28/05/2026
পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষ্যে
সর্বস্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ও জনগণকে জানাই ঈদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা
ঈদ মোবারক
শুভেচ্ছান্তে :
আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা।
27/05/2026
ফেনীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক
শুভেচ্ছান্তে:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখা
27/05/2026
ফেনীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা
ঈদ মোবারক
শুভেচ্ছান্তে:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখা
27/05/2026
শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা
-পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানী করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানী করা, উৎসর্গ করা বা ত্যাগ করা।
আমাদের জীবন যাপনের ক্ষেত্রে মহান আল্লাহ-র ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানী দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার স্বার্থকতা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আজ ২৭ মে, বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন। তিনি বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানী দিচ্ছেন তারা গরীব এবং কোরবানী দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোন গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর প্রশাসন বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো।
পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ সকলের কোরবানীকে কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা ও কামনা করছি।
বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
27/05/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
26/05/2026
ঈদে ঘরমুখো মানুষের হয়রানী রোধে সরকারের কার্যক্রম আরো দৃশ্যমান হতে হবে
-অধ্যক্ষ ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ আজ ২৬ মে, মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ঢাকা কেন্দ্রীক অর্থনৈতিক বিকাশ, পারিবারিক বন্ধন, আত্মীয়তার টান ও সাংস্কৃতিক কারণে ঈদে লাখো মানুষ ঘরমুখো হয়। মানুষের এই ঘরমুখো হওয়া আমাদের স্যোশাল ক্যাপিটাল বা সামাজিক পুজিকে সমৃদ্ধ করে, একই সাথে আর্থিকখাতেও তারল্যের প্রবাহও বৃদ্ধি করেন। কিন্তু ঈদে মানুষের ঘরে-ফেরা নিয়ে সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতা দেখে মনে হয় মানুষ কোন অপরাধ করছে। প্রতিবছর দুর্ঘটনা, বাড়তি ভাড়া আদায়, যানজট ও বিশৃংখলা যেনো আমাদের ঈদের সংস্কৃতিতে পরিনত হয়েছে। গতকালও মার্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন মানুষ মারা গেছে। রাস্তায় তিন থেকে চারগুন ভাড়া বেশি আদায় করা হচ্ছে। মানুষ ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও বাড়তি ভাড়ার কারণে কাঙ্ক্ষিত বাসে উঠতে পারছে না। এহেন বাস্তবতায় সরকার কি উদ্যোগ ও পদক্ষেপ নিয়েছে তা জানি না, কিন্তু জনগণের হয়রানী ও দুর্ভোগ দুর হয় নাই। আমরা সরকারকে বলবো, ঈদে ঘরমুখো মানুষের হয়রানী ও দুর্ভোগ লাঘব করতে প্রশাসনের কার্যক্রম আরো দৃশ্যমান করুন। পরিবহন খাতের মালিকদের স্বার্থ না দেখে জনগনের স্বার্থ দেখুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিশেষ করে পোশাকখাতে শ্রমিকদের দুর্ভোগ বহুমাত্রিক। তাদের বেতন-বোনাস কম, সকলে একসাথে ছুটি পায়, অনেকে আবার বেতন-বোনাসও পায় না, কিন্তু বাড়িতে যাওয়ার সময় তাদেরকে ভাড়া গুনতে হয় দুই থেকে তিনগুন। তারা যে টাকা পায় তা রাস্তাতেই খরচ হয়ে যায়। টাকা বাঁচাতে অনেকেই অপ্রচলিত যাতায়াত পদ্ধতি বেছে নেয় যা আবার দুর্ঘটনার কারণ হয়। সামগ্রিকভাবে ঈদযাত্রা একটি বহুমাত্রিক অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতিকে পরিনত হয়েছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। আমরা সরকারকে বলবো, পরিবহনখাতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করুন। আর ঈদযাত্রাকে সহজ ও আনন্দময় করতে প্রশাসনিক উদ্যোগকে আরো দৃশ্যমান ও কঠোর করুন।
বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
26/05/2026
আরাফার দিনের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তায়ালা অতীত ও ভবিষ্যতের দুই বছরের গুনাহ মাফ করে দেন।