31/05/2026
সোনাগাজীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
-------------------- ----------
ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে ২০২৬) স্থানীয় নিউ হারবি কাবাব হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে চর চান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. মজিবুর রহমান সভাপতিত্ব করেন এবং ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান মামুন অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী পৌরসভা জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক এবং কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস শহিদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু আহমেদ, কমিশনার আবদুল মান্নান, ঢাকা খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমীর মিকাইল ইসলাম, চর চান্দিয়া ইউনিয়ন কর্মপরিষদ সদস্য এমদাদুল হক, হাফেজ বেলায়েত হোসেন, সাবেক ছাত্রনেতা আবুল হাসেম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী থানা সভাপতি আব্দুল্লাহ শাহাদাত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ ইসমাইল। পরে ইব্রাহিম খলিলের নেতৃত্বে ইউনিয়নের সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
বক্তারা তাদের বক্তব্যে ঈদের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে চর চান্দিয়া ইউনিয়নের জামায়াতের জনশক্তি, সুধীজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মিলনমেলায় পরিণত হয়।
31/05/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোনাগাজী পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
কিন্তু অনিবার্য কারণে উক্ত স্থানে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্ধারিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থল পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে পূর্বনির্ধারিত ভেন্যুর পরিবর্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নতুন নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।
সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী ও অংশগ্রহণকারীদের বিষয়টি অবগত থেকে নতুন ভেন্যুতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চর চান্দিয়া ইউনিয়ন শাখা, সোনাগাজী।
29/05/2026
ঈদ-উল-আজহা উপলক্ষে সোনাগাজীতে জামায়াতে ইসলামীর কোরবানির গোশত উপহার প্রদান -----------------------------------
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা ও পৌরসভার উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত উপহার প্রদান করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সাংগঠনিক জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের সহযোগিতায় মোট ২০টি গরু ও মহিষ কোরবানি করা হয়। এসব কোরবানির গোশত প্রায় ১৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা আবদুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা মজলিসে শূরা সদস্য ও সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা,উপজেলা সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারিগণ।
সার্বিক তত্ত্বাবধান ও খোঁজখবর রাখেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।
নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এবং ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন সুদৃঢ় করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
28/05/2026
সোনাগাজীতে জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত করে-জামায়াতে ইসলামী
---------------------------------------
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ মাহবুল হাসান মাসুম, জাকিরহোসেন সাকিবের ও শহীদ আবদুল গনি বোরহানের কবর জিয়ারত আর্থিক সহযোগিতা করেন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন ও সদর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা পৃথকভাবে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ মাহবুল হাসান মাসুম ও সোনাগাজী সদর ইউনিয়নের শহীদ আবদুল গনি বোরহান দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আত্মত্যাগ স্মরণে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, চর চান্দিয়া ইউনিয়ন আমীর মো. মজিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান মামুন, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক, স্থানীয় মসজিদের ইমাম-খতীব, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শহীদ আবদুল গনি বোরহানের কবর জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, শহীদের ভাই মহসিন ভূঞা, আমানত উল্যাহ ও সাবেক ছাত্রনেতা শাহীনুর হোসাইন। পরে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।জাকির হোসেন সাকিবের কবর জিয়ারত করেন বগাদানা ইউনিয়ন আমীর মাও আবদুল হাই সহ টিম সদস্য বৃন্দ।
16/05/2026
সোনাগাজীর পশ্চিম চরদরবেশ ও চরচান্দিয়ায় সুপেয় পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন উদ্বোধন
------------------------------------
সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশ ও চরচান্দিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চর চান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুকের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
নলকূপ স্থাপন শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডঃ ফখরুদ্দিন মানিক। তিনি বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণে সুপেয় পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, চর চান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান মামুন, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে তারা নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। নতুন নলকূপ স্থাপনের ফলে এলাকাবাসীর সুপেয় পানির কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক বলেন, “জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
15/05/2026
(পবিত্র জুম্মার দিন) পরবর্তী সময়ে সোনাগাজী উপজেলায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডঃ ফখরুদ্দিন মানিক ভাইয়ের আজকের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সংক্ষিপ্ত চিত্র নিচে তুলে ধরা হলো:
১. সুপেয় পানির ব্যবস্থা: চরচান্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জনসাধারণের সুবিধার্থে একটি চাপাকল (টিউবওয়েল) উদ্বোধন।
২. খামারিদের পাশে: স্থানীয় এলাকায় গবাদিপশু পালন সম্পর্কিত সার্বিক খোঁজখবর গ্রহণ এবং খামারিদের পরামর্শ প্রদান।
৩. আত্মকর্মসংস্থান সৃষ্টি: অসহায় ও স্বাবলম্বী হতে ইচ্ছুক নারীর মাঝে সেলাই মেশিন উপহার।
৪. জীবিকা নির্বাহের বাহন: কর্মসংস্থানের লক্ষ্যে এক দরিদ্র কর্মঠ ব্যক্তিকে ভ্যান গাড়ি উপহার।
৫. অর্থনৈতিক স্বাবলম্বিতা: একটি পরিবারকে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে গৃহপালিত উন্নত জাতের গরু উপহার।
৬. শোকসন্তপ্ত পরিবারের পাশে: চরখোয়াজ মাওলানা মোস্তাফিজুর রহমানের জানাজায় অংশগ্রহণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।
৭.ছাড়াইতকান্দি গ্রামের জামায়াতের কর্মীর কবর যিয়ারত, তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা মজলিশে শুরা সদস্য ও সোনাগাজী উপজেলা আমীর মাও মোহাম্মদ মোস্তফা, চরচান্দিয়া ইউনিয়ন আমীর মজিবুর রহমান, সোনাগাজী সদর ইউনিয়ন আমীর মাও মোহাম্মদ নিজামুদ্দিন,মিজানুর রহমান মামুন, শাহিনুর হোসেন।
15/05/2026
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সোনাগাজীতে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান
----------------------------------
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৭নং সদর সোনাগাজী ইউনিয়নে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আমীর মাওলানা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহিনুর হোসাইন, ওয়ার্ড সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু জাফর, নুর আলম রাখিব, সাইদুল হক সোহেল, হাফেজ জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, দাননির্ভর সমাজ নয়, বরং কর্মসংস্থানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে মানুষের মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে হবে।
সহায়তা পাওয়া উপকারভোগীরা জামায়াতে ইসলামীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
09/05/2026
শোক বার্তা - বাংলাদেশ জামায়াতে ইসলামী,সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নের আমীর মাওঃ ওমর ফারুক (Omar Faruk) ভাইয়ের শ্রদ্ধেয় আম্মাজান মহান আল্লাহর জিম্মায়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
আল্লাহ রব্বুল আ'লামীন মরহুমার জিন্দেগীর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন,জানাজার নামাজ বাদজোহর নিজ বাড়ীর দরজায় অনুষ্ঠিত হবেইনশাআল্লাহ 🤲৯/৫/২৬ইং
08/05/2026
সোনাগাজীতে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
---------------------------------
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সাংগঠনিক ইউনিট দায়িত্বশীল সমাবেশ শুক্রবার সকাল ৭টায় স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চর চান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানে দারসে কুরআন পেশ করেন সোনাগাজী পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কলিম উল্যাহ।
সমাবেশে বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আদর্শিক চেতনা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় ইউনিয়ন কর্মপরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।