27/02/2024
প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক পেলেন টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ জনাব মো: মুস্তাফিজুর রহমান
{২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ}
টঙ্গী পুর্ব থানায় সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন/২০২৪ সুষ্ঠুভাবে পরিচালনা, অপরাধীকে আইনের আওতায় আনা ও গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করাসহ দায়িত্বশীলতা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় ‘প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ জনাব মো: মুস্তাফিজুর রহমান।
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অফিসার ইনচার্জ জনাব মো: মুস্তাফিজুর রহমান-কে গৌরবময় প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম-সেবা’ প্রদান করা হয়।
