15/03/2026
অদ্য ১৫/০৩/২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলার সদর উপজেলায় ০২ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে মেসার্স পিএম ব্রিকস, চরপশ্চিম টেপাখোলা, কোতয়ালী, ফরিদপুর নামক ইটভাটাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও এমএএম ব্রিকস, পশ্চিম টেপাখোলা, সদর, ফরিদপুর নামক ইটভাটাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ্ত চক্রবর্ত্তী ও জনাব মোছাঃ জান্নাতুল সুলতানা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব মোঃ জিহাদ হোসেন। অভিযানে সহায়তা প্রদান করেন ফরিদপুর সদর উপজেলার একদল চৌকস আনসার সদস্যবৃন্দ ।
ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা বন্ধে ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
10/03/2026
অদ্য ১০/০৩/২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলার সদর উপজেলায় ০২ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে কে কে ব্রিকস, আইজদ্দিন মাতুব্বর ডাঙ্গী, কোতয়ালী, ফরিদপুর নামক ইটভাটাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও মেসার্স তারা খন্দকর ব্রিকস, চরমাধবদিয়া, সদর, ফরিদপুর নামক ইটভাটাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ্ত চক্রবর্ত্তী ও জনাব ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব মোঃ জিহাদ হোসেন। অভিযানে সহায়তা প্রদান করেন ফরিদপুর সদর থানার একদল চৌকস পুলিশ সদস্যবৃন্দ ।
ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা বন্ধে ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
25/02/2026
অদ্য ২৫/০২/২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলার সদর উপজেলায় ০২ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে কে কে ইউ ব্রিকস-২, সিএন্ডবি রোড, কোতয়ালী, ফরিদপুর নামক ইটভাটাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও এমএ এন্টারপ্রাইজ (ব্রিকস), বোকাইল, বাখুন্ডা, সদর, ফরিদপুর নামক ইটভাটাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। এছাড়াও ইটভাটার কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়াহয়েছে।
উক্ত অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইনসানা তানজীন ইকো ও জনাব মোছাঃ জান্নাতুল সুলতানা । প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব মোঃ জিহাদ হোসেন। অভিযানে সহায়তা প্রদান করেন ফরিদপুর সদর থানার একদল চৌকস পুলিশ সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস, সদর, ফরিদপুর।
ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা বন্ধে ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
08/01/2026
অদ্য ০৮/০১/২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ০২ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে মেসার্স এমএএম ব্রিক ফিল্ড, মালিগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর নামক ইটভাটাকে ১,০০,০০০/- (একলক্ষ) টাকা ও সুফিয়া কে ব্রিক, ঈশ্বরদী, আজিমনগর, ভাঙ্গা, ফরিদপুরনামক ইটভাটাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। এছাড়াও ইটভাটার কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়াহয়েছে।
উক্ত অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলার, ভাঙ্গা উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাদরুল আলম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব মোঃ জিহাদ হোসেন। অভিযানে সহায়তা প্রদান করেন ভাঙ্গা থানার একদল চৌকস পুলিশ সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস, ভাঙ্গা, ফরিদপুর।
ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা বন্ধে ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
16/12/2025
মহান বিজয় দিবস, সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।