21/02/2024
আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুলুল্লাহ
21/02/2024
আলহামদুলিল্লাহ।
06/02/2024
06/02/2024
ইনশাআল্লাহ।
কিভাবে কথা বলতে হবে পবিত্র কোরআনের কাছ থেকে শিখে নিন।
১| কথা বলার পূর্বে সালাম দেয়া।
(সুরা নূর,আয়াত-৬১)
২| সতর্কতার সাথে কথা বলা। [কেননা প্রতিটি কথা আমলনামায় রেকর্ড হয়।]
(সুরা ক্বফ,আয়াত-১৮)
৩| সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
(সুরা বাক্বারাহ,আয়াত-৮৩)
৪| অনর্থক ও বাজে কথা পরিহার করা।
(সুরা নূর,আয়াত-৩)
৫| কন্ঠস্বর নিচু করে কথা বলা।
(সূরা লুকমান,আয়াত-১৯)(সুরা হুজুরাত,আয়াত-২/৩)
৬| বুদ্ধি খাটিয়ে কথা বলা।
(সুরা নামল,আয়াত-১২৫)
৭|সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা।
(সুরা আহযাব,আয়াত-৭১/৭২)
৮| গাধার মত কর্কশ স্বরে কথা না বলা।
(সুরা লুকমান,আয়াত-১৯)
৯| উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা।
(সুরা হা-মীম সাজদাহ,আয়াত-৩৪)
১০| উত্তম কথায় দাওয়াত দেয়া।
(সুরা হা-মীম সাজদাহ,আয়াত-৩৪)
১১| ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।
(সুরা ছফ,আয়াত-২)
১২| পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা ।
(সুরা আ'রাফ,আয়াত-১৯৯)
১৩| মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা।
(সুরা আহযাব,আয়াত-৩২)
১৪| মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।
(সুরা ফুরকান,আয়াত-৬৩)
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে উনার নির্দেশ মোতাবেক কথা বলার তাউফিক দান করুন।
(আমিন)