Nill Shapno Precadet School নীল স্বপ্ন প্রি ক্যাডেট স্কুল

Nill Shapno Precadet School  নীল স্বপ্ন প্রি ক্যাডেট স্কুল

Share

AMADER GRAM AMADER TORUN RA JE JEKHANE ASE JENO SOHOJEI SOBAR BONDHUDER SATHE JOGAJOG KORTE PAREN

03/12/2020

ইংরেজি শেখা

Language Immersion Online | Learn a Language with Videos | FluentU 09/09/2020

লিসেনিং দক্ষতা বাড়ানোর ৫টি উপায়: আইএলটস / টোফেল

মাতৃভাষা অবচেতন মনেই শেখা হয়ে যায়। কিন্তু ২য় কোনো ভাষা শেখার জন্য চেষ্টা করতে হয় সচেতনভাবে। লিসেনিং বা সঠিক ভাবে শুনতে পারার দক্ষতা ভাষা অন্য অংশগুলোর (স্পিকিং-বলা, রিডিং-পড়া, রাইটিং-লেখা) মধ্যে অন্যতম এবং অপেক্ষাকৃত বেশ জটিল। ঠিকভাবে শোনার জন্য আপনাকে মনোযোগ দিতে হয় তুলনামূলক ভাবে স্পিকিং, রিডিং কিংবা রাইটিং এর থেকে বেশী। আবার যোগাযোগ অধিকাংশই হয়ে থাকে কথা বলার মাধ্যমে তাই কোন ভাষা শেখার জন্য লিসেনিং দক্ষতা অর্জন আবশ্যক। তাই টোফেল কিংবা আইএলটস এর মতো সার্টিফিকেট পরীক্ষার জন্য বেশ জটিল একটা পর্ব কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পথে। কিন্তু কিছু কৌশল আর ঠিকভাবে এই কৌশলগুলো আয়ত্ত করার মাধ্যমে খুব সহজেই লিসেনিং দক্ষতা অর্জন করা সম্ভব।

১. নিয়মিত লিসেনিং (শোনার) এর অভ্যাস করুন এবং মনোযোগ দিন

ভাষা শিক্ষার সাধারণ সমীকরণ হচ্ছে,
আগ্রহ + মোটিভেশন + চেষ্টা = শেখা

ঘুমানোর আগে 1 কাপ খেলে প্রতি 3 দিনে 2 কেজি পর্যন্ত মেদ ঝরতে পারে

আরও জানুন→

ভাষা একটা ছোট্ট শব্দ হলেও এর ব্যাপ্তি বিশাল। এরকম কেউ নেই কিংবা হাতে গোনা কয়জন ই থাকতে পারে যারা তেমন কোন চেষ্টা ছাড়া সহজেই নতুন ভাষা শিখে ফেলে। যে কোন নতুন ভাষার ক্ষেত্রেই কিছু অংশ কঠিন আবার কিছু অংশ সহজ লাগবে।



Share

Source: fluentu.com

ভাষা নির্ভুলভাবে শেখা বেশ দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এর মধ্যে লিসেনিং অংশটি যেমন প্রয়োজনীয় তেমন জটিল বলা যেতে পারে। লিসেনিং দক্ষতা অর্জনের নিয়মিত শোনার অভ্যাস ও শোনার সময় মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করবার বিকল্প নেই। শুনে বোঝার অভ্যাস রপ্ত করবার জন্য যেই কাজ গুলো করতে হবে সেগুলো নিচে দেওয়া হলো।

প্রতিবন্ধকতাগুলো একপাশে সরিয়ে রাখুন

আপনি আপনার কম্পিউটারে হয়তো কোন অডিও ক্লিপ শুনছেন কিংবা ভিডিও ক্লিপে কী বলছে শুনে বোঝার চেষ্টা করছেন তখন আপনার কোনো বন্ধু আপনাকে পোক করলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার নোটিফিকেশনের শব্দ আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাতেই পারে। তাই যখন শোনার দক্ষতা রপ্ত করতে শুনছেন আশপাশের সব প্রতিবন্ধকতা গুলোকে সরিয়ে রাখুন। ইমেইল, হোয়াটস অ্যাপ , ফেসবুক, টুইটার, স্কাই-পি ইত্যাদি বন্ধ করে রাখুন

