তৃণমূল আওয়ামীলীগ ফেনী জেলা
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
19/12/2025
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
বাঙালির হৃদয়ে প্রোথিত অক্ষয় স্মৃতির মিনার, ইতিহাসের জাজ্বল্যমান বাতিঘর, স্বাধীনতার আঁতুড়ঘর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য বত্রিশ নম্বরে বারবার হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
———
বাঙালির আবেগের কেন্দ্র, স্বাধীনতার আঁতুড়ঘর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে পুনরায় ও ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র নিন্দা এবং অগ্নিগর্ভ প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে ইতিহাসের বিপরীতে পথচলা শকুনদের কখনো মানুষের সমাজে জায়গা হয় না। সমগ্র জাতির ইতিহাসের স্মৃতিচিহ্নকে ধূলিসাৎ করার পরিণাম কখনোই ভালো হতে পারে না।
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, একবার নয়—বারবার, পরিকল্পিতভাবে, জেনে-বুঝে, উদ্দেশ্যমূলকভাবে ধানমন্ডি ৩২-কে টার্গেট করা হচ্ছে। এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বাঙালির ইতিহাস, আবেগ ও আত্মপরিচয়ের ওপর ধারাবাহিক হামলা। যারা বারবার এই পবিত্র স্থানে আঘাত করছে, তারা শুধু একটি স্থাপনায় নয়—বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশের জন্মকথার বীরত্বগাঁথা ইতিহাসের উপর হামলা।
ধানমন্ডি ৩২ বাঙালির হৃদয়ে খোদাই করা এক চিরন্তন স্মৃতি। ভাঙা বাড়িতে যতই আঘাত করা হবে এই স্মৃতি ততই সক্রিয় হবে। এই স্মৃতিতে বারবার আঘাত করার অর্থ জাতির সহনশীলতার সীমাকে চ্যালেঞ্জ করা। ইতিহাস সাক্ষ্য দেয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা আগেও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে; এবারও ব্যর্থ হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ স্পষ্টভাবে ঘোষণা করছে—ধানমন্ডি ৩২-এ পুনঃপুন হামলা মুক্তিযুদ্ধবিরোধী ও গণবিরোধী অপশক্তির চূড়ান্ত ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পুড়িয়েছে বুলডোজার এনে ভাঙ্গা হয়েছে সেই ভাঙ্গা স্তুপের উপরে আবার ও হামলা চালায়। এত বিকৃত মানসিকতা খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার জঙ্গি বাহিনীর। আমরা এই ঘৃণ্য মানসিকতার প্রতি ধিক্কার জানাই। অনাগত সময় অর্বাচীনদের এই আস্ফালনকে কোনোভাবেই বরদাস্ত করবে না।
বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করছে—ইতিহাস বিকৃতির এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্মৃতি, আদর্শ ও ধানমন্ডি ৩২-এর মর্যাদা সমুন্নত করতে আমরা ঐক্যবদ্ধ, আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
15/11/2025
‘জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে প্রথমে আমাকে করেন’ | Kader Siddique | Channel 24 ‘জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে প্রথমে আমাকে করেন’ | Kader Siddique | Channel 24Welcome to the Official YouTube C...
24/10/2025
আওয়ামীলীগ ছাড়া নির্বাচন হলে ১৫ ই ফ্রেবুয়ারী ১৯৯৬ মত হবে ১ সাপ্তাহ থাকতে পারবেন না,
24/10/2025
#অবৈধ #দখলদার #ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসন গতকালকে বরিশাল বিভাগীয় বিক্ষোভ মিছিল থেকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ কর্মীকে গ্রেফতার করে।
আমাদের সংগ্রাম চলবেই।
দাবায়া রাখবে পারবানা না।
----
- জাকির মুন্সি, উত্তর উলানিয়া, মেহেন্দিগঞ্জ বরিশাল।
- জাকির হাওলাদার, দক্ষিণ উলানিয়া মেহেন্দিগঞ্জ বরিশাল।
- সিয়াম চৌধুরী, গ্রাম পশ্চিম সুলতানি, উলানিয়া মেহেন্দিগঞ্জ বরিশাল
- সেলিম হাওলাদার, মেহেন্দিগঞ্জ পৌরসভা
#সংস্কারের নামে গণ #গ্রেফতারের এইসব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
05/10/2025
প্রতিশোধ নয়, অবৈধ সরকারের অবৈধ শাসনের অন্ধকার থেকে জাতীকে উদ্ধার করা।
02/10/2025
ঘরে নেই নিরাপত্তা, রাস্তায় নেই নিরাপত্তা, কলেজে নেই নিরাপত্তা—ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ! অবৈধ ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বাড়ছে লাশের মিছিল।
বাংলাদেশ আজ যেন ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে! চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মেধাবী শিক্ষার্থী মিমকে সকালে পৌরবাজার সিনেমা হলের পেছনের গলিতে ফকিরাপুল প্রফেসরের বাসায় নৃশংসভাবে ধর্ষণের পর হ*ত্যা করা হয়েছে।
এমন লজ্জাজনক ঘটনার পর পুরো দেশ আবারও স্তম্ভিত। কিন্তু দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কোনো নিশ্চয়তা নেই। কারণ আজকের বাংলাদেশে অবৈধ ইউনুস সরকারের মদদে ধর্ষকরা পরিণত হয়েছে অদম্য শক্তিতে।
দেশের ঘরে-বাইরে, রাস্তায়, কলেজে—কোথাও আর মেয়েরা নিরাপদ নয়। সারাদেশ যেন আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। প্রতিদিন নারীর আর্তনাদ আর রক্তে ভিজছে বাংলাদেশ।
এ কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি গোটা জাতির অস্তিত্বে আঘাত। নারীর নিরাপত্তা যেখানে নিশ্চিহ্ন, সেখানে রাষ্ট্র নামক কাঠামো কেবল ব্যর্থ নয়, অপরাধীদের আশ্রয়দাতা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Feni
Feni
3901
