13/04/2026
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩!
💐সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে!
13/04/2026
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩!
💐সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
27/03/2026
গৌরবের ৬ বছর পেরিয়ে সফলতার ৭ম বছরে মীরগঞ্জ ইয়াং সোসাইটি !
আলহামদুলিল্লাহ্! অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে আজ আমরা উদযাপন করলাম আমাদের প্রিয় সংগঠনের ৬ষ্ঠ বছর পূর্তি এবং ৭ম বছরে পদার্পণ অনুষ্ঠান।
আজ সন্ধ্যায় সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের আংশিক এবং অত্র এলাকার ছোট ও বড় কিছু ভাইদের উপস্থিতিতে কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে এক প্রীতি সাক্ষাত অনুষ্ঠিত হয়। আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
মীরগঞ্জ ইয়ং সোসাইটির গত ৬ বছরের পথচলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের প্রতিটি উদ্যোগে পাশে ছিলেন, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মূল লক্ষ্য—একতা ও সেবার মাধ্যমে মানবতার জয়গান গাওয়া, আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।
আগামী দিনগুলোতেও আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
চলো মোরা একসাথে, জয় করবো মানবতাকে!!
29/01/2026
"আপনার এক ব্যাগ রক্ত দানে
বাচঁতে পারে একটি প্রাণ" ❤
মানবতার জয় হোক ✌️
আলহামদুলিল্লাহ ১২তম বারের মতো একজন কিডনি ডায়ালোসিস রোগীকে রক্ত (A+) দান করে মানবতার সেবায় এগিয়ে আসলেন মীরগঞ্জ ইয়াং সোসাইটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক #শাখাওয়াত_ফিরোজ_ইরফান।
মীরগঞ্জ ইয়াং সোসাইটি'র পক্ষ থেকে উনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 🖤
মীরগঞ্জ ইয়াং সোসাইটি কতৃক আয়োজিত ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অংশবিশেষ⚽
11/01/2026
দিন শেষে আমরা আমরাই
11/01/2026
ধন্যবাদ ফেনীর প্রান্তর এত সুন্দর করে আমাদের অনুষ্ঠানটিকে তুলে ধরার জন্য!
লেমুয়ায় মীরগঞ্জ ইয়াং সোসাইটির আয়োজনে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট
সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার লেমুয়ায় মীরগঞ্জ ইয়াং সোসাইটির আয়োজনে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ফাইনাল পর্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। ফাইনালে স্পোর্টস জোন মিরগঞ্জকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভয়েস অব হাফেজিয়া।
সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম টিটু, লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুন্সি কামরুল ইসলাম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাকির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,“স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলতে হবে। জ্ঞান অর্জন যেমন করতে হবে তেমনি খেলাধুলাও করতে হবে। তবে খেলাধুলায় হালাল-হারাম মেনে চলতে হবে। খেলাধুলা এমনভাবে করতে হবে যেটা ইবাদত হিসেবে যেন গণ্য হয়। মাদকামুক্ত হওয়ার জন্য খেলাধুলার বিকল্প নেই।তোমরা আগামীর বাংলাদেশের ভবিষ্যত। তোমরা তোমাদের এখন থেকে গড়ে তুলতে হবে।”
দুইদিনব্যাপী খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করে। গতকাল সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি নাজমুল হক বলেন,“মীরগঞ্জ ইয়াং সোসাইটি সামাজিক কাজ সমূহ করে থাকে৷ আমরা করোনা থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছি৷ সে লক্ষ্যে আমরা সংগঠনটি অরাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করি। তরুণ প্রজন্মকে মাদক,মোবাইল আসক্ত ইত্যাদি দূর করতে আমরা এ আয়োজন করেছি৷ এমন আয়োজন আমরা সামনে আরো করবো।”
07/01/2026
"আপনার এক ব্যাগ রক্ত দান,
বাঁচতে সহযোগিতা করতে পারে একটি প্রাণ" ❤️
আলহামদুলিল্লাহ এক অপারেশন রুগী বোনকে (এ+) রক্ত দান করে মানবতার সেবায় এগিয়ে আসলেন মীরগঞ্জ ইয়াং সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক #আনোয়ার_সিদ্দিক ভাই। এটা উনার ২৪ তম রক্ত দান ❤️
মীরগঞ্জ ইয়াং সোসাইটির পক্ষ থেকে উনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🖤
02/01/2026
আলহামদুলিল্লাহ!
