26/04/2026
খেলাফত মজলিস,ফেনী জেলা
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গন আন্দোলন গড়ে তুলুন ।
26/04/2026
20/04/2026
ধন্যবাদ
19/04/2026
ধন্যবাদ
ফেনী পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিস'র মেয়র প্রার্থী প্রকৌশলী শিহাব উদ্দিন...
19/04/2026
ধন্যবাদ
ফেনী পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী শিহাব উদ্দিন
19/04/2026
ফেনী পৌরসভায় খেলাফত মজলিসের মেয়র প্রার্থী প্রকৌশলী শিহাব উদ্দিন।
আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন।
আজ ১৯ এপ্রিল ২০২৬, রবিবার খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নির্বাহী সভায় উপস্থিত সকল নির্বাহী সদস্যের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী শিহাব উদ্দিনকে আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ, সহ সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহীম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ সা'দ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবুল বশর, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা করিম উল্লাহ ভুঁইয়া প্রমুখ।
24/03/2026
ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার গভীর শোক
ফেনী | ২৪ মার্চ ২০২৬:
ফেনী সাহিত্য ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাহিত্য সংগঠক কাজী সিকান্দার-এর আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) এক যৌথ শোক বিবৃতিতে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী ও সাধারণ সম্পাদক মাওলানা সান উল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "কাজী সিকান্দার ছিলেন ফেনীর সাহিত্য অঙ্গনের এক নিবেদিতপ্রাণ অভিভাবক। লেখক ও সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করতে তাঁর নিরলস প্রচেষ্টা ফেনীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং অপূরণীয় ক্ষতির।"
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন এবং শোকবিহ্বল পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য দান করেন।"
উল্লেখ্য, আজ দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণ শেষে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বার্তা প্রেরক:
আবু রাফসান, প্রচার সম্পাদক
খেলাফত মজলিস, ফেনী জেলা শাখা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
ইব্রাহিম ম্যানশন (২য় তলা) মহিপাল, ফেনী
Feni
Opening Hours
| Monday | 16:00 - 18:00 |
| Tuesday | 16:00 - 18:00 |
| Wednesday | 16:00 - 18:00 |
| Thursday | 15:00 - 18:00 |
| Friday | 15:00 - 19:00 |
| Saturday | 15:00 - 19:00 |
| Sunday | 16:00 - 18:00 |
