Lion MD Faisal Bhuiyan

Lion MD Faisal Bhuiyan

Share

I'm Ln Faisal Bhuiyan who works United trust (United group) as a Area In-Charge, Feni. It is Charity's Organaziation for ruler area Development.

"Education" "Health" "Community Service" "Daridhro Bimochon" ect. শিক্ষা, স্বাস্থ্য সেবা ও সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করি

25/11/2023

মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে।

17/11/2023

কথা গুলো নাটকের হলেও আসলেই বাস্তবতা

15/11/2023

একজন মুমিনের চুড়ান্ত সফলতা জান্নাত

14/11/2023

নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দিবে !

02/09/2023

দুঃসময়ের যারা আপনাকে তিনবেলা মনে করে লাথি দিত, সু-সময়ে তারাই আপনার প্রিয়জন।
কিন্তু তখনও দুর্ভাগ্য আপনার যদি আপনি না বোঝেন প্রিয়জন আর প্রয়োজন দুটো আলাদা শব্দ।

01/09/2023

শুভ জন্মদিন প্রিয় লিডার 🎂🎂
দোয়া করি আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত ও মানবতার সেবায় কাজ করার তৌফিক দান করুক আমিন।

29/04/2023

চারিদিকে অসংখ্য সফল ব্যক্তিদের গল্প শুনি, টকশোতে তাদেরকে দেখি। কিন্তু সফলতার সংজ্ঞাটা এখনো ক্লিয়ার না আমার কাছে।

কেউ শুধুমাত্র ক্যারিয়ারে সফল হয়েছে মানেই কি সে আসলে তার জীবনে সফল?

27/04/2023

ইউনাইটেড ট্রাস্ট শিক্ষা বৃত্তি, ইতিমধ্যেই ১৬জন ছাত্রছাত্রীকে বৃত্তির আওতায় আনা হয়েছে।

ইউনাইটেড ট্রাস্ট (ইউনাইটেড গ্রুপ) শিক্ষাবৃত্তি প্রকল্প - ২০২৩ এর অধীনে পুরো ফেনী জেলার (ছাগলনাইয়া, ফুলকাজী, পরশুরাম, দাগনভূঁইয়া, সোনাকাজী উপজেলার) (সম্ভাব্য সংযুক্ত হতে যাচ্ছে মীরসরাই উপজেলা) মেধাবী কিন্তু আর্থিক অসচ্ছল, গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা করা করা হয়েছে।

ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের যাবতীয় তথ্যসহ ইউনাইটেড ট্রাস্ট ফেনী অঞ্চলের নিজকুঞ্জরা অফিসে লিখিত আবেদন সরাসরি এসে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

যোগ্যতা:
• মেধাবী কিন্তু অসচ্ছল।
• উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫।
• বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা পাবলিক টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছে অথবা অধ্যায়নরত।

আবেদন ও নির্বাচন:
★ প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন, এসএসসি ও এইচএসসি মার্কশিট এবং ন্যাশনাল আইডি'র ফটোকপি ও চেয়ারম্যান সার্টিফিকেট জমা দিতে হবে।
★ সর্বশেষ কলেজ অধ্যক্ষ এর সুপারিশ নামা।
★ ইন্টারভিউ এবং সরেজমিনে তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রার্থী চূড়ান্ত ও বৃত্তি প্রধান করা হবে।

06/01/2023

আপনার আশে পাশে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

27/12/2022

মানুষ তার মনের বাউন্ডারি পর্যন্ত কাজ করতে পারে। এর চেয়ে বেশী নয়।

আপনি যদি মনে করেন যে, আপনার জীবন শুধু বাংলাদেশের জন্য, তাহলে এটাই আপনার বাউন্ডারি। আর যদি মনে করেন যে, আপনার জীবন গোটা দুনিয়ার জন্য, সেটিও আপনার বাউন্ডারি।

নিজের মনে নিজের পরিচয় কে বড় করতে পারলে জীবনে তা বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি কাজ করেন এবং আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেন।

Photos from Lion MD Faisal Bhuiyan's post 25/12/2022

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে এক পিতার মৃ*ত্যুর পর ছেলেমেয়েরা সময় মতো দাফন করতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বড়উঠানের ৮ নং ওয়ার্ডের কেরানীর বাড়িতে ৫০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বাবা মনির আহমেদের লা*শ উঠানে ফেলে রেখে ২০ ঘণ্টা ধরে বিরোধে জড়ায় তার সন্তানরা।

প্রায় ২৪ ঘণ্টা তার লাশ পড়ে ছিল একটি এম্বুলেন্সে। রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লা*শ দাফন হয়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পরপারে পাড়ি জমান সাবেক পদ্মা অয়েল গ্রুপের কর্মকর্তা। পরে তার লা*শ নিয়ে এম্বুলেন্সে রাখা হয়। তার রেখে যাওয়া ৫০ লাখ টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে দ্ব*ন্দ্ব থাকায় রবিবার বিকেলেও লা*শ দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি।

বিষয়টি সমাধানে সালিশি বৈঠকও ডাকা হয়। তাতেও সমাধান না হলে ঘটনাস্থলে আসে কর্ণফুলী থানা পুলিশ।

স্থানীয়দের তথ্যমতে, মনির আহম্মদ চাকরির অবসরের সময় কোম্পানি থেকে ৫০ লাখ টাকা পাই। সে টাকা ভাগাভাগি না হওয়া পর্যন্ত লা*শ দাফন করতে দিচ্ছে না তাদের সন্তানরা।

বৃদ্ধের সন্তানদের এমন কীর্তিতে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

মনির আহম্মদের বড় ছেলের অভিযোগ, তাদের বোন বেবি আক্তার তার বাবার একাউন্টের ৫০ লাখ টাকা বোন বেবি তুলে নিছে। ওই টাকার কোনো হিসাব পাচ্ছে না। তাই এলাকার সালিশকারদের বৈঠকে একটা সমাধান করতে চান।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, মনির আহম্মদ মা*রা যাওয়ার পর তাদের সন্তানদের মধ্যে টাকার বিরোধ চলছিল। সেটা এখনো সমাধান হয়নি আমি ঘটনাস্হলে আছি।

এ প্রসঙ্গে বড়উঠানের ইউপি চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, আমি এ সম্পর্কে এখনো কিছু জানি না তবে কিছুক্ষণ আগে একজন গণমাধ্যমকর্মী জানিয়েছেন একজন লোক মা*রা গেছে তার রেখে যাওয়া টাকার ভাগাভাগির জন্য লা*শ দাফন করতে দিচ্ছে না।

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Nizkunjara
Feni
3901