13/10/2021
ডালিম ভাই এগিয়ে চলো,আমরা আছি আপনার সাথে।
আসন্ন ৫নং আমজাদহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের জনগণের পরম বন্ধু,সাবেক ৫ বারের ৩নং ওয়ার্ডের মেম্বার মরহুম শুক্কুল আহমেদ মেম্বারের সুযোগ্য পুত্র মোঃ ডালিম ভাই কে মেম্বার হিসাবে দেখতে চাই।
ইনশাআল্লাহ ১১ নভেম্বর ৫নং আমজাদহাট ইউনিয়ন ৩নং ওয়ার্ডের জনগন ডালিম ভাই কে সেবা করার সুযোগ দিবে।
ডালিম ভাই ৩নং ওয়ার্ডের জনগণের নিকট দোয়াপ্রার্থী।
21/05/2020
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মরহুম হাজী শুক্কুল আহম্মদ মেম্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব,অসচ্ছল এলাকাবাসীকে ৫০০/১০০০ করে নগদ অর্থ বিতরণের দ্বিতীয় দিনের কর্মসূচি। ফাউন্ডেশন এর পক্ষ থেকে টাকা বিতরণ করেন মরহুম হাজী শুক্কুল আহম্মদ মেম্বার জামে মসজিদ এর খতীব মাওলানা দীন মোঃ আকবর।
20/05/2020
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মরহুম হাজী শুক্কুল আহম্মদ মেম্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব,অসচ্ছল এলাকাবাসীকে ৫০০/১০০০ করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।বিতরণ কার্যক্রম আগামী কিছু দিনও অব্যাহত থাকবে। ফাউন্ডেশন এর পক্ষ থেকে টাকা বিতরণ করেন মরহুম হাজী শুক্কুল আহম্মদ মেম্বার জামে মসজিদ এর সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম দুদু মিয়া।
বিশেষ দ্রষ্টব্য : ব্যক্তিগত সম্মান রক্ষার্থে সকলের ছবি দেয়া হয়নি।
04/04/2020
মরহুম হাজী শুক্কুল আহম্মদ মেম্বার ফাউন্ডেশন কতৃক আয়োজিত ৫০ জন দুস্হ ও অসহায় মানুষের জন্য সামান্য খাদ্য কর্মসূচি।
চলমান করোনা আতংকে পুরো দেশ লকডাউন অবস্থায় রয়েছে। ফলে নিন্মবিত্ত মানুষেরা রয়েছে অসম্ভব কষ্টে। করোনার প্রভাব পড়েছে ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নও।তাই ক্ষতিগ্রস্ত,দুস্হ ও অভাবী মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে মরহুম হাজী শুক্কুল আহম্মদ মেম্বার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমজাদহাট ইউনিয়নে ৫০ টি পরিবারকে দেয়া হয়েছে
৫ কেজি চাল
২ কেজি আলু
১ কেজি পেয়াজ
২ কেজি আটা
১ টি সাবান
১ কেজি মসুর ডাল
১ কেজি সয়াবিন তেল
এই সাহায্যের সাথে আমরা তাদের আগামীতে ও যে কোন সাহায্যের আশ্বাস দিয়েছি এবং তাদের নিজ নিজ বাসস্হানে প্রতিকুল অবস্হা কেটে যাওয়া পর্যন্ত থাকার আহবান জানিয়েছি
আমাদের সার্বিক সহযোগিতায় ছিলেনঃ
-সাহাব উদ্দিন স্বপন
-দিদারুল আলম ডালিম
-নূর নবি পাটোয়ারী
-মোহাম্মদ নূর করিম (বাবু)
-আল শাহারিয়ার পাবেল