ফেনী, বাংলাদেশ - Feni, Bangladesh

ফেনী, বাংলাদেশ - Feni, Bangladesh

Share

Feni is a small southern district of Bangladesh. Bordering(clockwise from the north) Tripura in India,Chittagong,Noakhali and Comilla district. F. B. M.

It comprises six sub-districts(Upazilas): Feni Sadar,Chhagalnaiya,Porshuram,Fulgazi, Daganbhuiyan and Sonagazi. Feni (Bengali: ফেনী) is a small southern district of Bangladesh, bordering (clockwise from the north) Tripura in India, Chittagong district, the Bay of Bengal, Noakhali district and Comilla district. It comprises six sub-districts ("Upazilas"): Feni Sadar, Chhagalnaiya, Porshuram, Fulgaz

23/12/2024

ফেনী

প্রকৃত নাম শমশের নগর। নাট্যকার ও গবেষক সেলিম আল দ্বীন, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ভাষা সৈনিক ও গীতিকার গাজুল হক ফেনীর অধিবাসী। সিলোনিয়া নদী ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়ে মুহুরী নদীতে পতিত হয়েছে; মুহুরী নদী ভারতের ত্রিপুরার লুসাই পাহাড় এবং ফেনী নদী ত্রিপুরার পাহাড় থেকে উৎপত্তি হয়ে চট্টগ্রাম এবং ফেনী জেলাকে বিভক্ত করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল মুহুরীর চর। বিলোনিয়া স্থলবন্দর এবং ফেনী গ্যাসক্ষেত্র ফেনী জেলায় অবস্থিত।

07/12/2024

ফেনীর নামকরণ সম্পর্কে স্থানীয়ভাবে নানা ধরনের জনশ্রুতি পাওয়া যায়। কারো কারো মতে কুরু-পাণ্ডবের যুদ্ধের সময় পুণ্ড্রবর্ধন বা উত্তরবঙ্গের বিরাট রাজার এক সামন্তের নাম ছিল ফনী রাজা। তাঁর রাজ্য ছিল দক্ষিণ-পূর্ববঙ্গে। উত্তরবঙ্গের বিরাট রাজার দিঘি, হাট-ঘাট ইত্যাদিকে মহাভারত বর্ণিত রাজার স্মৃতিবাহী বলে ধারণা করা হয়। বিরাট রাজার সামন্ত ফনী রাজার রাজধানী ছিল ফেনীর অদূরে পোড়ামাটির পাহাড়ে যা শিলার শহর নামে পরিচিত ছিল। তাই ধারণা করা হয় যে ফনী রাজার নামানুসারে ফনী বা ফেনী নামকরণ হয়েছে। আরো ধারণা করা হয় যে, ফনী রাজার রানির নামে একসময় ছিল 'রানির ঘাট'-যা বর্তমানে 'রানিরহাট' নামে পরিচিত। ফেনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল দিঘি প্রাচীন ফনী রাজা বা তাঁর বংশধরদের উদ্যোগে খনন করা হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। দিঘিটি 'রাজাজী' মতান্তরে 'রাজার ঝি' বা 'রাজাঝি' দিঘি নামে খ্যাত।

দূর অতীতে ফেনীর বিরাট এলাকা ছিল সাগর বা নিম্নজলাভূমিতে নিমজ্জিত। এখানকার অথৈই জলে ছিল শুধু 'কচুরিপানা' বা 'কচুরি ফেনা'। অন্য এক জনশ্রুতি অনুযায়ী এখানকার জলাভূমিতে একসময় শুধু দেখা যেত 'বুদবুদ' বা 'ফেনা'। তাই এই 'ফেনা' (কচুরিপানা বা বুদবুদের ফেনা) বাহিত স্রোতধারা কালক্রমে 'ফেনী' শব্দে পরিণত হয়েছে। প্রাচীনকালে এখানে বিচরণ করত শুধু ফণী, আর ফণী অর্থ সাপ। সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় জনগণ ফণী বা সাপের যম বলে খ্যাত ফণী মনসা গাছ লাগাত।

খাল-বিল, নদী-নালায় সাপের আধিক্যের কারণে এখানকার বহমান নদী 'ফণী' নদী নামে পরিচিত হয়েছিল যা কালক্রমে ফেনী শব্দে পরিণত হয়েছে। কারো কারো মতে প্রাচীনকাল থেকে এখানকার পাহাড়িয়া স্রোতধারা বর্ষাকালে সাপের ফণার মতো ফুলে উঠত এবং তা সর্পিল গতিতে প্রবাহিত হয়ে মানুষের জানমাল ও সম্পদের ভীষণ ক্ষয়ক্ষতি করতো। তাই 'ফণী' শব্দ থেকে এখানকার প্রধান নদী ফেনী নদী নামে খ্যাত হয়েছে।

ফেনী নদীর নামে জনপদের নাম হয়েছে, না ফেনী জনপদের নামে নদীর নামকরণ হয়েছে এই বিষয়ে বিতর্কের শেষ নেই। তবে এখানে 'ফেনী' নামে কোনো রাজস্ব এলাকার নাম নেই, অতীতেও ছিল বলে মনে হয় না। তাই ধারণা করা চলে যে নদীর নামানুসারে এই জনপদের নামকরণ হয়েছে ফেনী। মধ্যযুগের কবি- সাহিত্যিকদের কাব্য ও পুথিপত্রে একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরী পারাপারের ঘাট হিসেবে আমরা 'ফণী' শব্দ পাই।
পনেরো শতকের মধ্যভাগে পণ্ডিত জটাধর ভট্টাচার্য রচিত 'অভিধানতন্ত্রম' গ্রন্থে তিনি আত্মপরিচয় দানকালে জাহ্নবীকূলের পৈতৃক বাস্তুভিটা ত্যাগ করে বঙ্গলভূমিতে এসে ফণীতটস্থ দেবকর গ্রামে বসতি স্থাপনের কথা বলেছেন।

ষোড়শ শতাব্দীতে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনাকালে লিখেছেন, "ফণী নদীতে বেষ্টিত চারিধার, পূর্বদিকে মহাগিরি পার নাই তার"। উপর্যুক্ত দু'জন পণ্ডিতের ভাষায় আমরা 'ফণী' নামে একটি নদীর নাম পাই। সতেরো শতকের প্রথমভাগে মির্জা নাথানের ফার্সি ভাষায় রচিত "বাহারিস্তান-ই-গায়েবীতে" ফণী শব্দ ফেনীতে পরিণত হয়েছে। তিনি দু'টি ফেনী নদীর কথা উল্লেখ করেছেন। আঠারো শতকের শেষভাগে কবি আলী রেজা প্রকাশ কানু ফকির তাঁর পিরের বসতি, হাজীগাঁওর (মিরসরাইতে) অবস্থান সম্পর্কে লিখেছেন, "ফেনীর দক্ষিণে এক শহর উপাম, হাজীগাঁও করিছিল সেই দেশের নাম।" কবি মুহাম্মদ মুকিম তাঁর পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন, "ফেনীর পরিচয়ভাগে জুগিদিয়া দেশে..."। বলা বাহুল্য তারাও নদী অর্থে 'ফেনী' শব্দ ব্যবহার করেছেন। মনে হয় আদি শব্দ 'ফণী' মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় 'ফেনী'তে পরিণত হয়েছে।

ঐতিহাসিকভাবে বলা যায় যে, ১৮৭২-৭৪ সালের মধ্যে মোগল আমলের আমিরগাঁও থানা দপ্তর নদীর ভাঙনের মুখোমুখি হলে তা ফেনী নদীর ঘাটের অদূরে খাইয়ারাতে স্থানান্তরিত হয়েছিল। ঐ থানা কোম্পানির কাগজপত্রে ফেনী থানা (ফেনী নদীর অদূরে বলে) নামে পরিচিত হয়। ১৮৭৬ সালে নতুন মহকুমার পত্তন হলে খাইয়ারা থেকে থানা দপ্তরটি মহকুমা সদরে স্থানান্তরিত হয় এবং নতুন মহকুমাটি ফেনী নামে পরিচিত হয়। প্রায় তিনদিকে ফেনী নামের নদী দ্বারা পরিবেষ্টিত জনপদের নামকরণ ফেনী যথার্থ বলে মনে হয়।'

ব্রিটিশ সরকারের প্রশাসনিক প্রয়োজনে ১৮৭৬ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হয়। মহকুমা হিসেবে ফেনী নোয়াখালীর সঙ্গে যুক্ত ছিল। এ মহকুমার গোড়াপত্তন হয় মিরসরাই, ছাগলনাইয়া ও আমীরগাঁও-এর সমন্বয়ে। নতুন মহকুমার পত্তন হলে খাইয়ারা থেকে থানা দপ্তরটি মহকুমা সদরে স্থানান্তরিত হয় ও নতুন মহকুমাটি ফেনী নামে পরিচিত হয়। ১৮৭৬ সালে মিরসরাইকে কর্তন করে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। প্রথম মহকুমা সদর দপ্তর ছিল আমীরগাঁওয়ে। ১৮৮১ সালে তা ফেনী শহরে স্থানান্তর করা হয়। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যে সকল মহকুমাকে মানোন্নীত করে জেলায় রূপান্তর করা হয়েছিল ফেনী জেলা তার একটি।

বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র জেলা ফেনীর আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। মুক্তিযুদ্ধের সময় ফেনী জেলায় (তৎকালীন মহকুমা) চারটি থানা ছিল: ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম। বর্তমানে ফেনী জেলায় উপজেলা: ৬টি-ফেনী সদর, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঁইয়া; থানা: ৬টি- ফেনী সদর, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঁইয়া; পৌরসভা: ৫টি, ইউনিয়ন: ৪৩টি, গ্রাম: ৫৬৪টি, মৌজা: ৫৪০টি

সোর্সঃ
বাংলা একাডেমি
বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা
ফেনী

ফেনী, বাংলাদেশ - Feni, Bangladesh


#ফেনী
#ফেনীর_নামকরণ_ও_প্রতিষ্ঠা

06/12/2024

❐ ফেনী মুক্ত দিবস
-
১৯৭১ সালের এইদিনে ফেনীতে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এসেছিলো প্রতিক্ষিত ❝ মুক্তি❞, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ফেনীতে উদিত হয়েছিল স্বাধীনতার প্রথম সূর্য।

সেদিন সেক্টর কমান্ডারে নেতৃত্বে দলে দলে উচ্ছ্বাসিত জনতা লাল সবুজের পতাকা হাতে নিয়ে চারদিক থেকে ফেনী শহরে প্রবেশ করে। মুক্ত ফেনীতে মানুষের দৃষ্টি ছিলো ফেনী কলেজে।

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Https://maps. App. Goo. Gl/i1D5m6RDY32jJ2sT 9
Feni