আপনার আগ্রহ হারিয়ে যেতে দেবেন না

শেখার জন্য আপনি মুখস্থ করতে পারেন। কিন্তু ভাষার পরিসর এতো বেশি যে কতো মুখস্থ করবেন? মুখস্থ করতে করতে আর ভুলতে ভুলতে আপনার আগ্রহ হারিয়ে যেতেই পারে। যাই হোক না কেন কখনোই আপনার আগ্রহ হারিয়ে যেতে দেবেন না। ধৈর্য ধরতে শিখুন।

নিজেকে উৎসাহিত করুন অনুশীলনে
ভাল দিন খারাপ দিন মিলেই আমাদের জীবন। শুরুতে হয়তো আপনার শেখার গ্রাফটা খাড়া উপরের দিকে থাকবে তারপর ধীরে ধীরে একসময় নিন্মগামী হতে থাকবে । একসময় একটু কঠিন হবে আগের দিনের রুটিন ধরে রাখা। এরকম পরিস্থিতিতে নিজেকে উৎসাহিত করুন শেখার গ্রাফটার সমতা বজায় রাখতে। একটু একটু করে প্রতিদিন অনুশীলনের অভ্যাস করুন
এক ঘেয়েমি কাটিয়ে মোটিভেটেড থাকা খুব জরুরী। প্রতিদিন ১৫ মিনিট একদিনে ৪ ঘণ্টার পরিশ্রমের থেকেও অনেক বেশি কাজের। একদিনে সব শিখে ফেলার মনোভাবের চেয়ে নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তুলুন।

২. লিসেনিং গোল সেট করুন

আপনার লক্ষ্য স্থির করবার মনোভাবই পারে আপনাকে সঠিক পথে এগিয়ে নিতে। ছোট-ছোট গোল সেট করে শেষ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। যেমন আগে শব্দ শুনে চেনার চেষ্টা করুন। তারপর প্রতিবার নতুন ক্লিপ কিংবা ফাইল শোনার সময় চেষ্টা করুন নতুন নতুন শব্দ শেখার। ধীরে ধীরে ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে এগিয়ে যান। বাচনভঙ্গির প্রতি লক্ষ্য রাখুন আপনার উচ্চারণ ঠিক করতে।

ঘুমানোর আগে 1 কাপ খেলে প্রতি 3 দিনে 2 কেজি পর্যন্ত মেদ ঝরতে পারে

৩. অর্থের প্রতি মনোযোগ দিন

একটা একটা আলাদা শব্দের প্রতি মনোযোগ না দিয়ে পুরো বাক্য কি বোঝাতে চাইছে তার দিকে লক্ষ্য রাখুন। অনেক সময় কিভাবে বলছে বা বাচনভঙ্গির উপর অর্থের পরিবর্তন হয়ে যায়। তাছাড়া এর মাধ্যমে কোনো শব্দ বাদ দিলে কিংবা বাড়তি কোন শব্দ যোগ করলে সহজেই বুঝতে পারবেন। অর্থের প্রতি মনোযোগের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।
কনটেক্সট এর প্রতি লক্ষ্য সেট করার অভ্যাস করুন। কোন বিষয়ে কথা বলছে সেটার প্রতি লক্ষ্য রাখলেই অনেকটা আন্দাজ করে নেয়া যায় কি বলা হচ্ছে তার সম্পর্কে।
নিখুঁত হবার কৌশল অবলম্বন করুন। আপনি কনটেক্সট সম্পর্কে ধারণা করতে শিখে গেছেন তাহলে এবার সময় হয়েছে নিখুঁতভাবে বুঝতে শেখার। মাঝে মাঝে ১০০% নিশ্চিত না হলে বার বার শুনে বোঝার চেষ্টা করা যেতে পারে।

৪. ক্রস-ট্রেনিং যোগ করুন অনুশীলন কৌশলে

একা একা কিংবা শুধু একটা পদ্ধতি ব্যাবহার করে শেখা যায় না। আপনার শেখার গতিতে বাড়তি বেগ দিতে আরও কিছু পদ্ধতি অনুসরণ করুন।

