Board Bazar Zonal Office

Board Bazar Zonal Office

Share

good

London Boy Underwear 10/05/2025

London Boy Underwear Free tracked shipping | All BD orders30-Day risk free money back gauranteeStretchy ergonomic fitCotton rich blendAnti chafingOdour fighting technology

23/12/2022

আসসালামু আলাইকুম সম্মানিত বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কড্ডা ৩৩ kv লাইনের সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না কিছু এলাকায় । সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

10/04/2022

আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করি 33 কেবি তিনটি ফিডার চালু হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই 11 কেবি সকল ফিডার চালু হয়ে যাবে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

10/04/2022

বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন আমাদের 33 কেভি 3 ফিডার বন্ধ আছে।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষের ভাবে দুঃখিত।

09/04/2022

#রমজানে বিদ্যুৎ ব্যবহারে ‘সংযমী ও মিতব্যয়ী’ হতে বললেন প্রতিমন্ত্রী।
রমজানে ‘সবার স্বার্থে’ বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের ‘সংযমী ও মিতব্যয়ী’ হওয়ার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রমজানে বিদ্যুৎ ব্যবহারে ‘সংযমী ও মিতব্যয়ী’ হতে বললেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী লেখেন: ‘রোজা, গ্রীষ্ম এবং সেচ মৌসুম সব মিলিয়ে বিদ্যুতের চাহিদা প্রচণ্ড বেশি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে।’


তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সম্মানিত গ্রাহকবৃন্দ, সবার স্বার্থে বিদ্যুৎ ব্যবহারে আপনার সংযম ও মিতব্যয়ী আচরণ প্রত্যাশা করছি।’

ফেসবুক পোস্টে রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও যুক্ত করেন প্রতিমন্ত্রী।

নির্দেশনায় বলা হয়, ‘সরকার সকল বিদ্যুৎ গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময় হওয়ায় বিদ্যুতের চাহিদা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।’

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিভাগের নির্দেশনার মধ্যে রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী সরঞ্জামের ব্যবহার, দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখা ও সূর্যের আলোর ব্যবহার, ইফতার-তারাবির সময় মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)-র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা; দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতির ব্যবহার পরিহার; পিক আওয়ারে বৈদ্যুতিক বিলবোর্ড, রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্তিরির ব্যবহার বন্ধ রাখা; ইজিবাইক-অটোরিকশা অবৈধভাবে চার্জিং থেকে বিরত থাকা, অফপিক সময়ে রাত ১১টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত সেচ পাম্প চালানো, সিএনজি পাম্প বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা।

এ ছাড়া কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে ‘ধৈর্যসহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা’ করতে বলা হয় নির্দেশনায়।

06/04/2022

বিদ্যুৎ সংক্রান্ত যে কোন সমস্যা এখানে অভিযোগ করতে পারবেন।
01769401191

03/01/2022

আসসালামু আলাইকুম
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ সকাল 8 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকার পর্যন্ত বাৎসরিক সাবস্টেশন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সেবা বন্ধ থাকিবে। এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
বোর্ডবাজার জোনাল অফিস
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1

Photos from Board Bazar Zonal Office's post 26/12/2021

জোনাল অফিসের ডিজিএম মহোদয় এর বিদায় বেলায় কিছু স্মৃতি তুলে ধরলাম।

26/12/2021

আচ্ছালামূ আলাইকুম ওয়া রহমাতুল্ল্যাহ।

আল হামদু-লিল্লাহ !

বোর্ডবাজার জোনাল অফিসে দীর্ঘ ০৩ বছর ০৮মাস দায়িত্ব পালন শেষে বরিশাল পবিস-২ এ বদলী আদেশ পেলাম। সুদীর্ঘ সময়কালে সকল শ্রেণীর সম্মানিত গ্রাহকগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি সংগঠনের দায়িত্বশীলগণ, গাজীপুর সিটি কর্পোরেশন এর ৩২ থেকে ৩৮ নং ওয়ার্ড সমূহের সম্মানিত কাউন্সিলরগনের সার্বিক আন্তরিক সহযোগিতা/পরামর্শে বিদ্যুৎ সেবা কার্যক্রমে উন্নয়ন পরিচালন ও রক্ষনাবেক্ষণ কাজে নিজেকে যুক্ত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেবা করার সুযোগদানের জন্য আমি সকল শুভাকাঙ্খিদের প্রতি আমার শ্রদ্ধাজ্ঞাপনসহ কৃতজ্ঞতা জানাচ্ছি। কর্মকালীন সময়ে যে সকল সফলতা এসেছে তার প্রাপ্য হকদার আমার সকল সহকর্মী ও শুভাকাঙ্খিগণ এবং ব্যর্থতা, অপারগতা ও সীমাবদ্ধতাসমূহের দায়ভার কেবলমাত্র আমারই। ভবিষ্যতে যেন সততা, নিষ্টা, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে উত্তম গ্রাহক সেবা দিতে পারি এ জন্য দোয়া প্রার্থী। সকলের নিকট আমার পরিবারের সদস্যদের জন্য দোয়ার দরখাস্ত রইল। কর্মকালীন সময়ে আমার আচরণগত বহি: প্রকাশে কেহ কষ্ট পেলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। সকলের সুন্দর ভবিষ্যত ও সুস্বাস্থ্য কামনা করছি।
নিবেদনান্তে

(মোঃ এনামুল হক (মিলন)

ডিজিএম, বোর্ডবাজার জোনাল অফিস

গাজীপুর পবিস-১

Photos from Board Bazar Zonal Office's post 14/12/2021

বোর্ড বাজার জোনাল অফিসের
ইনডোর সাবস্টেশনের নং 05, 08,07, ফিডার এর আওতায় রাইট অফ এ কাজের জন্য বিদ্যুৎ বন্ধ থাকিবে
অর্থাৎ রোডের পশ্চিমপাশ
১ ঘন্টাবিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gazipur
1704

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00