14/08/2024
বনওয়ারীনগর সরকারি সি.বি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেয়াল লিখনে অংশগ্রহণ!
Faridpur, Dhaka, Bangladesh
14/08/2024
বনওয়ারীনগর সরকারি সি.বি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেয়াল লিখনে অংশগ্রহণ!
01/08/2023
“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
18/05/2023
বিনীত অনুরোধ,
এখন দেশীয় ফল আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম।
তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।
ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।
তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি,বন অধিদপ্তর/সরকারের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।
ভুলে যাবেন না গাছ আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অক্সিজেনের অসীম নেয়ামত।
10/02/2022
পাবনার ফরিদপুর উপজেলার কেন্দ্রীয় কবরস্থানের জন্য প্রস্তাবিত ফটকের ডিজাইন। তৈরি করেছেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুব বিষয়ক সম্পাদক ও বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল লতিফ ভাই।
07/12/2021
আমাদের ফরিদপুর উপজেলা,
সাধারণ তথ্যাদি
(সংগৃহীত)
জেলা:পাবনা
উপজেলা :ফরিদপুর
সীমানা: উত্তরে ভাঙ্গুড়া ও উল্লাপাড়া উপজেলা, পূর্বে শাহজাদপুর উপজেলা, দক্ষিনে সাঁথিয়া ও আটঘরিয়া উপজেলা এবং পশ্চিমে চাটমোহর ও ভাঙ্গড়া উপজেলা।
জেলা সদর হতে দূরত্ব ৫৫ কি:মি:
আয়তন ১৪৫.৪৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা ১,৩৫,৪৯১ জন
পুরুষ ৬৭,৬০০ জন
মহিলা ৬৭,৮৯১ জন
লোক সংখ্যার ঘনত্ব ৮৯৬ (প্রতি বর্গ কিলোমিটারে)
মোট ভোটার সংখ্যা ৭৯,৯৫৮ জন
পুরুষ ভোটার সংখ্যা ৩৯,৬০৪ জন
মহিলা ভোটার সংখ্যা ৪০,৩৫৪ জন
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.০৬%
মোট পরিবার(খানা) ২৪,৩৬৪ টি
নির্বাচনী এলাকা ৭০ পাবনা-৩
গ্রাম ৮৯ টি
মৌজা ৫৬ টি
ইউনিয়ন ০৬ টি
পৌরসভা ০১ টি (ওয়ার্ড সংখ্যা ৯টি)
এতিমখানা সরকারী ০০টি
এতিমখানা বে-সরকারী ০২ টি
মসজিদ ১৪৮ টি
এনজিও ২৭টি
অন্যান্য স্থানীয় বেসরকারী সংস্থা ৫৩টি
মন্দির ১৭ টি
নদ-নদী ০৫ টি (বড়াল, চিকনাই, গুমানী, গোহালা, রূকনাই)
হাট-বাজার ০৯টি
ব্যাংক শাখা ০৭ টি
পোস্ট অফিস/সাব পোঃ অফিস ১২ টি
টেলিফোন এক্সচেঞ্জ ০১ টি
ক্ষুদ্র কুটির শিল্প ১৯৫টি
বৃহৎ শিল্প নাই
কৃষি সংক্রান্ত
মোট জমির পরিমাণ ১৩,৮৯৭ হেক্টর
নীট ফসলী জমি ১১,৮৩৮ হেগক্টর
মোট ফসলী জমি ২৪,৭৯২ হেক্টর
এক ফসলী জমি ৮০৭ হেক্টর
দুই ফসলী জমি ৯,১০৮ হেক্টর
তিন ফসলী জমি ১,৯২৩ হেক্টর
গভীর নলকূপ ৪৬ টি
অ-গভীর নলকূপ ২,৩৬৮ টি
শক্তি চালিত পাম্প ১৫০ টি
ব্লক সংখ্যা ১০ টি
বাৎসরিক খাদ্য চাহিদা ২২,৫১০ মেঃ টন
নলকূপের সংখ্যা ১,৯২১ টি
শিক্ষা সংক্রান্ত
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৮ টি
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৪ টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০০ টি
জুনিয়র উচ্চ বিদ্যালয় ০২ টি
উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ০৯ টি
উচ্চ বিদ্যালয়(বালিকা) ০২ টি
উচ্চ বিদ্যালয় ও কলেজ ০১টি
দাখিল মাদ্রাসা ১১ টি
আলিম মাদ্রাসা ০৩ টি
ফাজিল মাদ্রাসা ০১ টি
কামিল মাদ্রাসা ০০ টি
কলেজ(সহপাঠ) ০৪ টি
কলেজ(বালিকা) ০১ টি
কারিগরি কলেজ ০৩টি
শিক্ষার হার ৪৭ %
পুরুষ ৫০.৫%
মহিলা ৪৩.৫%
স্বাস্থ্য সংক্রান্ত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৫ টি
বেডের সংখ্যা ৫০ টি
ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ২৬ টি
কর্মরত ডাক্তারের সংখ্যা ০৭ জন