সাব-টাইটেল ব্যবহার

যেই প্রোগ্রামটি দেখছেন তার সাব-টাইটেল দেখে বুঝার চেষ্টা করুন ভাষার প্রকৃতি।

লিরিক্স ব্যবহার

গান শুনবার সময় লিরিক্সও অনেক কাজে দিতে পারে এই ক্ষেত্রে।

লিসেনিং, নতুন শব্দ শেখার কৌশল – প্রতিবার দেখা বা শোনার সময় নতুন শব্দ শেখার ও বাচনভঙ্গি আবিষ্কার করবার চেষ্টা করুন।

অনুকরণ করার চেষ্টা করুন – বুঝে নিয়ে যে ভাবে বলছে সেটা নকল করবার চেষ্টা করুন।

আপনার ভিতরের কণ্ঠ বের করে নিয়ে আসুন ব্যবহার করুন। আমাদের মাথার ভিতর ভেতরকার নিজেদের মতো করে একটা কণ্ঠ থাকে ওটা বের করে এনে ব্যবহার করবার চেষ্টা করুন।

৫. আপনার সীমাবদ্ধতাগুলোকে ধীরে ধীরে জয় করুন

কোনো কিছু শেখার আগে আপনার জানা প্রয়োজন আপনি কোন পর্যায়ে আছেন। আপনার দক্ষতা অনুযায়ী কোত্থেকে শেখা শুরু করবেন সেটা ঠিক

ছোট অংশগুলো প্রথমে শুনুন এবং বারবার করে শুনুন
একটা বড় রেকর্ডিং এর পুরোটা শুনে কনটেক্সট বুঝে নেবার পর ছোট ছোট অংশে ভাগ করে বারবার করে শুনে মাথায় শব্দ ও শব্দের এক্সপ্রেশন গুলো গেঁথে নিন।
এর জন্য আপনার কাছে খোলা আছে নিচের অপশন গুলো

গান, অনুষ্ঠান এবং ছোটদের কম্পিউটার গেম

এতক্ষণে নিশ্চয় অচেনা সংস্কৃতি ও অভিনেতা-অভিনেত্রীদের দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন। তাহলে এবার ক্লান্তি দূর করবার জন্য আপনার পছন্দের হলিউড মুভিটির আপনি যে ভাষা শিখতে চাচ্ছেন ঐ ভাষার ডাবিং করা ভার্সন দেখে ফেলুন। এই ৫টি কৌশল মাথায় রেখে আগান এবং খুব অল্প দিনেই এর সুফল পেতে শুরু করবেন।

http://youthcarnival.org/bn/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a7%ab/

Language Immersion Online | Learn a Language with Videos | FluentU Language immersion is the key to learning a foreign language. FluentU brings language learning to life through language immersion with real-world videos.

