পাইনশাইল মধ্যপাড়া যুব সংঘ

পাইনশাইল মধ্যপাড়া যুব সংঘ

Share

মানব সেবায় নিয়োজিত।

21/08/2024

প্রেস রিলিজ

৮ জেলা বন্যা কবলিত

ঢাকা ২১ আগষ্ট,২০২৪

দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।

ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১কোটি ৮৭ লাখ টাকা ১৫,৯০০ মে. টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ‌

তিনি বলেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে । , আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর- পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছেন আলী রেজা। আগামী ২৪ ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই ও সারিগোয়াইন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে ওই সব অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।'

ব্রিফিংয়ে জানানো হয় বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বন্যা আক্রান্ত জেলার জেলা প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।',

ইতিমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ‌ ফেনী জেলা প্রশাসকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ৭৮ টি আশ্রয় কেন্দ্রে এক হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

মোঃ এনায়েত হোসেন
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
মোবাইল -০১৭১৫০৩৮৯৫৬

21/08/2024
20/12/2023

নিশ্চয়ই আল্লাহ উত্তম
পরিকল্পনাকারী [ সূরা আনফাল ৩০]

নিশ্চয়ই আল্লাহর হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী এ বিষয়টি আমাদেরকে মনেপ্রাণে বিশ্বাস করতে হবে,
আমাদের জীবনে অনেক কল্পনা পরিকল্পনা থাকে তাকে আসলেই বাস্তবে পূর্ণ হয় অথবা আমাদের জীবনের আয়ু কতটুকু তা কি আমরা জানি ‌,
কখনো কখনো এমন হতে পারে যে আপনি যে পরিকল্পনায় করছেন তার বিপরীত ঘটনা আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে,
আপনি আল্লাহর নিকট দোয়া করে যাচ্ছেন কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন আপনি লক্ষ্য করতে পারছেন না উন্নতির ও পরিবর্তনের সব পরিস্থিতি যেন বিপরীত দিকে এবং সবকিছুই যেন যুদ্ব ঘোষণা করছে , এমনটি অনেক ক্ষেত্রে আমাদের পরিকল্পনার পক্ষে মনে হয়ে থাকে,
জীবনে এমন মুহূর্তগুলোকে আমাদেরকে আল্লাহর পক্ষ হতে আসা অসীম অনুগ্রহ হিসেবে বিবেচনা করতে হবে,
এমন হতে পারে যে আপনার নেওয়া পরিকল্পনা অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে আপনার জীবনের জন্য এবং আপনার ঈমানের জন্য , আর এটি হয় বিধায় আল্লাহ তায়ালা আপনার জন্য উত্তম পরিকল্পনা চিন্তা ভাবনা করে রাখেন কোন ক্ষতি না হয়,
আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনার পরিকল্পনা বাস্তবায়ন না হলেও আপনি কতটুকু সুখে ও হাসিখুশি আছেন আল্লাহর রহমত ও হুকুমে ,,,

13/04/2021

Ramadan Mubarak 😍

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


পাইনশাইল, মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর ।
Gazipur