আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho

আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho

Share

It is a human organisation.we help many helpless people, care for children and help for education

Photos from আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho's post 01/06/2026

আলহামদুলিল্লাহ! উত্তরণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে "মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৬ পদকে" ভূষিত করায় আমরা আলোর দিশারী বন্ধু সংঘ অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ। ভবিষ্যতে আমরা একসাথে দুই সংগঠন একত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদনা করতে আগ্রহ প্রকাশ করছি।

Photos from আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho's post 01/06/2026

🌙✨ ঈদ পুনর্মিলনী ২০২৬ ✨🌙
পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে আলোর দিশারী বন্ধু সংঘ আয়োজন করেছিল এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের।
বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় ফাঁকা বারে গোল এবং পিলোপাস খেলা, যেখানে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, হাসি-আনন্দ ও প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একে অপরের সঙ্গে মিলেমিশে সুন্দর মুহূর্ত ভাগাভাগি করার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য নিহিত। সেই সৌন্দর্যেরই এক অপূর্ব দৃষ্টান্ত ছিল আজকের এই পুনর্মিলনী।
সকল অংশগ্রহণকারী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতেও আলোর দিশারী বন্ধু সংঘ সমাজকল্যাণমূলক ও বন্ধুত্বপূর্ণ এমন আয়োজন অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
💙 আলোর দিশারী বন্ধু সংঘ
"মানবতার সেবায়, বন্ধুত্বের বন্ধনে" 💙
ুনর্মিলনী #আলোর_দিশারী_বন্ধু_সংঘ

Photos from আলোর দিশারী বন্ধু সংঘ- Alor Dishari Bondhu sangho's post 26/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবতার পাশে “আলোর দিশারী বন্ধু সংঘ” ✨🌙
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে “আলোর দিশারী বন্ধু সংঘ” এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত ১৫টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ❤️
আমাদের ছোট্ট এই প্রয়াসের মূল লক্ষ্য ছিল, যেন প্রতিটি পরিবার ঈদের আনন্দ হাসিমুখে উদযাপন করতে পারে। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এই আয়োজন।
আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত আনন্দ ও শান্তি নিহিত। সকলের সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 🤲
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ হোক ত্যাগ, ভালোবাসা ও মানবতার বন্ধনে আবদ্ধ। 🌸
#আলোর_দিশারী_বন্ধু_সংঘ
ার_বিতরণ

22/05/2026

শুভ জন্মদিন ফিহা তুল ফিরোজ,
কার্যকরী সদস্য, আলোর দিশারী বন্ধু সংঘ।

আপনার নেতৃত্ব, দায়িত্ববোধ ও আন্তরিক পরিশ্রম আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আপনার সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য অনুপ্রেরণা।

এই বিশেষ দিনে আলোর দিশারী বন্ধু সংঘ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবন দান করুন।

01/05/2026

জন্ম দিনের শুভেচ্ছা ওও অভিনন্দন সাইফুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক, আলোর দিশারী বন্ধু সংঘ।

আপনার নেতৃত্ব, দায়িত্ববোধ ও আন্তরিক পরিশ্রম আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আপনার সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য অনুপ্রেরণা।

এই বিশেষ দিনে আলোর দিশারী বন্ধু সংঘ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবন দান করুন।

17/04/2026

আলোর দিশারী বন্ধু সংঘের সম্মানিত উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম স্যারের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

16/04/2026

আলোর দিশারী বন্ধু সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যদের অনুভূতি প্রকাশ। এসময় বক্তব্য দেন,মো. সুমন, জাকারিয়া ও নাঈম শেখ। আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রাণের সংগঠন।

15/04/2026

আলোর দিশারী বন্ধু সংঘের শুভাকাঙ্ক্ষীগণ আজ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আছরের নামাজের পর ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

স্থান: আলোর দিশারী বন্ধু সংঘের প্রধান কার্যালয়।

15/04/2026

আলোর দিশারী বন্ধু সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারন সম্পাদকের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা ও আগামীর অঙ্গীকারের কিছু কথা। 💙
একসাথে এগিয়ে যাবো, আলোর পথে—ইনশাআল্লাহ। 🌟

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Baliakandi Rajbari
Faridpur
7722