17/07/2020

শিশুর প্রতি আপনার রাগ/জিদ যেভাবে নিয়ন্ত্রণ করবেন
মাঝে মাঝে বাচ্চারা এমন বিরক্ত করে যে রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে, আপনি যখন জানেন যে, চিৎকার চ্যাঁচামেচি, ভয় দেখানো বা ওকে উপেক্ষা করেও কোনো লাভ নেই তখন, আপনার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়। আশা হারাবেন না, কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন; ছোট্ট বাচ্চারা যখন কোনো বিষয় নিয়ে বিরক্ত হয় তখন ওরাও মনে করবে, চিৎকার চ্যাঁচামেচি করলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমরা যদি রাগারাগি করার বদলে, নিজেদের আবেগ/ রাগ নিয়ন্ত্রণ করি- - - এতে শিশুদেরও শেখানো হয় কীভাবে আত্মনিয়ন্ত্রণ করা সম্ভব, শিশুরা সব কিছু আমাদের দেখেই শেখে।
* আপনি কেন রেগে যাচ্ছেন বা ধৈর্য হারাচ্ছেন সেটার কারন খুঁজে বের করুন- যখন কারণটা বুঝতে পারবেন তখন রাগ সামলানো আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনি সঠিক সিধান্ত নিতে পারবেন।
* সকাল বেলাটা সব মায়ের জন্যই বেশি ঝামেলার- - - সকালে যেন তাড়াহুড়া না করতে হয় তার জন্য বেশ কিছু কাজ রাতেই গুছিয়ে রাখুন, বাচ্চাদেরও সেভাবে ট্রেনিং দিন। যেমন; রাতেই প্ল্যান করে রাখুন স্কুলে ওকে কী খাবার দেবেন। এছাড়া, স্কুলের ইউনিফর্ম, ব্যাগ, জুতা মোজা, পানির বোতল, বাচ্চার চুল বাঁধবার ব্যান্ড, চিরুনি - - সব হাতের কাছে রাখুন।
বাচ্চাদের আচরণ বুঝতে শিখুন- আপনার নয় বছর বয়সী বাচ্চা যদি আপনার দিকে চোখ পাকিয়ে তাকায় তাহলে, রাগ হবার কিচ্ছু নেই। কারন অনেক সময় বাচ্চারা দুষ্টামি করবার জন্য কিবা পরিস্থিতি মজাদার করবার জন্য এমন করতেই পারে, কিছু কিছু বিষয় হালকা ভাবে নিতে শিখুন।
মাত্রারিক্ত দুষ্টামি করলে ওকে ওয়ার্নিং দিন- বলুন আমি তোমার উপরে চিৎকার চ্যাঁচামেচি করতে একেবারে পছন্দ করিনা, বার বার বলার পরও যখন কথা শুনছ না আমি কিন্তু তোমাকে শাস্তি দিতে বাধ্য হবো- - - কথাটা বলুন খুব শান্ত স্বরে চিৎকার করে নয়। ঠাণ্ডাভাবে বলা কথা— - চিৎকার করে বলার চাইতে অনেকবেশি কার্যকরী।
* চিৎকার/ রাগারাগি না করে বরং উপদেশ মূলক গল্পের ছলে শিশুকে সঠিক আচরণ কীভাবে করতে হবে সেটা বোঝান- আমাদের মাবাবা যেমন শিশুকালে আমাদের নানা উপদেশমূলক গল্প মুখে মুখে শুনিয়েছেন বা আমাদের পড়তে দিয়েছেন, তেমন ভাবে আপনার শিশুকে শিখান।
শিশুর জন্য খেলার সময় নির্ধারিত করুন— অনেক মা-বাবা আছেন যারা বাচ্চার সাথে খেলা করতে চান না- তারা নিজেদের নিয়ে এত ব্যস্ত যে বাচ্চার সাথে খেলা করাটা যে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে পাত্তা দেন না। খেলাধুলার মাধ্যমে শিশুকে সবচেয়ে সহজে ডিসিপ্লিন সেখান সম্ভব। শিশুকে ডিসিপ্লিনড করতে, যেমন, খাবার নিজে নিজে খেতে উৎসাহ দিন, দাঁত ব্রাশ করতে, ছড়াছবির বইগুলো যেন জায়গা মতো রাখে, জুতো খুলে ঠিক জায়গায় রাখতে।
সময় নিন- মনে করুন চেষ্টা করা স্বত্বেও আপনি রাগ কন্ট্রোল করতে পারছেন না, বাথরুমে চলে যান জোরে পানির কল ছেড়ে দিন ( ঝাল বাচ্চার উপরে না ঝেড়ে) ইচ্ছেমতো চিৎকার করুন, তারপর টয়লেট ফ্লাশ করুন। দেখবেন আপনার মন শান্ত হয়ে উঠছে, রেগে উঠবার সাথে সাথে বাচ্চাকে লেকচার না দিয়ে বরং পরে ব্যপারটা বুঝিয়ে বলুন।
যে কোনো আচরণ পরিবর্তন হতে বা নূতন কিছু শিখতে সময় লাগে-- -রাগ/ জিদ রাতারাতি নিয়ন্ত্রণ করা শিশুর পক্ষেও অসম্ভব। ধৈর্যের সাথে শিশুকে ট্রেনিং দিন- - - আচরণের পরিবর্তন এবং নূতন স্কিল শেখার আসলে কোনো শেষ নেই।
মাত্রারিক্ত আশা করবেন না— ছোট বাচ্চার কাছ থেকে তার সাধ্যের বাইরে আশা করবেন না, সবকিছুই ও বড়দের সাথে তাল মিলয়ে করতে পারবে এমন আশা করা শুধু ভুলই নয়, চূড়ান্ত বোকামি।
শিশুর সব আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব নয় এবং উচিৎও নয়- -এটা যত তাড়াতাড়ি মেনে নেবেন ততই আপনার জন্য মঙ্গল- - - আপনি ওকে যতটা পারেন সুশিক্ষা দেবেন, যাতে রাগ/জিদ প্রকাশ করবার সুযোগ না পায়।
শিশুদের বেয়াড়াপনা সহ্য করা কোনো মা-বাবার জন্যই সহজ কাজ নয় — তাই নিজে নিজে এমন কৌশল খুঁজে বের করুন যাতে ধৈর্য না হারিয়ে ওকে শান্ত করতে পারেন।
* কিছু কিছু শিশুর রাগ ক্ষোভ কমতে একটু বেশি সময় লাগতে পারে - - শিশুকে সেই সময়টুকু দিন।
* শিশু শান্ত হবার পর এই নিয়ে ওর সাথে কথা বলুন— ওর মনোভাব বা ও কি চাইছে তা যদি যদি বুঝতে না পারেন, তাহলে সেটা আন্তরিকতার সাথে প্রকাশ করুন।
সব মা-পিতার মতো আপনিও হয়তো আতংকিত থাকতে পারেন— যে, পাবলিক প্লেসে শিশু যদি জিদ্দিপনা দেখায় তাহলে সামলাবেন কেমন করে? শিশুকে ধমকা ধমকি বা মারধোর না করে, নিজেকে শান্ত রাখুন পরিস্থিতি যেমনই হোক মুখে হাসি ঝুলিয়ে রাখুন যেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে আছে, এবার ঐ জায়গা থেকে বের হয়ে যান।
* খেয়াল করুন কখন— আপনার আচরণ আপনার নিজের কাছেই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে- - নিজেকে জিজ্ঞেস করুন, কেন বাচ্চার সাথে কয়েকদিন ধরে চিৎকার চ্যাঁচামেচি করছি? আমার শরীরটা কী খারাপ,ঠিকমতো ঘুম হচ্ছে না বা কোনো কিছু নিয়ে মানসিকভাবে অস্থির আছি?
যদি রাগের মাথায় চিৎকার করেই ফেলেন— - - বাচ্চাকে সরি বলতে ভুলবেন না, এতে বাচ্চাও শিখবে যে ভুল করলে সেটা স্বীকার করতে হয় এবং তার জন্য মাফ চাওয়া প্রয়োজন।
( সংক্ষিপ্ত অংশ ) বই মনকাহন ২য় খণ্ড "পাওয়ার অফ পজেটিভ প্যারেন্টিং"
Tania Hassaan - Counselling Psychologist.

