09/05/2026
ভলিবল প্র্যাক্টিসে প্লাটুনের ছেলে ক্যাডেটরা 🏐
জ্ঞান ,শৃঙ্খলা এবং সেচ্ছাসেবী।
**************ইতিহাস*****************
ব্রিটিশ সরকার ১৯২০ সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেন "ইউনিভার্সিটি কোর।" ১৯২৩ সালে ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন-১৯২৩ অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় "ইউনিভার্সিটি ট্রেণিং কোর বা ইউটিসি।" একই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি চালু করা হয়। ১৯২৭ সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন ই. গ্রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ১০০
09/05/2026
ভলিবল প্র্যাক্টিসে প্লাটুনের ছেলে ক্যাডেটরা 🏐
02/05/2026
ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💛
02/05/2026
গত ২৬ শে' এপ্রিল ময়নামতি রেজিমেন্টের ৬ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন ই-কোম্পানীর ফেনী সরকারি কলেজ ও সরকারি জিয়া মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের র্যাংক পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই র্যাংক পরীক্ষায় ফেনী সরকারি কলেজের দুই প্লাটুন (পুরুষ ও মহিলা)-এর সর্বমোট ২৩ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
র্যাংক পদোন্নতি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল মেহেদী হাসান। উক্ত পরীক্ষায় ক্যাডেটদের লিখিত,ব্যবহারিক এবং মৌখিক তিন ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। সকল বিবেচনার পরিপ্রেক্ষিতে ক্যাডেটদের র্যাংক প্রদান করা হয়।
এরই ফলশ্রুতিতে ক্যাডেট কর্পোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট কর্পোরাল সামিউল করিম।
পাশাপাশি ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল হয়েছেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল উল্লাস মজুমদার ও সুমাইয়া আক্তার সিগমা।এছাড়াও ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল হয়েছেন ক্যাডেট সাহারিয়ার নাজিম,ক্যাডেট রাহাত আহাম্মদ, ক্যাডেট মাহমুদুল বারী এবং ক্যাডেট চন্দ্রিমা রানী সূত্রধর।
যার পরিপ্রেক্ষিতে আজকে ক্যাডেট দের র্যাংক পড়িয়ে দেন অত্র প্লাটুনের প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার মো: আকতার হোসেন,স্যার।ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
01/05/2026
'মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬' উপলক্ষ্যে ফেনী জেলা প্রসাশন কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে ফেনী সরকারি কলেজ বিএনিসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।
27/04/2026
আজ ২৭ শে' এপ্রিল ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ফায়ারিং অনুশীলনে ৬ ব্যাটালিয়নের আওতাধীন ই-কোম্পানির ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ৫ জন দক্ষ ও চৌকস ক্যাডেট অংশগ্রহণ করে।এই অংশগ্রহণ তাদের শৃঙ্খলা, দক্ষতা ও সাহসিকতার এক উজ্জ্বল প্রতিফলন, যা ভবিষ্যতে তাদের আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
26/04/2026
আজ ২৬ শে' এপ্রিল ময়নামতি রেজিমেন্টের ৬ ব্যাটালিয়নের আওতাধীন ই-কোম্পানীর ফেনী সরকারি কলেজ ও জিয়া সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের র্যাংক পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের সর্বমোট ৩৮ জন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল মেহেদী হাসান, আরো ছিলেন ক্যাডেট সার্জেন্ট ইউসরা ইবনাত (প্লাটুন ইনচার্জ) ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
25/04/2026
আজ ২৫শে' এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা' ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষার আয়োজনে পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটগণ।
আজকের প্রোগ্রামে শৃঙ্খলার দায়িত্ব পালনের তত্ত্বাবধানে থাকেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার রবীন্দ্র কুমার দাস এবং প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট ইউসরা ইবনাত তানিশা।
24/04/2026
ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠানে বর্তমান ক্যাডেটদের মধ্যে তাদের যোগ্যতার ভিত্তিতে কিছু ক্রেস্ট প্রদান করা হয়।
এরমধ্যে ২০২৪-২৫ ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট হিসাবে নির্বাচিত হন ক্যাডেট কর্পোরাল সামিউল করিম সামি।
এছাড়াও ২০২৪-২৫ ব্যাচের শ্রেষ্ঠ মেধাবী ক্যাডেট হিসাবে নির্বাচিত হন ক্যাডেট কর্পোরাল সামিউল করিম এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল সুমাইয়া আক্তার।পাশাপাশি এটেনটিভ ক্যাডেট হিসাবে নির্বাচিত হন ক্যাডেট কর্পোরাল জুনায়েদ আহাম্মেদ চৌধুরী ও ক্যাডেট কর্পোরাল নুজহাতুল আমিন।তাছাড়াও কৃতিত্বের স্মারক হিসাবে ক্রেস্ট গ্রহণ করেন ২০২৩-২৪ ব্যাচের ক্যাডেট সার্জেন্ট ইউসরা ইবনাত তানিশা (প্লাটুন ইনচার্জ),ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
নির্বাচিত সকল ক্যাডেটবৃন্দকে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💛
24/04/2026
★জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬★
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হওয়ার গৌরব অর্জন করে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ও শ্রেষ্ঠ বিএনসিসি হিসাবে নির্বাচিত হন সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সামিয়া নাজনীন ঈশিতা।পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।