NATA Library

NATA Library

Share

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
এসো জ্ঞানের সন্ধানে।

22/09/2024
29/06/2024

বই পড়ুন
নিজেকে গড়ে তুলুন

16/06/2024

Eid Mubarak

24/04/2024

“পঁয়ত্রিশের অধিক বয়স”
এস. এম. সুরুজ আলম
ছন্দ: অক্ষরবৃত্ত (১০+৯)
লেখার তারিখ: ২১-০৪-২০২৪ খ্রি.

পঁয়ত্রিশের অধিক বয়স সময়টা খুবই ভয়াবহ,
ঘটে যায় রোজ কত কিছু জীবন হয় দুর্বিষহ।
জীবনের শৌর্য দীপ্ত ক্ষণ বলে থাকে না হায়! কিছু,
মহা সম্পদ হারিয়ে যায় কষ্ট নেয় সবার পিছু।

অমূল্য রতন বাবা-মাকে হারাতে হয় এ সময়ে,
রক্তের সম্পর্ক হয় শব্দ শুধু যায় বিলীন হয়ে।
ভাই-বোনের সম্পর্কে চিড় ধরে অর্থ প্রাধান্য পায়,
ভালবাসা থাকে মুখে মুখে অন্তর তো দেয় না সায়।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় সদা,
বার্ধক্য প্রতিনিয়ত দেয় হাতছানি চলতে-ফিরতে বাঁধা।
শরীরে নানান রোগ বাসা বাঁধে থাকে না মনে শান্তি,
অবসন্ন মনে হারানোর স্মৃতি শরীর জুড়ে ক্লান্তি।

বন্ধু-বান্ধব হারিয়ে যায় হতে হয় বড়ই একা,
নিজেকে লুকিয়ে চলতে হয় সদা সবকিছু লাগে ফাঁকা।
আপন মানুষ কমে যায় সংকীর্ণ হয় ধরাতল,
শুধু অন্যের জন্যই বাঁচা জীবন হয় জাঁতাকল।

সুখ পাখি উড়ে যায় আসে না তো মনে বসন্ত আর,
ভাই-বোনের খুনসুটি হয় শুধুই স্মৃতির পাহাড়।
বুক ভরা অভিমান নিয়ে কাটাতে হয় প্রতিদিন,
সময়ের ব্যবধানে বাড়ে দূরত্ব আসে না সুদিন।

পাওয়া না পাওয়ার মধ্যখানে হিসাব মিলে না তো কারও,
সবই মনে হয় মরীচিকা চারিদিক হয় জড়সড়ো।
সারাক্ষণ দীর্ঘশ্বাস নিদ্রা-জাগরণেতে বসবাস,
হরহামেশা বেড়ে যায় বুকে অতীত কে নিয়ে হাঁসফাঁস।

অকূল পাথারে হাবুডুবু খেয়ে জীবন তিক্ত হয়,
তখন মনে হয় বাবা-মা ছাড়া কেউ আপন নয়।
পাশে দাঁড়ানোর থাকে না তো কেউ শুধুই দীর্ঘশ্বাস,
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে করতে হয় যে বসবাস।

পঁয়ত্রিশের অধিক বয়স বিয়োগ বেদনায় কাঁদে,
পাওয়া থাকে খুবই অল্প যেন নির্মম নিয়তির ফাঁদে।
চারিপাশে শুধু হাহাকার বেঁচে থাকাটা হয় দায়,
ধূ-ধূ বালুচরে দিশেহারা চিত্ত কাঁদে যে বেদনায়।

পরকে বানাতে হয় আপন আর আপন হয় পর,
শত প্রতিকূলতা উপেক্ষা করে সাজাতে হয় ঘর।
দিন যায় কথা থেকে যায় উপলব্ধি প্রকট হয়,
ওপারে যাবার সন্ধিক্ষণেও তবুও আফসোস রয়।

21/02/2024

“বাংলা আমার প্রাণের ভাষা”
এস. এম. সুরুজ আলম
ছন্দ: স্বরবৃত্ত(৪+৪+৪+২)

আমরা সবাই বাংলার মানুষ তাই মোরা বাঙালি,
বুকের রক্তে কিনছি বলেই বাংলায় কথা বলি।
বাংলা চরম মধুর ভাষা সন্দেহ নেই যাতে,
মনে আসে তৃপ্তি বড়ই শান্তি আসে তাতে।

মিঠাই মণ্ডার চেয়েও বেশি মিষ্টি বাংলা ভাষা,
হয়না কোন তুলনা তার মেটায় মনের আশা।
অ আ ক খ বর্ণমালার রূপের নেইকো জুড়ি,
উচ্চারণে মধুর ধ্বনি শিহরণ আ-মরি।

চোখ জুড়ায় বর্ণ দেখে মন নাচে ভাষা শুনে,
সহজ ভাষায় ভাব বিনিময় হয়রে বাংলার গুণে।
সকল দেশের সেরা সে যে বাংলা ভাষার বুলি,
বাংলা আমার প্রাণের ভাষা গর্বে কথা বলি।

Photos from NATA Library's post 16/12/2023

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

04/12/2023

বই এগার(১১): রাহে বেলায়াত
লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

নফল ইবাদত বেশি বেশি পালনের চেষ্টা করুন। মানুষের সেবা, উপকার ও সাহায্য জাতীয় কাজ যথাসম্ভব বেশি করুন। নফল সালাত যথাসম্ভব বেশি আদায়ের চেষ্টা করুন। বিশেষত তাহাজ্জুদ, ইশরাক ও মাগরিবের পরে কিছু নফল সালাত সর্বদা পালন করবেন।

03/12/2023

বই দশ (১০): জোছনা ও জননীর গল্প
লেখক: হুমায়ূন আহমেদ

ঋণ স্বীকারে অগৌরবের কিছু নেই। মহান জাতি এবং মহান মানুষরাই ঋণ স্বীকার করেন। আমি আমার বইটিতে আমাদের দেশের স্বাধীনতার জন্যে যেসব ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন তাদের একটি তালিকা দিতে চেয়েছিলাম, যাতে পাঠকরা এই দীর্ঘ তালিকা পড়ে একবার শুধু বলেন- 'আহারে!'

30/11/2023

বই নয় (৯): কালপুরুষ
লেখক: সমরেশ মজুমদার

চোখ বন্ধ করে হাসল মাধবীলতা। তারপর বিড়বিড় করে নিজের মনে, 'অর্ক মানে কি ওরা জানে? সূর্যকে কি কেউ বন্দী করতে পারে?'
অদ্ভুত শান্তি নিয়ে মাধবীলতার শরীর পৃথিবীর মাটির গায়ে নেমে আসছিল। যেমন করে পাখিরা টানটান ডানা মেলে বাসায় ফিরে আসে নিশ্চিন্তিতে।

29/11/2023

Book Eight (8): People and Democracy
Writer: Sheikh Hasina

Humanity is the best creation, but some human beings are more equal than others. Human society is sharply stratified in different countries and within the countries inequality persists with class character. While some people abound in enjoying luxury, many are wallowing in abject poverty and hunger. Human rights are being violated at every step. What is the remedy for oppression by the strong on the weak?

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


সার্ডি রোড
Gazipur
1701