22/03/2026
দুঃস্থ শিশু প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্র কোনাবাড়ী গাজীপুর। ঈদুল ফিতরের দিনের শিশুদের উন্নত মানের খাবার। সকালে ডিম খিচুড়ি ও সেমাই, দুপুরে পোলাও সালাদ, রোস্ট, গরুর মাংস, কোমল পানি, বিকালে আইসক্রিম, মিষ্টিও নিমকি।
TRCDC, Konabari, Gazipur has been established in 1982.
22/03/2026
দুঃস্থ শিশু প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্র কোনাবাড়ী গাজীপুর। ঈদুল ফিতরের দিনের শিশুদের উন্নত মানের খাবার। সকালে ডিম খিচুড়ি ও সেমাই, দুপুরে পোলাও সালাদ, রোস্ট, গরুর মাংস, কোমল পানি, বিকালে আইসক্রিম, মিষ্টিও নিমকি।
21/03/2026
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تقبل الله منا ومنكم)।
"আল্লাহ তাআলা আমাদের ও আপনার পক্ষ থেকে (নেক আমলগুলো) কবুল করুন"
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تقبل الله منا ومنكم)।
"আল্লাহ তাআলা আমাদের ও আপনার পক্ষ থেকে (নেক আমলগুলো) কবুল করুন"
16/03/2026
১৬/০৩/২০২৬ খ্রি: তারিখ #দুঃস্থ_শিশু_প্রশিক্ষন_পুনর্বাসন_কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুরের ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুদের মাঝে নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়। পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন, উপসহকারী পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
07/03/2026
শিশুদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ
07/01/2026
#ঢাকা_বিভাগীয়_সমাজসেবা_কার্যালয় কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অদ্য ৬ ও ৭ জানুয়ারি/২০২৬ প্রতিষ্ঠানের মোট ০৮ জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ০৩ টি পুরস্কার অর্জন করে।
উচ্চ লম্প মোঃ আনিছুর রহমান ১ম স্থান, উপস্থিত বক্তব্য মোঃ নাহিদ হাসান লিমন ৩য় স্থান এবং মোরগ লড়াই মোঃ শরিফুল ইসলাম ৩য় স্থান অধিকার করেছে।
প্রতিযোগী শিশুদের প্রতি দোয়া ও শুভকামনা রইলো❣️।
01/01/2026
২০২৬
#দুঃস্থ_শিশু_প্রশিক্ষণ_ও_পূনর্বাসন_কেন্দ্র কোনাবাড়ী, গাজীপুরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বার্ষিক ফলাফল ও বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
"নতুন বছরে, নতুন দিনে, নতুন ক্লাসে নতুন বই পেয়ে শিশুরা খুব আনন্দিত "
16/12/2025
মহান বিজয় দিবস ২০২৫
উপলক্ষ্যে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন।উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন, উপসহকারী পরিচালক, এবং কর্মচারীবৃন্দ।
18/11/2025
শিশুদের উৎপাদিত শীতের সবজি
28/09/2025
অদ্য ২৮/০৯/২০২৫ খ্রি: তারিখ #দুঃস্থ_শিশু_প্রশিক্ষন_পুনর্বাসন_কেন্দ্র_কোনাবাড়ী_গাজীপুর পরিদর্শন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা এর অতিরিক্ত পরিচালক জনাব আদিল মোত্তাকীন স্যার। এ সময় প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন, উপসহকারী পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পরিচালক মহোদয়কে শুভেচ্ছা স্মারক হিসেবে নিবাসীদের উৎপাদিত এলইডি লাইট প্রদান করা হয়। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
25/09/2025
২৫/০৯/২০২৫ খ্রি: তারিখ #দুঃস্থ_শিশু_প্রশিক্ষন_পুনর্বাসন_কেন্দ্রের সাপ্তাহিক অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে নতুন টি-শার্ট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন, উপসহকারী পরিচালকসহ কর্মচারিবৃন্দ।
07/09/2025
#দুঃস্থ_শিশু_প্রশিক্ষন_পুনর্বাসন_কেন্দ্রে, কোনাবাড়ী, গাজীপুরের দুইজন নিবাসী (১) নাঈম হোসেন এবং (২) আহসান আহম্মেদ রনি কে ৬ মাস মেয়াদি সেলাই প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসন করা হয়। তন্মধ্যে নাঈম সূদুর চীনে ফ্যাশন ডিজাইনের উপর ডিপ্লোমা কোর্সে পড়াশুনার পাশাপাশি পার্টটাইম চাকুরি করছে। রনি আহমেদ কোনাবাড়ীতে অবস্থিত একটা বিখ্যাত নিটিং কোম্পানিতে চাকুরী করছে। আজ তারা দুজন এসেছিল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং শিশুদের সাথে দেখা করতে। দুজনের জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তায়ালা তাদের কর্মজীবনে আরও সফলতা দান করুন।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |