Sunrise Welfare Foundation : সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

Sunrise Welfare Foundation : সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

Share

সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ফেনী।
গ? (সমাজ পরিবর্তনের অঙ্গিকার)

12/07/2024

আপনার ফিউচার প্ল্যানের লিস্টে চাকুরী, বাড়ি, গাড়ি, বিয়ে এই সবের সাথে মৃত্যু'কেও লিস্টে রাখুন। তাহলে রাস্তা সহজ হবে। জীবন সুন্দর ও শান্তিময় হবে।
মৃত্যু অবধারিত, তাই মৃত্যুকে উপভোগ করার প্ল্যান করুন।
_______________________সজীব ওছমান।

10/05/2024

পত্রিকায় প্রকাশিত সংবাদ

08/05/2024

সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১ যুগ পূর্তি উৎসব, সেরা সদস্য সম্মাননা ও বই উপহার বিতরন অনুষ্ঠান শহরের চায়ের গ্রাম রেস্টুরেন্টে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সানরাইজ ফাউন্ডেশনের কার্যকরি কমিটির চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হেলালুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, ছাগলনাইয়া করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম, কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট পরিচালক আবদুর রহমান সুজন, পরশুরাম উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, দাগনভূঞা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উপসহকারি কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার, সাবেক সহপরিচালক কবি সজীব ওছমান, ডেন্টিস্ট নাহিদা সুলতানা, লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস মেম্বার ইঞ্জিনিয়ার খালেদ, উজ্জীবক আর্ট স্কুল পরিচালক গিয়াস উদ্দিন ভূঞা, ফেনী সাংবাদিক ইউনিটি সদস্য শাহাদাত হোসেন পাঠান, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক জুলফিকার আলম, ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক রবিউল আলম মিঠু খান, সদস্য নজরুল ইসলাম সোহাগ, সহযোগী সদস্য আবদুল আজিজ সায়েম, দাগনভূঞা ইয়ুথ সোসাইটি সদস্য মোজাম্মেল হক হাছান প্রমুখ।
শেষে বর্ষসেরা সদস্য কাজী ইফতেখার ও কবি সজীব ওছমান দম্পত্তিকে সম্মাননা প্রদান করা হয়।

07/05/2024

প্রাণের সংগঠন সানরাইজ ফাউন্ডেশন এর ১ যুগ পূর্তি উৎসব সকল মানবিক বন্ধুদের শুভেচ্ছা।
প্রতিষ্ঠার ১২ বছর ও ১৩ বছরে পদার্পন উপলক্ষে যারে পাশে ছিলেন সকল সুহৃদ শুভাকাঙ্ক্ষীসহ সকলকে শুভেচ্ছা।
সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন Sunrise Jubo welfare Foundation এগিয়ে যাবে অনেকদূর।

07/05/2024

শুভ কামনা...

06/01/2023

সানরাইজ ক্যালেন্ডার...

26/12/2022

প্রিয় সুধী;
আজ ২৬ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ০৩ টায় সানরাইজ ফাউন্ডেশন এর বার্ষিক সাধারণ সভা ও নতুন বছরের প্রকাশনা উৎসব ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় জুম্মা শপিং সেন্টার (৫ম তলা), মিজান রোড, ফেনীতে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। - চেয়ারম্যান/নির্বাহী পরিচালক।

02/11/2019

আমরাই শুরু... আমরাই শেষ,
এক সাথে গড়ি সোনার বাংলাদেশ।
..............সজীব ওছমান

05/07/2019

৬ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শহরের এসএসকে রোড়স্থ ফেনী আইটি সেন্টার (জাহান প্লাস, ৪র্থ তলা, প্রিমিয়ার ব্যাংকের পাশে) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। -চেয়ারম্যান/নির্বাহী পরিচালক।

23/05/2019

সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার

স্টাফ রিপোর্টার :
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় তালীমূল কোরআন এতিমখানা ও মাদরাসা মিলনায়তনে সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম মো: এনায়েতুর রহমান। অর্থ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও ফাউন্ডেশনের পরিচালক মতিউর রহমান, পরিচালক কামাল উদ্দিন, ফুলগাজী উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার ভূঁইয়া রুবেল, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য হাফেজ তানবির উদ্দিন, মাদরাসা প্রধান মাওলানা দেলোয়ার হোসেন, মাষ্টার মাঈন উদ্দিন, মাওলা ওমর ফারুক, মো: রিয়াদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ শরীফুল ইসলাম।

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


মদিনা ভবন (২য় তলা), ডাক্তার পাড়া মোড় (মডেল থানার বিপরীতে), ট্রাংক রোড়, ফেনী।
Feni
3900