মীরগঞ্জ ইয়াং সোসাইটির উদ্যোগে আরও একটি স্ট্রিট লাইট স্থাপন।
গতকাল রাতে আমিন মোহন সওদাগর বাড়ির পূর্ব পাশের রাস্তায় একটি নতুন স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
রাতের অন্ধকারে পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করাই আমাদের এই ক্ষুদ্র সামাজিক উদ্যোগের মূল উদ্দেশ্য।
শ্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা
এই কাজটি সম্পন্ন করতে শ্রম দিয়ে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ—
মীরগঞ্জ ইয়াং সোসাইটির শুভাকাঙ্ক্ষী Nurul Karim রিপন ভাই
সহ-সভাপতি Abu Saleh Mohammed Ismail
সভাপতি Nazmul Hoq
প্রবাসী সদস্য Md Tayub মাসুদ ভাই
সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব হচ্ছে অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেওয়া।
আমাদের প্রত্যাশা—
#আলোকিত_পথ, #নিরাপদ_চলাচল, #সুন্দর_সমাজ।
15/11/2025
আলহামদুলিল্লাহ!
মীরগঞ্জ ইয়াং সোসাইটির উদ্যোগে আরও একটি স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন।
রাতের অন্ধকারে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে হাবীব উল্ল্যাহ হাজী বাড়ি ও কারী বাড়ির রাস্তায় নতুন একটি হ্যালোজেন এলইডি স্ট্রিটলাইট প্রতিস্থাপন করা হয়েছে।
একটি লাইটেই এখন চারপাশে পর্যাপ্ত আলো ছড়াবে—যাতে পথচারীদের আর কোনো অসুবিধা না হয়।
এটি আমাদের সংগঠনের ছোট্ট একটি প্রচেষ্টা, কিন্তু এর প্রভাব হবে সবার জন্যই গুরুত্বপূর্ণ।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ
বিদ্যুৎ সংযোগ দিয়ে সহযোগিতা করার জন্য প্রবাসী জনাব জাহাঙ্গীর আলম-কে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও যারা নিয়মিতভাবে আমাদের স্থাপন করা স্ট্রিটলাইটগুলোর বিদ্যুৎ সংযোগ দিয়ে সহযোগিতা করছেন, তাদের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা।
বিশেষ ধন্যবাদ
মীরগঞ্জ ইয়াং সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য মোঃ মঞ্জুর (মঞ্জু) ভাইকে, যার পরিশ্রমে এই কাজটি খুব অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
#নিরাপদ_পথ_আলোকিত_গ্রাম
12/10/2025
#শোক_সংবাদ
পশ্চিম মীরগঞ্জ ঘাটঘর, হাজী আবদুর রশিদ মেম্বার বাড়ির স্বনামধন্য ব্যবসায়ী জনাব আ.ন.ম আলমগীর সেলিম সাহেবের মমতাময়ী মা বেগম রওশন জাহান অসুস্থ জনিত কারনে আজ দুপুর ৩:০০ টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
উনার মৃত্যুতে #মীরগঞ্জ_ইয়াং_সোসাইটি পরিবার গভীর ভাবে শোকাহত।
আল্লাহ উনাকে জান্নাত দান করুন।
আমিন।
05/10/2025
অন্যের কল্যাণে ছোট্ট একটি দানও হতে পারে বড় এক সওয়াবের কাজ।
#মীরগঞ্জ_ইয়াং_সোসাইটির একজন সদস্য একটি হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৫টি পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন।
আল্লাহ তায়ালা তার এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং আমাদের সবাইকে মানবসেবার পথে এগিয়ে যাওয়ার তাওফিক দিন।
আমাদের সবকিছু হোক একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।