26/03/2026
সড়ক ও যানবাহনে দুর্ঘটনা কি বন্ধ হবে?
Welcome to page of Khelafat Majlis Feni Town.
It is a registered political party in Bangladesh.The Amir is Maulana Abdul Basit Azad and Secretary General is Dr. Ahmad Abdul Quader.
26/03/2026
সড়ক ও যানবাহনে দুর্ঘটনা কি বন্ধ হবে?
07/03/2026
ফেনীতে খেলাফত মজলিসের ‘তরবিয়তি মজলিস’ অনুষ্ঠিত
----------- ------ ------- ------- ----------
নিজস্ব প্রতিবেদক, ফেনী: ইসলামি আদর্শের ভিত্তিতে ব্যক্তি ও সমাজ গঠনে শাখা দায়িত্বশীলদের ভূমিকা অনস্বীকার্য। এরই ধারাবাহিকতায় ফেনীতে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে শাখা দায়িত্বশীলদের নিয়ে এক ‘তরবিয়তি মজলিস’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত এই মজলিসে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী। জেলা সাধারণ সম্পাদক মাওলানা সানা উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি ও শর্শদি দারুল উলুম মাদরাসার মুহতামিম মাও. ইসমাইল হায়দার, সহ সভাপতি মাও মাঈনুদ্দীন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাও আজীজ উল্লাহ আহমদী, সহ সাধারণ সম্পাদক জনাব সাইফুল্লাহ ভূইয়া।
----------- ------ --------
আদর্শিক ও রাজনৈতিক দিকনির্দেশনা
প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তাফিজুর রহমান ফয়সল ইবাদত, খেলাফত এবং সমসাময়িক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তিনি বলেন, "ইসলাম কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্র ও সমাজ পরিচালনায় খেলাফত কায়েমের আদর্শই প্রকৃত মুক্তি দিতে পারে।" একজন কর্মীকে ব্যক্তিগত আমলের পাশাপাশি রাজনৈতিকভাবেও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
দোয়া ও সমাপ্তি
মজলিসে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। সবশেষে বাংলাদেশসহ বিশ্বের সকল শান্তিকামী মুসলমানদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমেই দিনব্যাপী এই তরবিয়তি মজলিসের সমাপ্তি ঘটে।
24/02/2026
পরনিন্দা ও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন
- খেলাফত মজলিস
#রমজান #খেলাফতমজলিস #ফেনী #ইসলামিক
24/02/2026
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمًا - وَحَضَرَنَا رَمَضَانُ : أَتَاكُمْ رَمَضَانُ شَهْرُ بَرَكَةٍ، يَغْشَاكُمُ اللهُ فِيهِ، فَيُنْزِلُ الرَّحْمَةَ، وَيَحُطُّ الخَطَايَا، وَيَسْتَجِيبُ فِيهِ الدُّعَاءَ، يَنْظُرُ اللَّهُ تَعَالَى إِلَى تَنَافُسِكُمْ فِيْهِ، وَيُبَاهِي بِكُمْ مَلَائِكَتَهُ، فَأَرُوا اللَّهَ مِنْ أَنْفُسِكُمْ خَيْرًا؛ فَإِنَّ الشَّقِيَّ مَنْ حُرِمَ فِيْهِ رَحْمَةَ اللهِ عَزَّ وَجَلَّ
হজরত উবাদা বিন সামিত রাযি. থেকে বর্ণিত, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে, রমজান মাস এসে গেছে। এ মাস অতি বরকতের মাস। এ মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি (বিশেষ) দৃষ্টি দেন, রহমত অবতীর্ণ করেন, গুনাহ ক্ষমা করেন এবং দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা তোমাদের পারস্পরিক প্রতিযোগিতা দেখেন এবং তোমাদের নিয়ে ফিরেশতাদের সঙ্গে গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। বড় হতভাগা ওই ব্যক্তি, যে এই মাসেও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে।
[মুসনাদুশ শামিয়্যিন, হাদিস নং ২২৩৮]
21/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যাশা - উচ্চ আদালত সহ সরকারি সকল দফতরে বাংলা ভাষার প্রাধান্য সৃষ্টি হোক
#২১ফেব্রুয়ারী #মাতৃভাষাদিবস #খেলাফতমজলিস #ফেনী
19/02/2026
রোজাদারদের বদদোয়া থেকে বাঁচুন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন।
#রমজান #দ্রব্যমূল্য #খেলাফতমজলিস
রমাদানের সিয়াম বা রোজা শুধু ফরজ নয়,
বরং ইসলামের রোকন বা ভিত্তি-
নবীজী (সা.) এর হাদীস :
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ مَا قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ
وَسَلَّمَ: «بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجَ، وَصَوْمِ رَمَضَانَ». مُتَّفَقٌ عَلَيْهِ.
