22/11/2024
জয়লস্কর বাজারস্ত ডিজিকম ফেনী লিমিটেড এর সম্মানীত ফিড অপারেটর, লুমিনাস ভিশন এবং উই ডিজিটালের স্বত্বাধিকারী জনাব মোঃ সেলিম উদ্দিন দীর্ঘদিন লিভার ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজ কিছুক্ষন আগে (দুপুরে) না ফেরার দেশে চলে গেছেন। 😭ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
এতে ডিজিকম পরিবার গভীরভাবে শোকহত।
আমরা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহতালা যেন ওনাকে জান্নাত নসিব করেন।
আমিন।
18/11/2023
আপনাদের দোয়া ও সহযোগিতায় আল্লাহর রহমতে দ্রুত সময়ের মধ্যেই কন্ট্রোলরুম সাময়িক চালু করতে সক্ষম হয়েছি।
ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যেই পূর্ণ সার্ভিসে পৌঁছাতে সক্ষম হব।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ডিজিকম কর্তৃপক্ষ।
10/01/2023
ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে সরাসরি
গান পরিবেশন করবেন নগর বাউল জেমস ও মাইলস্
21/11/2022
ফিফা বিশ্বকাপ-২০২২ কাতার
ডিজিকম ATV ও DTV (ডিজিটাল) এর মাধ্যমে পরিবেশন করছে।
সৌজন্যেঃ
বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস, স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১.০ চ্যানেল।
ডিজিকম ডিজিটাল সেবায় সেট টপ বক্স এর মাধ্যমে ঝকঝকে ও পরিস্কার এইচডি চ্যানেলে খেলা উপভোগ করতে আজই আপনার নিকটস্থ অপারেটরের সাথে যোগাযোগ করুন।
16/11/2022
শোকবার্তাঃ
নোয়াখালী ব্রডব্যান্ড নেটওয়ার্ক ও মাইজদি ভিশন এর স্বত্বাধিকারী-জনাব শহীদ উদ্দিন বাবর এর মৃত্যুতে আমরা ডিজিকম পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতের উত্তম মাকাম দান করেন। আমিন।
শোকান্তে-
ডিজিকম পরিবার।
02/10/2021
জরুরী ঘোষণাঃ
সন্মানিত সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক ১লা অক্টোবর হইতে ক্লিন ফিট (বিজ্ঞাপন বিহীন) ছাড়া কোন বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবেনা। তাই পরর্বতী র্নিদেশ না পাওয়া পর্যন্ত বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ থাকবে। সকল গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ।
31/08/2021
ডিজিকম ফেনী লিমিটেড এর গুরুত্বপূর্ণ পষর্দ সভা গতকাল বিকেলে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ডিজিকম ফেনী লিমিটেড এর সম্মানীত চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ মিলন, ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এন নবী, অর্থ পরিচালক জনাব সাইফ উদ্দিন খান, প্রশাসন পরিচালক জনাব আনোয়ার হোসেন, টেকনিক্যাল পরিচালক জনাব সুমন শিকদার, মার্কেটিং পরিচালক জনাব এনামুল হক মানিকসহ সম্মানীত এবং অফিস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।