Faridpur Zilla School, the institute of merit

Faridpur Zilla School, the institute of merit

Share

It's not an official page of Faridpur Zilla School. Just an attempt to create a view of the best school in the area of Faridpur. Stay with us. Thank You �

11/01/2026

From Faridpur Zilla School to Real Madrid 🇧🇩

Sifat Jasim bhai, an ex student of Faridpur Zilla School, representing Bangladesh to Real Madrid as the secretary of Peña Madridista Bangladesh

Huge proud moment for both FZSians and Bangladesh 🤍

05/01/2026

আজ অনুষ্ঠিত হলো আমাদের প্রিয় শিক্ষক আবুল ফজল স্যারের নামাজে জানাজা।
ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে ছাত্র, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় এই গুণী মানুষটিকে।

Photos from Faridpur Zilla School, the institute of merit's post 31/12/2025

মানবতার ডাকে জিলা স্কুলিয়ান: উষ্ণতা ছড়ানোর এক ক্ষুদ্র প্রয়াস

প্রিয় সম্মানিত বড় ভাই ও বন্ধুগণ,
তীব্র শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফরিদপুর জিলা স্কুলের ব্যাচ ২৪ ও ২৫-এর যৌথ উদ্যোগে একটি মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৩ তারিখ আমরা সশরীরে উপস্থিত থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করব।

এই মহৎ উদ্যোগে আপনার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার ক্ষুদ্র অবদানও কারও জীবনে স্বস্তি ও উষ্ণতা বয়ে আনতে পারে।

📍 বিকাশ/নগদ: 01711001894 (Personal)

কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে সংযুক্ত ছবিতে প্রদান করা হলো।

EX Faridpur Zilla Schoolian Sports Association ❤️

30/12/2025

"আমরা জিলা স্কুলিয়ান—আমরা বিনয় হতে জানি, কিন্তু আমাদের ঘরে আগুন লাগলে আমরা পাল্টা দিতেও জানি। ১.৫ মাসের নির্ঘুম রাত আর কোটি কোটি টাকার ত্যাগ যারা ধূলিসাৎ করতে চেয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি একটি আয়না।

​আমাদের পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা আপোষ করিনি, করবোও না। শেষ পর্যন্ত দেখুন, আমাদের পরিচয়টা ঝালিয়ে নিতে।"

©Kazi Ismam Zaman

29/12/2025

POV: You are part of the biggest human gathering in Faridpur

27/12/2025

History, discipline, and dignity don’t fear noise, they outlast it.

27/12/2025

ফরিদপুর জিলা স্কুলের অনুষ্ঠান নিয়ে যত গুজব,জেনে নিন সত‍্য

-প্রাক্তন শিক্ষার্থী Rishan Mahmud Rony ভাই
ব্যাচ ২০০৭

26/12/2025

ফরিদপুর জিলা স্কুলের রিইউনিয়নের শেষাংশ স্থগিত হওয়া নিয়ে বর্তমানে কিছু বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃত ঘটনা পরিষ্কারভাবে জানানো জরুরি।

মূল ঘটনা সংক্ষেপে:
দুই দিনের অনুষ্ঠানের শেষ পর্বে নির্ধারিত ছিল নগরবাউল জেমসের কনসার্ট। ঠিক কনসার্ট শুরুর আগমুহূর্তে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। যাঁরা ঝামেলা করেছে, তাঁদের অধিকাংশই মূলত জেমসের কনসার্ট দেখার উদ্দেশ্যে এসেছিল। এটি একটি প্রাইভেট ইভেন্ট হওয়ায় প্রবেশের সুযোগ না পেয়ে তারা বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

জিলা স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা প্রথমে সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দেয়। কিন্তু এক পর্যায়ে একটি ইট এসে একজন শিক্ষার্থীর গায়ে লাগলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। তখন সাবেক শিক্ষার্থীরা গেট খুলে সম্মিলিতভাবে প্রতিহত করে, ফলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পালিয়ে যায়।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই নিরাপত্তাজনিত কারণে জেমসের কনসার্ট কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এর বাইরে এ বিষয়ে যা কিছু বলা বা দেখানো হচ্ছে, সবই উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ও ভ্রান্ত তথ্য।

ধন্যবাদ।

26/12/2025

"জেমসের কনসার্ট হয় নাই, আহারে জিলা স্কুলের কি না ক্ষতি হয়ে গেলো রে!" এই যে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে ছুটে আসছি কি কনসার্ট দেখতে? আসছি প্রিয় বন্ধু, সিনিয়র, জুনিয়নগুলাকে দেখতে আর প্রিয় এই শিক্ষাঙ্গনটার টানে। আমাদের যা উদ্দেশ্য ছিলো তাতে আমরা শতভাগ সফল।