হজরত আবদুল্লাহ বিন উমর রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর রাখা হয়েছে।
১. এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রাসুল,
২. সালাত কায়েম করা,
৩. জাকাত আদায় করা,
৪. হজ করা এবং
৫. রমজানের রোজা রাখা।
[সহিহ বুখারি, হাদিস নং ০৮, সহিহ মুসলিম, হাদিস নং ১৬]
18/02/2026
মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের শুভেচ্ছা
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাহে রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে।
এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।
এই মাসে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর যেখানে মিথ্যা পরাজিত হয়ে সত্য দ্বীন হিসেবে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটেছিল। যুগে যুগে যেখানে মিথ্যা অপশক্তি আধিপত্য বিস্তার করেছে সেখানেই বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সংগ্রাম চালিয়েছে, নিপীড়িতদের মুক্তির ব্যবস্থা করেছে। বছরের পর বছর ধরে চলা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। যুদ্ধ বন্ধ হলেও গাজাবাসী সেখানে আজ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা মুসলিমরা আজও তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে সাধারণ মুসলমান সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনযাত্রা আজ দুর্বিসহ হয়ে উঠেছে। অসহায় মজলুম মানুষের মুক্তির জন্য বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। বাংলাদেশের উদ্বাস্তু ক্যাম্প থেকে রোহিঙ্গাদেরকে নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন, ভারতে মুসলিম সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং গাজায় প্রতিরক্ষা ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করতে জাতিসংঘ, সার্ক, ওআইসি, আরবলীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আমরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে আহ্বান জানাতে চাই, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।
এবারের রমজানে আমরা সকলে যাতে রহমত ও মাগফিরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি মহান আল্লাহর কাছে সেই কামনা করছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।
বার্তা প্রেরক:
(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক
খেলাফত মজলিস
রমাদান মুবারাক 🌙
18/02/2026
স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ
17/02/2026
ফেনীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে খেলাফত মজলিসের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
----- ----- ---- ---- ------- --- ------ ------
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে ফেনীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। আজ মঙ্গলবার বিকেলে খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী বড় মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস ফেনী শহর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জোন পরিচালক মাওলানা মুহাম্মদ আলী মিল্লাত।
শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী।
সমাবেশে বক্তারা বলেন, "রমজান আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব।" বক্তারা আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট বাজার মনিটরিং কমিটি ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সিয়াম সাধনার এই মাসে সকল প্রকার অশ্লীলতা ও অপসংস্কৃতি বর্জন করে মুসলমানদের ইবাদত-বন্দেগিতে নিমগ্ন হতে হবে। মাহে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর মাধ্যমেই প্রকৃত সার্থকতা নিহিত।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
11/02/2026
১১ দলীয় ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ প্রার্থীদের জয়যুক্ত করুন।
১২ ফেব্রুয়ারি সারাদিন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন।
োটে_হ্যাঁ_দিন
#দেওয়াল_ঘড়ির_পক্ষ_নিন
#দেওয়াল_ঘড়িতে_ভোট_দিন
ারিখ_সারাদিন
#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#২৬ইলেকশন
#১১দলীয়_ঐক্য
#ঐক্যবদ্ধ_বাংলাদেশ