08/03/2026
ই-সিগারেট প্রচলিত সাধারণ সিগারেটের মতই নেশাদায়ক এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ, ই-সিগারেটেও নিকোটিন এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে, যেগুলো ফুসফুস ও শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর, হৃদরোগ ও ফুসফুসের জটিলতাসহ স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে। তামাক কোম্পানির প্রলোভনে নেশার ফাঁদে জড়াবেন না। মনে রাখবেন, প্রচলিত সিগারেট ও ই-সিগারেট দুটোই প্রাণঘাতি! সচেতন হোন, অন্যকে সতর্ক করুন। বিস্তারিত দেখুন: bit.ly/3qHcEYB
***co | | |
06/03/2026
ধূর্ত সিগারেট কোম্পানিগুলো কিশোর-তরুণদের নেশার দিকে প্রলুব্ধ করতে বাজারে এনেছে নতুন মরণাস্ত্র "ই-সিগারেট"। তারা ই-সিগারেট ‘কম ক্ষতিকর’ বলে অপপ্রচার করছে। সিগারেট বা ই-সিগারেট, সবই বিষ। একটি প্রচলিত, আরেকটি নতুন। নতুন এ ঘাতক ‘ই-সিগারেট’ ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের ৪০টির বেশি দেশ নিষিদ্ধ করেছে। ই-সিগারেট নিয়ে তামাক কোম্পানিগুলোর প্রতারণা নিয়ে সাবধান থাকুন। ***co
05/03/2026
নিজের সুস্থতা ও প্রিয়জনদের সুরক্ষায় তামাক পণ্য বর্জন করুন | Quit Smoking | Stop To***co Bangladesh
আপনি কি জানেন? ধূমপান বন্ধের ২০ মিনিটে হার্টের ছন্দ স্বাভাবিক হয়, ১২ ঘণ্টায় কার্বন মনোক্সাইড কমে যায়। ২ সপ্তাহ....
03/03/2026
বিড়ি-সিগারেটের ক্ষতি সকলে জানেন! তাই ধূর্ত তামাক কোম্পানিগুলো ‘ই-সিগারেট’-কে "কম ক্ষতিকর" বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু নিকোটিন থাকায় এটি সাধারণ সিগারেটের মতই মারাত্মক নেশা সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে, ই-সিগারেট ফুসফূস ও হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করে এবং এর রাসায়নিক ক্যান্সার সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে আসক্তিকর এবং অনিরাপদ বলেছে। তাই, ধূর্ত তামাক কোম্পানির মিথ্যায় প্রলুব্ধ হবেন না। সুস্বাস্থ্যের জন্য সব ধরনের তামাকজাত দ্রব্য বর্জন করুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। ***co
02/03/2026
🚭Myth vs Fact starts now.
Myth: To***co ads don’t influence youth.
Fact: They do.
📺 Over half of youth in many countries are exposed to to***co promotion.
🎬 Seeing smoking in movies increases the likelihood of starting.
📈 Exposure to marketing = higher chances of becoming a smoker.
When half of users die from to***co-related illness, the industry needs new customers.
Youth are the target...
https://fctc.who.int/resources/publications/i/item/debunking-to***co-industry-misinformation
To***co Advertising & Youth:https://assets.to***cofreekids.org/global/pdfs/en/APS_youth_facts_en.pdf
Guidelines for implementation of Article 13
To***co advertising, promotion and sponsorship:
https://fctc.who.int/resources/publications/m/item/to***co-advertising-promotion-and-sponsorship
02/03/2026
৩১ মার্চ, ২০২৫ তারিখে মুক্তি পায় শাকিব খান অভিনীত, মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমায় মোট ধূমপানের দৃশ্য: ১২১ বার। এটা পরিস্কারভাবে আইনের লঙ্ঘণ।
চলচ্চিত্রে ধূমপান বা তামাক সেবনের দৃশ্য প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ।
আগ্রহীরা বিস্তারিত আইন পড়ুন:
01/03/2026
ধূর্ত তামাক কোম্পানিগুলো “কম ক্ষতিকর” বলে মিথ্যা প্রচারণা করলেও ‘ই-সিগারেট’ সাধারণ সিগারেটের মতোই আসক্তিকর ও প্রাণঘাতী। উপরন্তু, তরুণদের নেশার ফাঁদে আকৃষ্ট করতে বিভিন্ন ফ্লেভার ও আকর্ষণীয় ডিজাইন ব্যবহার করছে। ই-সিগারেটের ক্ষতিকর রাসায়নিকসমূহ ফুসফুসের মারাত্মক ক্ষতি করে! শ্বাসকষ্ট ও COPD-র ঝুঁকি বৃদ্ধি করে। ই-সিগারেটসহ যে কোনো সিগারেট গুপ্তঘাতক। তাই সব ধরণের ধূমপান ও তামাক থেকে দূরে থাকুন। ক্ষতিকর নেশামুক্ত জীবনযাপন করুন।
***co | | | 🚭
20/02/2026
তামাক নিয়ন্ত্রণ আইন জানুন, মেনে চলুন।
http://bdlaws.minlaw.gov.bd/act-details-927.html
***co |
20/02/2026
কী দিয়ে সারা দিন আটকে রাখলেন নিজেকে? আপনার ইচ্ছাশক্তি! তাহলে, আপনি তো দুর্বল নন— যে বাকী সময় টেনেটুনে ফেইল করতেই হবে! তামাক একদম ছেড়ে দিন— রোজায়, কাজটি সোজা!
***co | | 🚭
16/02/2026
অর্থ অপচয় করে তামাকজাত দ্রব্য (বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি) সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস, ফুসফুসের দীর্ঘমেয়াদী প্রাণঘাতি রোগ দেখা দেয়, তার ব্যয়বহুল চিকিৎসায় মানুষ নিঃস্ব হয়। কিন্তু অনেকেরই এসব রোগ ভালো হয় না, বরং যা অকালমত্যু ডেকে আনে। আসুন, আমরা নিজেকে ও পরিবারকে ভালোবাসি। ধূমপান ও প্রাণঘাতী তামাক পণ্যের নেশামুক্ত জীবনযাপন করি। 🚭
| ***co | | ***cokills |
16/02/2026
বাংলাদেশে প্রায় ১৩ থেকে ১৫ লাখ শিশু মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত - বিভিন্ন কারণে এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরোক্ষ ধূমপানকে ক্যান্সারে অন্যতম কারণ মনে করা হয়। বাংলাদেশে বছরে প্রায় ২৬ হাজার অধূমপায়ী মানুষ পরোক্ষ ধূমপানে মৃত্যুবরণ করে, এদের সিংহভাগ শিশু ও নারী। শিশুরা পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন এবং বাসা-বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার হয়। সিগারেটের ধোঁয়ায় ৭ হাজারের বেশি বিষাক্ত রাসায়নিক শিশুদের ফুসফুস ও শ্বাসনালীর মারাত্মক ক্ষতি করে, ক্যান্সার, ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ায়! তাই আসুন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাসা-বাড়ি, পাবলিক প্লেস, পরিবহনে ধূমপান থেকে বিরত থাকি।
| ***co | | ***cokills |
| |