03/10/2025
ফেনী জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কার্যালয় ও শো-রুম উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী...........
অদ্য (০৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ) ফেনী জেলা পুলিশ লাইন্স দুই নম্বর গেইট সংলগ্ন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফেনীর কার্যালয় ও শো-রুম আনুষ্ঠানিকভাবে যাত্রার শুভ সূচনা করেন পুনাক সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন। এ সময় জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং পুনাকের স্থানীয় নেতৃবৃন্দ সভানেত্রীর সাথে ছিলেন। তিনি শো-রুমে প্রদর্শিত বিভিন্ন ধরনের পণ্য পরিদর্শন করেন এবং পছন্দের পণ্য ক্রয় করেন।
সভানেত্রী পুনাক কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
26/03/2025
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনী জেলা পুনাক সভানেত্রীর পুষ্পস্তবক অর্পণ..........
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[26 MARCH 2025]
২৬ মার্চ ২০২৫খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী জেলা পুনাক সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন।
এসময় ফেনী জেলা পুনাকের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
25/01/2025
ফেনী জেলায় পুনাক সভানেত্রীর সাথে ফেনী জেলা নারী পুলিশ সদস্যদের পরিচিতি ও মত বিনিময় সভা................
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[ 25 JANUARY 2025]
অদ্য ২৫ জানুয়ারী/২০২৫খ্রি: পুলিশ লাইন্স,ড্রিল শেড-এ ফেনী জেলার পুনাক সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন এর সাথে ফেনী জেলা নারী পুলিশ সদস্যদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পুনাক সভানেত্রীকে ফেনী জেলা পুনাকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় পুনাক সভানেত্রী নারী পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নারী পুলিশ সদস্যদের জন্য নানা রকম উদ্দ্যেগ গ্রহন করেন।
উক্ত পরিচিতি ও মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পুনাক, ফেনী এর অন্যান্য সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
09/01/2025
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফেনী এর পক্ষ শীতবস্ত্র বিতরণ.............
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[ 09 JANUARY 2025]
আজ ০৯ জানুয়ারি রোজ বৃস্পতিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফেনী এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),ফেনী এর সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন।
উক্ত শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন পুনাক, ফেনী এর অন্যান্য সদস্য সহ জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
16/12/2024
ফেনী জেলা পুনাক সভানেত্রীর পুষ্পস্তবক অর্পণ…………
𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳 𝑭𝑬𝑵𝑰
[16 DECEMBER 2024]
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৪খ্রি: ফেনী শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফেনী জেলা পুনাক সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।