Parshuram, পরশুরাম -ফেনী, Feni

Parshuram, পরশুরাম  -ফেনী, Feni

Share

�পরশুরাম-Parshuram�
Parshuram←→পরশুরাম
Parashuram, Feni, Banglad

This is the number one page of Parshuram.To getting update news,Notice and information please stay with us.���

28/12/2025

আগামীকাল সোমবার দিবাগত রাত ১২ টা থেকে ফেনী জেলা জুড়ে টানা ৩০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে -বাখরাবাদ কর্তৃপক্ষ

20/08/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " স্পিড "

নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলা গুলোতে বেশি প্রভাব ফেলতে পারে, ফলে ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে।

এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে সক্রিয় হতে পারবেনা। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে।

এটি চলতি বছরের ১১ তম বৃষ্টি বলয় ও ৭ তম মৌসূমী বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয়ঃ খুলনা > বরিশাল ও চট্টগ্রাম বিভাগ (বিশেষ করে এই সকল বিভাগের যত দক্ষিণে তত বেশি সক্রিয়)

মাঝারি সক্রিয় : ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ
কম সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগ।

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "স্পিড"।
টাইপ : আংশিক বৃষ্টি বলয়।

কাভারেজ : দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২১ শে অগাস্ট হতে ২৫ শে অগাস্ট ২০২৫।
সর্বাধিক সক্রিয়: ২২ টু ২৪ শে অগাস্ট।

কালবৈশাখী : নেই
বজ্রপাত : প্রায় স্বাভাবিক
বন্যা : দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে।

একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়
সিস্টেম : স্থল সার্কুলেশন/লঘুচাপ থাকতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিবাহী এলাকায়।

সাগর : বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল থাকতে পারে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সার্কুলেশন/লঘুচাপ ও বায়ুচাপের তারতম্যের কারনে।

পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে। বিশেষ করে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায়।

নোট : বৃষ্টিবলয় " স্পিড " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি বলয় "স্পিড" এ অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাকেও হতে পারে বেশ কিছু এলাকায়।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০-৬০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

এই বৃষ্টি বলয় টি ২১ শে অগাস্ট দেশের উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে ও আগামি ২৫ শে অগাস্ট খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়েই দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয় স্পিড চলাকালীন সময়ে দেশের আবহাওয়া দক্ষিণ ও উপকূলীয় অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। এবং উত্তর ও উত্তর মধ্য অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে মাঝে মাঝেই।

"স্পিড" চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

স্পিড এর বৈশিষ্ট্য : অধিক সক্রিয় এলাকায় খুবই জোরে মুসলধারে বৃষ্টি ও অল্প সময়ে অধিক বৃষ্টি হতে পারে। এবং অধিকাংশ বৃষ্টিপাত মধ্যরাত হতে দুপুরের মধ্যে হতে পারে।

নোট : স্পিড যেহেতু আংশিক বৃষ্টি বলয়, সুতরাং স্পিড চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে।

নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে।

মেঘের অভিমুখ: শুরুতে দক্ষিন পশ্চিম থেকে উত্তর-পুর্ব দিকে। তারপর এরপর অধিকাংশ এলাকায় পশ্চিম হতে পুর্ব দিকে। তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় "স্পিড" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৫ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ৮৫-১৩০ মিলিমিটার, গড়ে ৩দিন
খুলনা ১০০-৩০০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৫০-৩০০ মিলিমিটার গড়ে ৫ দিন
সিলেট ৮০-১৪০ মিলিমিটার গড়ে ৩ দিন
ময়মনসিংহ ৯০-১২০ মিলিমিটার গড়ে ৩ দিন
রাজশাহী ৬০-৮০ মিলিমিটার গড়ে ২ দিন
রংপুর ৫৫-১২০ মিলিমিটার গড়ে ২ দিন
চট্টগ্রাম ১০০-৩৬০ মিলিমিটার গড়ে ৫ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় স্পিড এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