22/06/2020

english basic level

1.)subtract two out of three./তিন থেকে দুই বাদ দাও।
2.)Add twelve and ten./দশ আর বারো যোগ কর।
3) Divide fifty by ten./দশ দিয়ে পঞ্চাশকে ভাগ কর/ দাও।
4) Multiple eight by three./ তিন দিয়ে আটকে গুন কর/দাও।
5)Turn over the page . /পৃষ্ঠা ওল্টাও।
6) Have you gone through the book?/বইটা পড়েছো?
7)Dad has forbidden me to do./বাবা নিষেধ করেছেন।
8)leave these matter./বাদ দাও তো এসব কাথা।
9) we have plenty of time./আমার হাতে সময় আছে।
10)Time to sleep now./ এখন ঘুমানোর সময়l
11) শার্টের বোতাম লাগাও/Button you shirt.
12)শার্টের বোতাম খোল/ Unbutton your shirt.

04/06/2020

Post-- 1

Virus related Medical Terms
----------------------------
Infirmity-রোগ সংক্রান্ত (diseases)
Contagion- ছোঁয়াছে রোগ
Epidemic-মহামারী
pandemic- বিশ্ব ব্যাপি মহামারী
Lack of prophylaxis -চিকিৎসার অভাব
Pestilential- মহামারী ঘটাতে সক্ষম এমন
Pathogen - রোগ জীবাণু
Ablution - গোসল বা ধৌতকরন
Symptoms- উপসর্গ
Lethal -প্রানঘাতী
Ventilator- শ্বাসযন্ত্র

04/06/2020

There are 15 words, you need to find out 3 synonyms of each word😇.

1. Prominent
2. Elementary
3. Attractive
4. Tell off
5. Help
6. Save
7. Notable
8. Grab
9. Perfect
10. Police 👮‍♀️
11. Render
12. Beautiful
13. Data
14. Embody
15. Greedy

26/04/2020
Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


AKOIN , TAMBUL KHANA, FARIDPUR
Faridpur
07801