, এই ৫ জেলার জমিজমার কাজ এখনও নিয়ন্ত্রণ হয় ফরিদপুর থেকে, সেই ব্রিটিশ আমল থেকেই এখন পর্যন্ত।

With due respect, রাজেন্দ্র কলেজ সহ ফরিদপুরের সকল সরকারি কলেজ গুলোর দিকে তাকালেই বুঝবেন, এই ২ জেলার কত স্টুডেন্ট ফরিদপুরে পড়াশোনা করে। যেটা অবশ্যই ভালো দিক।

আপনি মানেন, না মানেন ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চল তথা জেলাগুলো চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, শপিং সবকিছুই ফরিদপুরকেন্দ্রীক।

ঢাকার এত কাছে থেকেও এত বছরেও কেন ঢাকামুখী হতে পারেননি সেটা জানতে চাই?

ঢাকার সাথে থেকে আপনাদের কি এমন উন্নতি হয়েছে যে ফরিদপুর বিভাগ হলে এটা থেমে যাবে এটা জানতে চাই!

এখন মূল কারণ বলি….

একমাত্র কারণ হলো ইগো! আর কিছুই না।

পদ্মা বিভাগ নাম হলে তখন কারো কোন আপত্তি থাকত না, কিংবা সদরদপ্তর গোপালগঞ্জ থাকলেও কেউ কিছুই বলত না। এটাই বাস্তবতা!

তাহলে প্রশ্ন করতে পারেন, আমরা কেন ফরিদপুরকে বিভাগ চাই?

ফরিদপুর বিভাগ হলে কালক্রমে এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় হবে, সিটি কর্পোরেশন হবে, ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, কর্মসংস্থান বাড়বে। এখনই না হলেও, ধীরে ধীরে হবে। আমরা এই অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে বিভাগ চাই। আপনারা ফরিদপুর কেন্দ্রীক, আপনারাও এই সুফল পাবেন।

যদি আন্দোলন করেন, একদম যৌক্তিক পয়েন্ট সহ করেন যেন আমাদের কথা বলার জায়গাই না থাকে। শুধু তালগাছ চাই, কেন চাই জানি না, এমন হাস্যকর আন্দোলন করবেন না।

ধন্যবাদ!
Mahmudul hasan walid

28/09/2025

গণঅধিকার পরিষদ ফরিদপুরের এক নেতার ছাত্রলীগ স্টাইলে হুমকি 😂
মুখের ভাষা মাশা-আল্লাহ।
কোন পরিবার থেকে উঠে আসছে মুখের ভাষায় বোঝা যায়। ক্ষমতার গন্ধও পায় নাই তাই এত দাপট, ক্ষমতা পাইলে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর হবে এরা।

27/09/2025

দ্রুতই গঠন হচ্ছে দেশের নতুন ২ বিভাগ
ও ২ উপজেলা।

দ্রুতই গঠন হচ্ছে দেশের নতুন ২ বিভাগ ও ২ উপজেলা
সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের পথে এগোচ্ছে। এবার ফরিদপুর ও কুমিল্লার নামেই গঠিত হতে যাচ্ছে দুটি নতুন বিভাগ। পাশাপাশি মুরাদনগর ও ফটিকছড়ি ভেঙে সৃষ্টি হবে দুটি নতুন উপজেলা। আগামী মাসেই জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই নিকার বৈঠক বসতে পারে। এর আগেই ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে গঠিত হবে ফরিদপুর বিভাগ। আর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা মিলে হবে কুমিল্লা বিভাগ। বর্তমানে দেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই ৮টি বিভাগ রয়েছে। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছিল।

নতুন উপজেলাগুলোর মধ্যে মুরাদনগরের বাঙ্গরা থানার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘বাঙ্গরা উপজেলা’। অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে তৈরি হবে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’। বর্তমানে মুরাদনগর উপজেলায় মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার বৈঠকে ফরিদপুরকেন্দ্রিক ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লাকেন্দ্রিক ‘মেঘনা বিভাগ’ গঠনের প্রস্তাব ওঠে। তবে অর্থনৈতিক চাপের কারণে তখন তা স্থগিত রাখা হয়। এবারও নতুন বিভাগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও চলছে।

সাবেক এক সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন বিভাগ গঠিত হলে কিছু প্রশাসনিক পদ সৃষ্টি হবে, তবে এর সঙ্গে জনগণের করের বোঝাও বাড়বে। তাঁর মতে, স্থানীয় রাজনীতিকরা এ সুযোগে শহর উন্নয়নের নামে নতুন প্রকল্প পেতে পারেন, কিন্তু জনস্বার্থের দিক থেকে এর বাস্তব সুফল কম। তিনি প্রশ্ন তুলেছেন, “যখন মন্ত্রিপরিষদ বিভাগ এক ঘণ্টার নোটিশে অনলাইনে ৬৪ জেলার ডিসিদের সঙ্গে বৈঠক করতে পারে, তখন নতুন বিভাগীয় প্রশাসন গড়ে তোলা কতটা যৌক্তিক?”

সরকারি মহল এখনো এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য না করলেও, প্রশাসনিক মানচিত্রে পরিবর্তনের এই উদ্যোগ দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Photos from Hello Faridpur's post 24/09/2025

চাঁ/দা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে হা/মলার ঘটনায় ৭ জনকে আসামী করে মা/মলা করেন জেলা মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এই মামলায় ৭ নম্বর আসামী জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন ও ৬ নম্বর আসামী আনন্দ শুভ্র রায়কে গ্রে/ফ/তার করেছে পুলিশ।

Photos from Hello Faridpur's post 13/07/2025

ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভাঙ্গা -ফরিদপুর মহাসড়ক ৪লেনে উন্নীত করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুর এর সর্বস্তরের জনগণ।

30/04/2025

ফরিদপুর সরকারি হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

ভাইরাল করলে এটা করেন কাজে আসবে!!

জন সচেতনতায় শেয়ার করবেন কাজে আসবে....!

এ কেমন নিয়ম ? এর কি কোন প্রতিকার নেই,,,,,?

07/04/2025
30/03/2025

Eid Mubarak!
May your heart be filled with joy, your home with laughter, and your life with endless blessings.

Wishing you and your family a joyful and blessed Eid-ul-Fitr!

May Allah’s divine blessings bring you peace, happiness, and success. Eid Mubarak!

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Faridpur Sadar
Faridpur
7800