বরিশাল বিভাগ
==========
বরিশাল 150
ভোলা উত্তর 180
ভোলা দক্ষিণ 300
বরগুনা 300
ঝালকাঠি 165
পটুয়াখালী উত্তর 250
পটুয়াখালী দক্ষিণ 300
পিরোজপুর উত্তর 160
পিরোজপুর দক্ষিণ 250
—————————
চট্টগ্রাম বিভাগ
==========
বান্দরবন উত্তর 220
বান্দরবন দক্ষিণ 275
ব্রাহ্মণবাড়িয়া 85
চাঁদপুর 130
চট্টগ্রাম উত্তর 225
চট্টগ্রাম দক্ষিণ 275
কুমিল্লা উত্তর 100
কুমিল্লা দক্ষিণ 150
কক্সবাজার উত্তর 340
কক্সবাজার দক্ষিণ 360
ফেনী 225
খাগড়াছড়ি উত্তর 115
খাগড়াছড়ি দক্ষিণ 160
লক্ষ্মীপুর 200
নোয়াখালী উত্তর 225
নোয়াখালী দক্ষিণ 300
রাঙামাটি উত্তর 115
রাঙামাটি দক্ষিণ 200
—————————
ঢাকা বিভাগ
===========
ঢাকা 85
ফরিদপুর 105
গাজীপুর 90
গোপালগঞ্জ 130
কিশোরগঞ্জ 80
মাদারীপুর 100
মানিকগঞ্জ 85
মুন্সীগঞ্জ 96
নারায়ণগঞ্জ 105
নরসিংদী 85
রাজবাড়ী 95
শরীয়তপুর 100
টাঙ্গাইল 90
——————–
ময়মনসিংহ বিভাগ
=============
জামালপুর 90
ময়মনসিংহ উত্তর 110
ময়মনসিংহ দক্ষিণ 90
নেত্রকোনা 120
শেরপুর 100
—————————

খুলনা বিভাগ
============
বাগেরহাট উত্তর 180
বাগেরহাট দক্ষিণ 280
চুয়াডাঙ্গা 110
যশোর 130
ঝিনাইদহ 115
খুলনা উত্তর 185
খুলনা দক্ষিণ 290
কুষ্টিয়া 75
মাগুরা 100
মেহেরপুর 95
নড়াইল 120
সাতক্ষীরা উত্তর 190
সাতক্ষীরা দক্ষিণ 300
—————————
রাজশাহী বিভাগ
============
বগুড়া 60
জয়পুরহাট 55
নওগাঁ 65
নাটোর 65
নবাবগঞ্জ 75
পাবনা 70
রাজশাহী 75
সিরাজগঞ্জ 80
—————————
রংপুর বিভাগ
=============
দিনাজপুর 65
গাইবান্ধা 55
কুড়িগ্রাম 75
লালমনিরহাট 85
নীলফামারী 90
পঞ্চগড় 120
রংপুর 65
ঠাকুরগাঁও 80
—————————
সিলেট বিভাগ
============
হবিগঞ্জ 80
মৌলভীবাজার 85
সুনামগঞ্জ 140
সিলেট 135
—————————
পশ্চিমবঙ্গ
==========
উত্তর ২৪ পরগণা 180
দক্ষিণ ২৪ পরগণা 300
কলকাতা 250
দিঘা 275
মেদিনীপুর 285
বাঁকুড়া 190
পুরুলিয়া 200
বর্ধমান 160
আসানসোল 170
বহরমপুর 95
মালদা 75
রায়গঞ্জ 75
ইসলামপুর 120
শিলিগুড়ি 150
দার্জিলিং 155
জলপাইগুড়ি 150
কোচবিহার 150
—————————
ওড়িশা
==========
উত্তর উড়িষ্যা 140
পূর্ব-মধ্য উড়িষ্যা 40
—————————
ঝাড়খণ্ড
==========
উত্তর ঝাড়খণ্ড 150
দক্ষিণ ঝাড়খণ্ড 190
জামশেদপুর 270
রাঁচি 250
দুমকা 100
—————————
বিহার
========
দক্ষিণ বিহার 95
পূর্ব বিহার 75
উত্তর বিহার 80
—————————
নেপাল
মধ্য নেপাল 100
দক্ষিণ পূর্ব নেপাল 120
—————————
ভুটান
পশ্চিম ভুটান 70
মধ্য ভুটান 68
পূর্ব ভুটান 65
—————————
আসাম
পশ্চিম আসাম 145
মধ্য আসাম 55
পূর্ব আসাম 90
দক্ষিণ আসাম 85
—————————

