বন্ধু লাইব্রেরি

বন্ধু লাইব্রেরি

Share

'টস গ্রুপ' কতৃক আয়োজিত বন্ধু লাইব্রেরি সুদূঢ় চিন্তা এবং বই পড়ার উৎসাহ প্রদানের জন্য আমাদের এই পথ চলা।

04/06/2023

"নিজের বৃত্ত থেকে বের হওয়ার অর্থহীন চেষ্টা নিরন্তর করে যায় মানুষ। যদিও দিন শেষে আবার নিজের বৃত্তেই ঘুরপাক খায়, তাতেই স্বস্তি বোধ করে। পুরনো সবকিছুর মায়ার টানে আটকে যায়।"

লেখক ~ মৌলী আখন্দ
বইয়ের নাম ~ নাটাই ঘুড়ি

29/05/2023

ধার করে বই পড়েননি এমন কেউ আছেন?
বন্ধুবান্ধব, সিনিয়র, জুনিয়র সবার থেকেই ত বই ধার করেছেন তাইনা?
কিন্তু তবুও অনেক বই পড়ার বাকী আছে, চাইলেও হয়ত কোন কারনে কেনা হচ্ছেনা,
কিন্তু ভাবনা নেই, এখন থেকে বন্ধু ই-লাইব্রেরি থেকে ধার নিতে পারবেন আপনার পছন্দের বইটি।
নিদৃষ্ট একটা সময়ের জন্য ধার হিসেবে বইটি পাবেন আপনার ঘরে বসে, আমরা বইটি আপনার ঠিকানায় পৌছে দিব আবার নিয়ে আসব,
এর জন্য আপনাকে আমাদের লাইব্রেরি তে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
আমাদের কার্যক্রম শুরু হবে খুব দ্রুত।

17/05/2023

প্রিয় বইটি ধার করুন অনলাইনে
আমরা অনেকেই পছন্দের বইটি কিনে পড়তে পারিনা, বই পড়ুয়া অনেক স্টুডেন্ট বেকার আছে যারা লাইব্রেরিতে বসে পড়তে চাই কিংবা বাসায় নিয়ে এসে পড়ে আবার ফেরত দিতে চাই, কিন্তু হাতের কাছে এমন লাইব্রেরি খুব কম ই আছে যেখান থেকে আপনি বই পড়ে আবার ফেরত দিতে পারবেন এতে আবার কতশত ঝামেলা, বই আনতে যাওয়া ফেরত দিতে যাওয়া, কিন্তু এসব ঝামেলা এড়িয়ে যদি আপনি ঘরে বসে অনলাইনে আপনার পছন্দের বইটি অর্ডার করে ফেলতে পারেন যদি সেই বইটি চলে যায় আপনার দরজায় আবার একটা নিদৃষ্ট সময়ের জন্য বইটি আপনার কাছে রেখে পড়া শেষে যদি কেউ বইটি আপনার দরজা থেকেই নিয়ে যায় তাহলে কি সব ঝামেলা বাদ দিয়ে আপনার পছন্দের বইটি পড়া হয়ে উঠবে?
আপনার বই পড়া কে উৎসাহ জাগাতে, বই পড়াকে সহজ করতে, বই পড়ার অভ্যাস কে চিরন্তন করতে এখন আপনার সামনে এসেছে গাজীপুরের প্রথম অনলাইন লাইব্রেরি "

কিভাবে অর্ডার করবেন বা ঘরে বসে পাবেন?
প্রথমত অনলাইন লাইব্রেরিতে আপনাকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
তারপর আমাদের অনলাইন লাইব্রেরির সংগ্রহ থেকে পছন্দের বইটি নির্বাচন করবেন।
বইটি কতদিন আপনার কাছে রাখবেন এবং কত তারিখ ফেরত দিবেন সেই সময়টি আমাদের জানাবেন।
পরেরদিন আমরা বইটি পৌছে দিব আপনার কাছে এবং ফেরতের তারিখের দিন আমরা বইটি নিয়ে আসবো আপনার থেকে।

অতিদ্রুত আমাদের কার্যক্রম শুরু হবে, আমাদের সাথেই থাকুন....

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Gazipur