03/06/2026
আলহামদুলিল্লাহ।❤️
" আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী" এর আরো একটি অর্জন।😍
"ছাগলনাইয়া ব্লাড ডোনেশন ক্লাব " এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলায় সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় "আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী " কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।❤️
কৃতজ্ঞতা উক্ত সংগঠনের সকল প্রিয় সহযোদ্ধা ভাইদের জন্য। আর্তের সেবায় মানবতার কল্যাণে এগিয়ে যাক, শুভ কামনা রইল সব সময়।❤️
31/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী এর পক্ষ থেকে সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ্ব গনী আহমেদ মহোদয়ের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে ২০২৬ইং (শনিবার) সকাল ১০:০০ মিনিটে তাঁর নিজ গ্রামস্থ বাসভবনে সংগঠনের প্রতিনিধি ও সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁরা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের চলমান মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা আলহাজ্ব গনী আহমেদ মহোদয় সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবীদের এই মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সংগঠনের সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা মানবতার কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং মানবসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
মানবতার সেবায়, রক্তের বন্ধনে, পাশে আছি সবসময়।
জনাব. আলহাজ্ব গনী আহমেদ সাহেব
বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক
চেয়ারম্যান দ্বীপ গ্রুপ।
প্রধান উপদেষ্টা__আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
মানবতার সেবায় প্রতিশ্রুতি বদ্ধ।
30/05/2026
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, রোগীর স্বজনদের মাঝে ক্ষুদ্র নাস্তা বিতরণ কর্মসূচি।
৩০ মে ২০২৬ইং (শনিবার) সন্ধ্যা ৭টা নাগাদ মানবিক সেবার ধারাবাহিকতায় “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী”-এর সার্বিক তত্ত্বাবধানে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ জন রোগী, রোগীর স্বজন ও সেবাগ্রহীতাদের মাঝে ক্ষুদ্র নাস্তা বিতরণ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নাস্তা বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। পাশাপাশি উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দ্রুত আরোগ্য এবং মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোশাররফ চৌধুরী এবং প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মহিন উদ্দিন পলাশ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবীরা সমাজের অসহায়, দুস্থ ও সেবাপ্রত্যাশী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় মানবিক এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।
মানবতার সেবায় নিবেদিত “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী” ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও চিকিৎসাসেবাপ্রত্যাশী মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন জনাব. Al Noman Saimun সাহেব
মানবতার সেবায় প্রতিশ্রুতি বদ্ধ
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
27/05/2026
বেঁচে থাকার জন্য যখন নিশ্বাসই হয়ে ওঠে বিলাসিতা…
২৭ই-মে- ২০২৬ইং (বুধবার) সামাজিক সংগঠন "আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী"র পক্ষ থেকে আজ আবারও একটি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ফুলগাজী উপজেলার-এর এক অসুস্থ ব্যাক্তিকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সহযোগিতা করা হয়েছে।
অসুস্থ ব্যক্তির পরিবারের সদস্য আমাদের প্রিয় সংগঠনের অফিস থেকে নিজ দায়িত্বে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মিটার সংগ্রহ করে নিয়ে যান।
ফেনী জেলার সর্বস্তরের মানুষদের প্রতি আহ্বান জানাব, আপনাদের যেকোন মূহুর্তে যেকোন পরিস্থিতির জন্য "অক্সিজেন সেবা" প্রয়োজন হলে আমাদের অবগত করবেন। আমরা আপনাদের কাছে পৌঁছে দিব "অক্সিজেন সেবা" টিম-আগ্রহী সব সময় আপনাদের সেবায় নিয়জিত থাকবে।
মানবতার সেবায় আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
#অক্সিজেনসেবা_০৬
27/05/2026
🌙✨পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন,
মানবসেবার এই পথচলাকে আরও সমৃদ্ধ করুন
এবং সবার জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে।
মানবতার সেবায়,
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
🌙 ঈদ মোবারক 🌙
21/05/2026
২১ মে ২০২৬ইং (বৃহস্পতিবার) ফুলগাজী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী”-এর উদ্যোগে ২য় তম বিশুদ্ধ পানির ফিল্টার সফলভাবে স্থাপন সম্পন্ন হয়েছে।
ফুলগাজী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে হাসপাতালে দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সভাপতি ও স্বেচ্ছাসেবকবৃন্দ হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানতে পারেন যে, ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানির একটি ফিল্টারের প্রয়োজন রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী” হাসপাতালের রোগী ও স্বজনদের সুবিধার্থে একটি পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করে।
পরবর্তীতে সংগঠনের উপদেষ্টা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং তাদের সার্বিক সহযোগিতায় আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় ফিল্টারটি স্থাপন করা হয়। একইসাথে হাসপাতাল প্রশাসনের নিকট ফিল্টারটির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে।
ফিল্টার স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জনাব. ডা. মোঃ গোলাম কিবরিয়া স্যার, হাসপাতাল পরিদর্শক জনাব. মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা-পরিচালক জনাব. মহিন উদ্দিন এবং সংগঠনের সম্মানিত প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
“আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী” সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
20/05/2026
ফায়ার সপ্তাহ-২০২৬ উপলক্ষে অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করলো “ আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী ”
২০ মে ২০২৬ ইং তারিখে ফায়ার সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনী এর উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী”।
অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। বাস্তবধর্মী অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ মরিরা হক মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষিত হওয়া সময়ের দাবি।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হলে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। ফায়ার সার্ভিসের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একসাথে কাজ করলে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
“আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী” এর প্রতিনিধিরা জানান, মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও সংগঠনটি সমাজসেবা, রক্তদান, মানবিক সহায়তা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল অতিথি, স্বেচ্ছাসেবী ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
(একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন)
16/05/2026
মানবতার সেবায় নতুন অধ্যায়ের সূচনা করলো আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী।
১৬ মে ২০২৬ইং (শনিবার) ফেনীর উত্তরে ফুলগাজী উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ৫০ শয্যা হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী” এর মানবিক টিম।
দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মুহূর্তে সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংগঠনটি। মানবসেবার সেই ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করতে এবার হাসপাতালভিত্তিক মানবিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু করলো সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে আগত অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধী ও দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক সহযোগিতা প্রদান, প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা, রোগীদের স্বজনদের পাশে দাঁড়ানো, জরুরি রক্তের প্রয়োজন হলে দিকনির্দেশনা প্রদান এবং মানবিক আচরণের মাধ্যমে রোগীদের মাঝে সাহস ও মানসিক শক্তি জোগাতে কাজ করবে স্বেচ্ছাসেবী টিমটি।
এছাড়াও সমাজে মানবিক মূল্যবোধ বৃদ্ধি, তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করা এবং মানুষের কল্যাণে সেবামূলক উদ্যোগকে আরও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় “আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী”।
স্বেচ্ছাসেবীরা বলেন—
💬 “মানবতার সেবা শুধুমাত্র একটি কার্যক্রম নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তারা মনে করেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের স্বেচ্ছাসেবী কাজে আরও উদ্বুদ্ধ করবে।
মানবতার কল্যাণে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যেতে চায়—
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ সর্বদা
09/05/2026
০৮ মে ২০২৬ ইং (শুক্রবার) ফেনীর গোল্ডেন প্যালেস রেস্টুরেন্ট-এ সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর উদ্যোগে ফেনীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠকদের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সামাজিক উন্নয়ন, সংগঠন পরিচালনা, নেতৃত্ব বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সিজিডির নির্বাহী পরিচালক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য সাইদুল ইসলাম ইসলাম-এর সভাপতিত্বে এবং একাডেমি অব অ্যানালিটিকস অ্যান্ড রিসার্চ (এএআর)-এর নির্বাহী পরিচালক জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান।
কর্মশালাটি উপভোগ করেন ফেনী জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী-এর প্রতিনিধি মহিন উদ্দিন পলাশ, রবিউল আলিম জিসান এবং সাইফুল রহমান মাহিম। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী
Center for Governance and Development - CGD
07/05/2026
চিকিৎসার জন্য সহযোগিতা কালেকশন🔊
মানবিক সহযোগিতার আবেদন...
মানবতার সেবায় এগিয়ে আসুন, একজন অসুস্থ রোগীর জরুরি চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার সামান্য সহযোগিতাও একজন মানুষের জীবন বাঁচানোর কারণ হতে পারে।
ফেনী উত্তরে ফুলগাজী উপজেলা এর আনন্দপুর ইউনিয়ন মাওলানা সমাজ এর বাসিন্দা জনাব.মরহুম নুরুল ইসলাম এর দ্বিতীয় ছেলে জনাব.আব্দুল হামিদ(২৭)দীর্ঘদিন যাবৎ অসুস্থতার সাথে লড়াই করে আসছেন। বর্তমানে তার শরীরে Axial Spondyloarthritis রোগ ধরা পড়েছে।
ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শাহাদাত হোসেন জানিয়েছেন, তার সুস্থতার জন্য প্রায়-১৬টি ইনজেকশন গ্রহণ করতে হবে, যার মোট ব্যয় প্রায়-১ লক্ষ ২০ হাজার টাকা।
অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের নিকট তার চিকিৎসার জন্য আন্তরিক আর্থিক সহযোগিতা কামনা করছি।
আপনাদের সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের চিকিৎসার পথ সহজ করতে পারে এবং ফিরিয়ে দিতে পারে একটি সুন্দর সুস্থ জীবন।
মানবতার সেবায় এগিয়ে আসুন।
আল্লাহ তায়ালা আপনাদের দানকে উত্তম প্রতিদান হিসেবে কবুল করুন।
>সহযোগিতার মাধ্যম:
📲বিকাশ / নগদ / রকেটঃ ০১৮৭৫৬৫৬১১৬
📞 আব্দুল হামিদ এর সাথে যোগাযোগ মাধ্যমঃ ০১৮৮৪০৪৩০০৩
আগ্রহী রক্তদাতা স্বেচ্ছাসেবী ফেনী 🫂
মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ সর্বদায় ❤️