02/06/2026
সদরপুর থানায় সংঘটিত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, ফরিদপুর।
[০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]
সদরপুর থানা এলাকায় সংঘটিত সদরপুর থানার মামলা নাম্বার- ২৮/ তাং- ৩০/০৫/২০২৬ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোডে রুজু হওয়া হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং ঘটনার আদ্যোপান্ত পর্যালোচনা করেন। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান এবং ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুরসহ সদরপুর থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]
28/05/2026
ফরিদপুর পুলিশ লাইনস্-এ যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত, দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা।
[২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ০৭:৩০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস হলে জেলা পুলিশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আযহা’র জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদের নামাজে জামাতের সহিত নামাজ আদায় করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ সেখানে উপস্থিত থেকে একসঙ্গে নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]
27/05/2026
প্রিয় ফরিদপুরবাসী,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাদের সবাইকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদুল আযহা কেবল একটি উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি পরম আনুগত্যের এক অনন্য নিদর্শন। কুরবানির এই মহান আদর্শ আমাদের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দিয়ে পারস্পরিক সহমর্মিতা, সাম্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করে।
ফরিদপুর জেলাবাসীর ঈদ উদযাপনকে আনন্দময়, নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সুনির্দিষ্ট ও নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আপনাদের সার্বিক সুরক্ষায় এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।
যেকোনো জরুরি পরিস্থিতি, আইন-শৃঙ্খলা সংক্রান্ত তথ্য প্রদান বা সহায়তার জন্য আপনার নিকটস্থ থানা অথবা নিম্নোক্ত নম্বরে তাৎক্ষণিক যোগাযোগের অনুরোধ করা হলো। ফরিদপুর জেলা পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে।
জাতীয় জরুরি সেবাঃ- ৯৯৯
পুলিশ কন্ট্রোল রুম, ফরিদপুরঃ- ০১৩২০০৯৮২৯৮
ত্যাগের আনন্দ ও পারস্পরিক ভালোবাসায় ফরিদপুরের প্রতিটি ঘরে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি। ঈদের এই আনন্দময় মুহূর্তে মহান রব আপনাদের জীবনকে খুশি, সুস্বাস্থ্য ও বরকতে পরিপূর্ণ করুন।
ঈদ মোবারক!
শুভেচ্ছান্তে,
মোঃ নজরুল ইসলাম, পিপিএম
পুলিশ সুপার, ফরিদপুর।
24/05/2026
ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ
21/05/2026
আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
[২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]
আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট, মহাসড়ক, ব্যাংক বীমা ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, স্বর্ণ পট্টি ও ব্যবসা-বাণিজ্যের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে নিরাপদ ও আনন্দময় ঈদ নিশ্চিত করতে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের ওপর কোনোভাবেই হাট বসানো যাবে না এবং হাটে একমুখী প্রবেশ ও বাহিরের পথ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের সুরক্ষায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত টোল আদায় বন্ধে হাট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে। এছাড়া, গবাদি পশু পরিবহনকারী ব্যবসায়ীদের পথে কোথাও হয়রানি বা জোরপূর্বক গাড়ি থামানো যাবে না। ফরিদপুর জেলা পুলিশের লক্ষ্য হলো, ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
মহাসড়কে নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে পুলিশের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকদের পূর্ণ সহযোগিতা একান্ত কাম্য। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যান চলাচল এবং মহাসড়কে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, ঈদ কেন্দ্রিক ব্যাংক, বীমা, শপিং মল এবং স্বর্ণপট্টিসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি সচল রাখা এবং সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিশেষ আহ্বান জানান।
পরিশেষে, পুলিশ সুপার মহোদয় ঈদের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহব্বান জানিয়ে এবং পুলিশ ও জনগনের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে নিরাপদ ঈদ উদযাপন সম্ভব বলে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর ও জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]
18/05/2026
ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
[১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]
আজ সোমবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
অপরাধ সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক/অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ফরিদপুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দীপু, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর ও জনাব মুহম্মদ আল ফাহাদ, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]
18/05/2026
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
[১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]
আজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ শহীদ সালাম সভা কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও পিআরএল গমনকৃত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দীপু, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মুহম্মদ আল ফাহাদ, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর ও জনাব ডা. সৈয়দ হাসানুল কবীর, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]
18/05/2026
ফরিদপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত।
[১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ]
আজ সোমবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।
অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি ফরিদপুর জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন-যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সকল পর্যায়ের অফিসার এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]