19/09/2023
জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল গাজীপুর ইং ১৭/০৯/২০২৩ তারিখ নাওজোর হাইওয়ে থানা এলাকার মৌচাক,পল্লী বিদ্যুৎ নামকস্থানে ফুটপাতে অবৈধভাবে রাখা বালু ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং মহাসড়কের উপরে রং পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। অভিযান পরিচালনাকালে নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, জনাব আতিকুর রহমানসহ থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
17/09/2023
ইং ১৬/০৯/২০২৩খ্রি. তারিখ গোলড়া হাইওয়ে থানা এবং বরংগাইল হাইওয়ে থানা কর্তৃক "ওপেন হাউজ ডে" আয়োজন করা হয়। উক্ত "ওপেন হাউজ ডে" তে হাইওয়ে সার্কেল গাজীপুর এর সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সরদার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় জনাব সুখেন্দু বসু, অফিসার ইনচার্জ, গোলড়া হাইওয়ে থানা এবং জনাব মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ বরংগাইল হাইওয়ে থানা ও বিভিন্ন ধরনের গাড়ির মালিক,চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি'সহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।
09/09/2023
ইং ০৮/০৯/২০২৩ খ্রি. তারিখ ইপসাগেট,গাজীপুর এলাকায় হারিয়ে যাওয়া একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে হাইওয়ে সার্কেল গাজীপুর এর সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সরদার।
হারিয়ে যাওয়া শিশুটি শেরপুর জেলার চান্দিনগর গ্রামের মোঃ আজমত আলীর ছেলে মোঃ রানা মিয়া (০৯)
30/08/2023
ইং ৩০/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল গাজীপুর, নাওজোড় হাইওয়ে থানা এলাকায় চন্দ্রা মোড়ে অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালে বিভিন্ন ধরনের টোকেন (স্টিকার) ব্যবহারকারী চালকদের কাগজপত্র পরীক্ষা'সহ মহাসড়কে চলাচলরত মোটরযানের কাগজপত্র পরীক্ষা করেন এবং ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালনাকারী চালকদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
28/08/2023
অদ্য ২৮/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল গাজীপুর, সাভার হাইওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সকল অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন। রোলকলে সকল পুলিশ সদস্যদের ড্রেসরুল অনুযায়ী ইউনিফর্ম পরিধান,থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, অফিসার ফোর্সদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, হাইওয়ে পুলিশের কর্তব্য সঠিকভাবে পালন করার দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সাভার হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার, হাইড্রোলিক হর্ন ব্যবহার,হেলমেট,ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালনাকারী চালকদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
23/08/2023
অদ্য ২৩/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল গাজীপুর, বরংগাইল হাইওয়ে থানা ও গোলড়া হাইওয়ে থানা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও ফোর্স স্যারকে ফুল দিয়ে বরন করে নেন। পরিদর্শনকালে সকল অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন। রোলকলে সকল পুলিশ সদস্যদের ড্রেসরুল অনুযায়ী ইউনিফর্ম পরিধান,থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, অফিসার ফোর্সদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, হাইওয়ে পুলিশের কর্তব্য সঠিকভাবে পালন করার দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বরংগাইল হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার, হাইড্রোলিক হর্ন ব্যবহার,হেলমেট,ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালনাকারী চালকদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
20/08/2023
অদ্য ২০/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল গাজীপুর, নাওজোড় হাইওয়ে থানা, গোড়াই হাইওয়ে থানা ও মধুপুর(এলেঙ্গা) হাইওয়ে থানা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও ফোর্স স্যারকে ফুল দিয়ে বরন করে নেন। পরিদর্শনকালে সকল অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন। রোলকলে সকল পুলিশ সদস্যদের ড্রেসরুল অনুযায়ী ইউনিফর্ম পরিধান,থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, অফিসার ফোর্সদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, হাইওয়ে পুলিশের কর্তব্য সঠিকভাবে পালন করার দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে মধুপুর হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার, হাইড্রোলিক হর্ন ব্যবহার,হেলমেট,ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালনাকারী চালকদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।