আমাদের অন্য স্কুলের ভাই ও বোনেরা যারা আছেন, তাদের বলব আপনারাও করেন বর্ষপূর্তি। আমরা তো এটাই চাই। আমরা কম্পিটিশনে আসিই নাই, আমরা আসছি পথ দেখাতে, যেটা আমরা ১৮৫ বছর যাবত করে যাচ্ছি। আমরা বিদ্যা দিয়ে এই সভ্যহীনদের প্রতিহত করবো। দিনশেষে লড়াইটা শিক্ষিত বনাম অশিক্ষিতদের।

26/12/2025

জেমসের কনসার্ট বাদে ফরিদপুর জিলা স্কুল যা যা করেছে:

* কোনো প্রতিষ্ঠানের ১৮৫ বর্ষপূর্তি করেছে, যা এই অঞ্চলে প্রথম
* ফরিদপুরে সর্ববৃহৎ আলোকসজ্জা করেছে
* র‍্যালিতে ফরিদপুরের ইতিহাসে সর্বোচ্চ লোকসমাগম হয়েছে
* অনন্য আতোশবাজি উৎসব ও লেজার শো করেছে
* ওয়ারফেজের কনসার্ট করেছে
* ১৯৫২ সাল থেকে এখন অবধি সকল ব্যাচের মিলনমেলা করেছে
* ছাপড়িদের উচিৎ শিক্ষা দিয়ে বিতারিত করেছে

মূলকথা আমরা যারা দেখছি কারা ঝামেলা করেছিল, তাদের দেখে আমাদের মনে হয়নাই এরা সভ্য কোনো পরিবারের। তাই যারা এই ছাপড়িদের পক্ষে সাফাই গায়ছেন আশা করি নিজের লেভেলটা বুঝবেন। ধন্যবাদ

26/12/2025

ফরিদপুর জিলা স্কুল এই অঞ্চলের সর্বপ্রাচীন ও সর্বঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। লটারি সিস্টেম চালু হওয়ার আগের সময়ে হাজার হাজার শিক্ষার্থী কঠোর প্রতিযোগিতার মাধ্যমে এখানে ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ–বিদেশে নানা ক্ষেত্রে উচ্চপর্যায়ে প্রতিষ্ঠিত, যা নিজেই এই প্রতিষ্ঠানের মান ও ঐতিহ্যের প্রমাণ।

জিলা স্কুল আর সাধারণ সরকারি স্কুলের মূল পার্থক্য হলো, উচ্চ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে উপমহাদেশে জিলা স্কুলই ছিল প্রথম ধারণা ও প্রতিষ্ঠান। অর্থাৎ আজকের বাংলাদেশে যে ১৪টি জিলা স্কুল রয়েছে, ফরিদপুর জিলা স্কুলের প্রতিষ্ঠার মাধ্যমেই এই অঞ্চলে উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো প্রথম প্রবেশ করে। একজন বিবেকবান মানুষ হিসেবে ভাবলে স্পষ্ট হয়, এই প্রতিষ্ঠানগুলো কতটা ঐতিহ্যবাহী এবং শিক্ষা বিস্তারে তাদের অবদান কত গভীর ও সুদূরপ্রসারী।

আজ ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষাংশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কেবল একটি অনুষ্ঠানে আঘাত নয়, এটি দেশের শীর্ষ শিক্ষার এক বাতিঘরের ওপর আঘাত। জিলা স্কুলের ছেলেরা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিলেও প্রশ্ন থেকেই যায়, কারা এবং কেন এত বড় একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে চায়। নিঃসন্দেহে এরা সেই মানুষ, যাদের ঘরে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি। আমাদের সবচেয়ে বড় আফসোস, এত ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অঞ্চলেও এখনো এমন শিক্ষাহীন মানুষের অস্তিত্ব রয়েছে।

তবুও আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের আয়োজন ছিল সফল, এবং যা হয়েছে তা ফরিদপুর তো বটেই, দেশের স্কুল পর্যায়ের ইতিহাসেও অনন্য। তবে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা ব্যক্তিগতভাবে স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো, যেন স্কুলের ছাত্রদের পাশাপাশি বাইরের এই শিক্ষাবঞ্চিত মানুষদের ঘরেও শিক্ষার আলো পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়।

এক্ষেত্রে অবশ্যই ফান্ডের প্রয়োজন হবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই! জিলা স্কুলের এলামনাইরা দেশ ও বিশ্বের নানা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। তারা নিশ্চয়ই জেলার এই শিক্ষাবঞ্চিত মানুষদের শিক্ষিত করে তুলতে এগিয়ে আসবেন।

পরিশেষে বলা যায়, যখন সবার ঘরে শিক্ষা পৌঁছায় না, তখন শিক্ষাহীনদের কাছ থেকে শিক্ষিতদের প্রতি আঘাত ও ঈর্ষা আসতেই পারে। তাই আমরা বিচলিত নই। আমরা এই অঞ্চলের শিক্ষার ধারক ও বাহক। আমাদের একটাই চাওয়া, একটি শিক্ষিত ফরিদপুর, একটি শিক্ষিত দেশ।

ধন্যবাদ।

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mujib Sharak
Faridpur
7800