সিনিয়র নার্স সংখ্যা ০৬ জন
সহকারী নার্স সংখ্যা ০১ জন
ভূমি ও রাজস্ব সংক্রান্ত
মৌজা ৫৬ টি
ইউনিয়ন ভূমি অফিস ০৫ টি
পৌর ভূমি অফিস ০০ টি
মোট খাস জমি ৩৮৬.৮৭ একর
কৃষি ৩৮৫.৪৯একর
অকৃষি ১.৩৮ একর
বন্দোবস্তযোগ্য খাস জমি ১৩৮.৪৫ একর
বাৎসরিক ভূমি উন্নয়ন কর(দাবী)
সাধারণ=২৮,৫২,৪১৭/-
সংস্থা = ৯৬,০৪৮/-
বাৎসরিক ভূমি উন্নয়ন কর(আদায়) ১৪,৫৫,৬২০/-
হাট-বাজারের সংখ্যা ০৯ টি
যোগাযোগ সংক্রান্ত
পাকা রাস্তা ৪২.৮৮কিঃমিঃ
অর্ধ পাকা রাস্তা ১৪.৮৫ কিঃমিঃ
কাঁচা রাস্তা ১৭০.১৮ কিঃমিঃ
ব্রীজ/কালভার্টের সংখ্যা ১১০ টি
নদীর সংখ্যা ০৫ টি
পরিবার পরিকল্পনা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৫ টি
পরিবার পরিকল্পনা ক্লিনিক ০০ টি
এম.সি.এইচ. ইউনিট ০০ টি
সক্ষম দম্পতির সংখ্যা ২৭,৭৫৪ জন
পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ২২,৬৭৮ জন (৮১.৭১%)
মৎস্য সংক্রান্ত
পুকুরের সংখ্যা ৬৪৬ টি
মৎস্য বীজ উৎপাদন খামার সরকারী ০১ টি
মৎস্য বীজ উৎপাদন খামার বে-সরকারী ০০ টি
বাৎসরিক মৎস্য চাহিদা ২,২৬১ মেঃ টন
বাৎসরিক মৎস্য উৎপাদন ২,৬২৩ মেঃ টন
প্রাণি সম্পদ
উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র ০১ টি
পশু ডাক্তারের সংখ্যা ০১ জন
কৃত্রিম প্রজনন কেন্দ্র ০১ টি
পয়েন্টের সংখ্যা ০৪ টি
উন্নত মুরগীর খামারের সংখ্যা ০০ টি
লেয়ার ৮০০ মুরগীর উর্ধ্বে· ১০-৪৯ টি মুরগী আছে, এরূপ খামার
০৩
গবাদির পশুর খামার ১,৭০৭ টি
ব্রয়লার মুরগীর খামার ৩২ টি
সমবায় সংক্রান্ত
কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ ০২ টি
মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ ০০ টি
ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ ০৬ টি
বহুমুখী সমবায় সমিতি লিঃ ১৪ টি
মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ২২ টি
যুব সমবায় সমিতি লিঃ ১৭ টি
আশ্রয়ন/আবাসন বহুমুখী সমবায় সমিতি ০০ টি
কৃষক সমবায় সমিতি লিঃ ১৫৮ টি
পুরুষ বিত্তহীন সমবায় সমিতি লিঃ ৫৫ টি
মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ ১১৮ টি
ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ০১ টি
অন্যান্য সমবায় সমিতি লিঃ ২৪২টি
চালক সমবায় সমিতি ০১ টি
20/12/2020
থানাপাড়া আদর্শ গ্রামের প্রধান আলহাজ্ব মোঃ আয়নুল হক মাষ্টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
16/12/2020
🇧🇩 বাংলাদেশ ব্লাড নেটওয়ার্ক 🇧🇩
❤️ ফরিদপুর ইউনিট ❤️
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়, 💉💉💉
খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 🏢
11/12/2020
চাটমোহর শাহজাদপুর থেকে ঢাকা টেকনিক্যাল মিরপুর রুটে। যাত্রী সেবায় আরো একধাপ এগিয়ে জেনিন এখন চাটমোহর থেকে ঢাকার পথে।
চাটমোহর হতে ঢাকা বাস ছাড়ার সময়:
১ম বাস ভোর ৫ঃ০০
২য় বাস সকাল ৮ঃ০০
ঢাকা হতে চাটমোহর বাস ছাড়ার সময়:
১ম বাস বিকাল ৩ঃ০০
২য় বাস বিকাল ৫ঃ০০
ভাড়াঃ ৪০০ টাকা।
21/10/2020
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ১-২ ও ৩ নং ওয়ার্ডের বর্ধিত সভা গত ২০-১০-২০২০ ইঃ রোজ সোমবার অনুষ্ঠিত হয় । উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর উপজেলার শাখার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মোঃ খলিলুর রহমান সরকার, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর, জেলা পরিষদের সদস্য সাবেক পুঙ্গলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, আরো উপস্থিত ছিলেন থানাপাড়া গ্রাম প্রধান আইনুল হক মাস্টার, উপস্থিত ছিলেন আসন্ন ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান আলাল