29/05/2026
ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ ⚽️
আয়োজনে: দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ
ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের জমজমাট অনুষ্ঠানে
আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন
আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ 🏆
দর্শকদের জন্যও ছিলো আকর্ষণীয় পুরস্কার:
📱 মোবাইল
🔊 স্পিকার
🎧 ব্লুটুথ হেডফোন
দর্শকদের এই ছোট উপহার প্রদান করেছে
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ এর পক্ষ থেকে 🎁
সকল খেলোয়াড় ও দর্শককে আন্তরিক ধন্যবাদ
28/05/2026
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের মাঠের অরক্ষিত গোলপোস্টের সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে।
কিছুক্ষণ পরে দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সবাইকে আমন্ত্রণ যানাই।
27/05/2026
ঈদ উল আযহার নামাজের নিয়ম
ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌
✨ঈদুল আযহার দিনের সুন্নাহসমূহ -
• গোসল ও পরিষ্কার পোশাক পরিধান
• সুগন্ধি ব্যবহার করা
• তাকবীর পাঠ করা
• ঈদের নামাজে আগে যাওয়া
• এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা
• কোরবানির আগে কিছু না খাওয়া
• সামর্থ্য অনুযায়ী কোরবানি করা
• আত্মীয়-স্বজন ও গরিবদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।
27/05/2026
ঈদ উল আযহার শুভেচ্ছা :-
দেশে ও বিদেশে অবস্থানরত সকল ভাই-বোনকে জানাই
ঈদ মোবারক 🌙
কুরবানির পর পরিচ্ছন্নতার অনুরোধ
কুরবানির পশু জবাই করার পর
নিজের আঙিনা ও আশেপাশের জায়গা
সাথে সাথে পরিষ্কার করে রাখুন।
ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে
মাটিতে পুঁতে ফেলুন।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রাখা
ঈদের আনন্দকে আরও সুন্দর করে তোলে।
সচেতন থাকুন, পরিচ্ছন্ন থাকুন
21/05/2026
"আমাদের ক্ষমা করিও বোন!"
আজ আমরা মাথা নিচু করে দাঁড়িয়েছি।
কারণ আমাদের সমাজ, আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের চুপ থাকা—
সবকিছু মিলে তোমাকে নিরাপদ রাখতে পারেনি, রমিসা।
তুমি শুধু একটা নাম নও।
তুমি কারো বোন, কারো মেয়ে, কারো স্বপ্ন।
তোমার হাসি, তোমার ভবিষ্যৎ, তোমার বাঁচার অধিকার—
সব কেড়ে নেওয়া হয়েছে নৃশংসতার কাছে।
আমরা ক্ষমা চাই:
কারণ আমরা দেরিতে জেগেছি
কারণ অন্যায় দেখেও অনেক সময় চুপ থেকেছি
কারণ তোমার কান্না শোনার আগেই তুমি হারিয়ে গেলে
কিন্তু আজ আর চুপ থাকবো না।
আমরা চাই দ্রুত, নিরপেক্ষ, দৃষ্টান্তমূলক বিচার।
আমরা চাই এমন সমাজ, যেখানে কোনো বোনকে রাতে ঘরে ফিরতে ভয় পেতে না হয়।
আমরা চাই আইন হোক সবার জন্য সমান, অপরাধী হোক যত ক্ষমতাবানই।
রমিসা, তোমার জন্য আমরা লড়বো।
তোমার বিচার না হওয়া পর্যন্ত এই আওয়াজ থামবে না।
20/05/2026
⚽ ঈদ আনন্দে ফুটবল উৎসব ⚽
খেলা হবে, মাঠ জমে উঠবে!
📅 সময়: ঈদের দিন, বিকাল ৩টা
📍 স্থান: দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় মাঠ
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ আয়োজিত
জমজমাট ও আকর্ষণীয় ফুটবল ম্যাচে
আমরা রেডি... আপনি রেডি তো? 🔥
🎁 দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!
আসুন, খেলা দেখুন, গলা ফাটান, আর জিতে নিন চমকপ্রদ উপহার।
আয়োজনে:
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ@topfansদক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘchhagalnaiya.comআমাদের ছাগলনাইয়াফেনীর জমিনSouth Satara High School, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়@