09/11/2025
জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের আমাদের সকলের প্রিয় নারায়ণ স্যার দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে আজ অবসর গ্রহণ করলেন।
তার স্নেহ, আদর্শ, শাসন ও শিক্ষার আলোয় আলোকিত হয়েছে অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবন। শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে তিনি ছিলেন এক অভিভাবকের মতো, এক অনুপ্রেরণার নাম।
স্যারের নতুন জীবনের প্রতিটি দিন হোক সুস্থতা, সম্মান ও আনন্দে ভরা।
আমরা গর্বিত ছিলাম, আছি এবং থাকবো— এমন একজন মানুষকে শিক্ষক হিসেবে পেয়ে।
💐 নারায়ণ স্যার, আপনার প্রতি রইলো অশেষ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।
03/11/2025
বলতে পারেন জায়গা টা কোথায়?
02/10/2025
সিলোনীয়া বাজারের লাকী রোড়ের মুখে সুগন্ধা বাস উল্টে গিয়ে রাস্তার পাশের দোকানের উপর পড়েছে। বহু হতাহতের আশংকা। উদ্ধার কাজ চলছে।
06/09/2025
জায়লস্কর ইয়ুথ ক্লাব কতৃক আয়োজিত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় গত শুক্রবার। উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেয় দুই দল। 💥
05/09/2025
আজ শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী জায়লষ্কর স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের প্রিয় সাপোর্টিং টিম Brasil 🇧🇷 বনাম Argentina 🇦🇷 ম্যাচ।
সকলে খেলা উপভোগ করার আমন্ত্রণ রইল।
27/08/2025
✨ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর ✨
ঐতিহ্যবাহী জায়লস্কর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ! ⚽🔥
📅 তারিখ: ৫ সেপ্টেম্বর, শুক্রবার
⏰ সময়: বিকাল ৩টা
🇧🇷 ব্রাজিল বনাম আর্জেন্টিনা 🇦🇷
📌 আয়োজনে: Jaylashkar Youth Club
আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের জন্য এক রোমাঞ্চকর ও স্মরণীয় খেলা উপহার দিতে—ইনশাআল্লাহ 🤍
👉 তাই দেরি না করে চলে আসুন,
একসাথে উপভোগ করি মাঠ কাঁপানো এই লড়াই! ❤️🔥
27/04/2025
ইন্না-লিল্লাহি ওয়ইন্নািলাইহে রাজিউন, উত্ত্র জায়লস্কর চৌকিদার বাড়ির ইউছুফ কাকা ইন্তেকাল করেছেন। আজ বাদ আসর মরহুমের নিজ বাড়ীর দরজায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে।
27/01/2025
জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জনাব মনছুরুল আহসান নান্টু।
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন অবসর প্রাপ্ত উচ্চপদস্ত ব্যাংক কর্মকর্তা জনাব মনছুরুল আহসান নান্টু।
তিনি জায়লস্কর ভূঞাঁ বাড়ীর সন্তান। তার পিতা মরহুম সামছুল মিল্লাত ছিলেন বৃটিশ কোম্পানী "এমসিসি" সংস্থার অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। অন্য দুই চাচা সাবেক ফুটবলার মরহুম আমিনুল মিল্লাত রশিদ ও ছোট চাচা মরহুম অধ্যাপক ড. বদরুল মিল্লাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক এবং দুই মেয়াদে ফৌজদার হাট ক্যাডেট কলেজে প্রিন্সিপাল ছিলেন । তিনি খান বাহাদুর আব্দুল খালেক এর নাতি। মনছুরুল আহসান নান্টু ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড এর কর্পোরেট শাখায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মজীবন শেষ করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা থেকে প্রণীত চিঠিতে ৪ সদস্যর এডহক কমিটিতে আরো আছেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, অভিভাবক প্রতিনিধি মো: সাইফুল ইসলাম। পদাধিকার বলে ভা: প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন সদস্য সচিব থাকবেন। সাক্ষরিত তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়।