16/03/2026
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আবাবিল যুব সংঘ এর উদ্যোগে ৫ম বারের মতো ৫৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ পণ্য বিতরণ এবং দুইজনকে ক্ষুদ্র নগদ অর্থ প্রদানের মধ্যে দিয়ে ২০২৬ সালের ঈদ পণ্য বিতরণ কার্যক্রম সম্পুর্ণ হয়েছে।
এতে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুক আমীন।
02/01/2026
আবাবিল যুব সংঘের উদ্যোগে পূর্ব সুলতানপুরের ৬ষ্ঠ তম কবরস্থানের ঝঞ্জাল পরিষ্কার করা হয়।
28/12/2025
এতদ্বারা পূর্ব সুলতানপুরের সকল ক্রীড়া প্রেমিদের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে, আবাবিল যুব সংঘ কতৃক আয়োজিত ঘরোয়া ব্যাড়মিন্টন টুর্নামেন্ট আগামী ৩১/১২/২৫ এ আয়োজন করা হচ্ছে। যেসকল প্লেয়ার খেলতে ইচ্ছুক ( শুধুমাত্র সুলতানপুরের) তারা আগামী কালকের মধ্যে কামরুল / আসিফ এর দোকানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিঃদ্রঃ একজন প্লেয়ার রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা মাত্র।
26/12/2025
আজ আবাবিল যুব সংঘের উদ্যোগে পূর্ব সুলতানপুরের এক অংশের রাস্তায় হেলে পড়া দুই পাশের ঝঞ্জাল পরিস্কার করা হয়।
16/12/2025
আবাবিল যুব সংঘের উদ্যোগে ৫ম বারের মতো পূর্ব সুলতানপুরের একটি কবরস্থান পরিষ্কার করা হয়।
15/11/2025
আবাবিল যুব সংঘ কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনিবার ফুটবল টূর্নামেন্ট ২০২৫ এর টূর্নামেন্ট এর ৩টি পর্যায়ে Top Three Player🏆🎖️🏅
14/11/2025
আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঝামেলা ছাড়া Team pele 0-2 Team Cristiano এর মধ্যেকার ফাইনালের মাধ্যমে সমাপ্ত হলো আবাবিল যুব সংঘ কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনিবার ফুটবল টূর্নামেন্ট ২০২৫
এই টূর্নামেন্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আবাবিল যুব সংঘ এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ👏
আমরা তরুণ ও যুব সমাজকে নিয়ে একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মানের স্বপ্ন দেখি। বর্তমান সময়ের সমাজের অন্যতম ব্যাধি কিশোর গ্যাং, মাদক সেবন, ইভটিজিং ইত্যাদি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ইনশাআল্লাহ আমরা আবাবিল যুব সংঘ সামাজিক কাজের পাশাপাশি কয়েকমাস অন্তর অন্তর এই রকম খেলার আয়োজন করবো। আর এতে আমাদের গ্রামের যুব সমাজের শ্রদ্ধেয় বড় ভাইদের নিকট আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
বিঃদ্রঃ আমাদের সংঘঠনটি একটি অরাজনৈতিক সংঘ। আর তারই পরিপ্রেক্ষিতে এখানে সকল ধরণের বিতর্ক এড়াতে আমরা কোনো অতিথি রাখিনি।
14/11/2025
আজ ইতি টানতে যাচ্ছে আবাবিল যুব সংঘ কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনিবার ফুটবল টূর্নামেন্ট ২০২৫
Grand Final⚽
Team Cristiano vs Team peple
বিকালঃ ৩ ঘটিকা
স্হানঃ পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। সকলে আমন্ত্রিত 🏆
12/11/2025
আবাবিল যুব সংঘ কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ৪ সেমিফাইনালিস্ট🎗️
08/11/2025
১ম ও ২য় রাউন্ড শেষে...... 🏅
07/11/2025
Top performer at the end of 1st round🏅⚽