অন্যান্য
===========
চেরাপুঞ্জি 220
মধ্য মেঘালয় 55
দক্ষিণ পূর্ব অরুণাচল 85
মধ্য ত্রিপুরা 150
ত্রিপুরা-মিজোরান সীমান্ত 85
মণিপুর 75
নাগাল্যান্ড 65
উত্তর মিজোরাম 85
দক্ষিণ মিজোরাম 150
———————–
মিয়ানমার
===========
উত্তর চিন 110
দক্ষিণ চিন 150
মধ্য সাগাইং 140
উত্তর রাখাইন 360
মাগওয়ে 30
-----------------------
বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "স্পিড" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ২০ অগাস্ট ২০২৫, রাত ১০:৩০ টা

08/07/2025

ব্রেকিং নঊজ

ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে (আপডেট সময় রাত ১১ টা)

আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনির প্রবল আশংকা করা যাচ্ছে আগামীকাল বুধবার সকাল থেকে কারণ আগামীকাল ভারতের ত্রিপুরা রাজ্যের উপর আসা পানি কুমিল্লা ও ফেনী জেলার নদ-নদীগুলোর উপরে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত রাত ১০ টা বেজে ৪২ মিনিটের চিত্র হতে দেখে যাচ্ছে যে আবারও বৃষ্টির শুরু হয়েছে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে। মাঝার থেকে ভারি মানের বৃষ্টিপাত চলার প্রমাণ পাওয়া যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে।

ফলে আশংকা করা যাচ্ছে আজ সারা রাত চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে। আগামী ২৪ ঘন্টার নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

08/07/2025

#ফেনী ও কুমিল্লা জেলার উপরে #বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।
→আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ★ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে। আগামী ২৪ ঘন্টার নতুন করে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে হওয়া অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলোর বন্যা পরিস্হিতির অবনির প্রবল আশংকা করা যাচ্ছে।

ছবি: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৫২ মিনিটের চিত্র হতে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে।

08/07/2025

************ অতি-বৃষ্টি পূর্বাভাস **********
আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বুধবার দুপুর ১২ টার মধ্যে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে। বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী এবং চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, #ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবাণ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়।
#আবহাওয়াবার্তা #আবহাওয়া #ফেনী #পরশুরাম

28/06/2025

শনিবারের (২৮ শে জুন, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
#চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী, #ফেনী, চট্রগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবাণ জেলার উপরে। আগামীকাল রবিবারও সারাদিন চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#পরশুরাম #ফেনী #আবহাওয়া #আবহাওয়াবার্তা #বৃষ্টি

Photos from Parshuram, পরশুরাম  -ফেনী, Feni's post 20/06/2025

আজকে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয়, ফেনী - স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান। question solution of সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

17/06/2025

#ফেনীতে আজ ১৭ ই জুন মঙ্গলবার থেকে আগামী ২০ই জুন পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

11/06/2025

ব্রেকিং নিউজ
চট্রগ্রাম, ঢাকা, ময়মনিসংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বিকেল ৬ টা বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।

10/06/2025

⚡স্বল্পমেয়াদি বজ্রপাত সতর্কবার্তা:
⛈️ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, চাপাইনবাবগঞ্জ, বরিশাল, ঢাকা, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে (একাধিকবার) ১০ জুন বিকাল ৪:৩০ টা থেকে রাত ৯ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। ⚠️বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না।
✍️এটি মূলত বজ্রপাতের সতর্কবার্তা।

Want your business to be the top-listed Government Service in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Parashuram, Chittagong
Feni
3940