কথার গভীরতা না বুঝে ট্রল করা খুব সহজ, কিন্তু বাস্তবতা বুঝে কথা বলা কঠিন।
“মশক নিধন শিখতে ডোবার কাছে যেতে হবে” — এই কথার অর্থ ছিল সমস্যার মূল জায়গায় গিয়ে বাস্তবতা দেখা, জনগণের কষ্ট বোঝা এবং কার্যকর সমাধান শেখা।
কারণ মশা জন্মায় এসি রুমে নয়, জন্মায় ডোবা-নালা ও অপরিচ্ছন্ন পরিবেশে।
একজন রাজনৈতিক নেতা যখন মাঠপর্যায়ের বাস্তবতা বোঝার কথা বলেন, তখন সেটাকে বিকৃত করে ট্রল করা আসলে দায়িত্বহীনতার পরিচয়।
সমালোচনা হোক যুক্তি দিয়ে, হাস্যরস হোক শালীনতায় — কিন্তু বক্তব্যের মূল উদ্দেশ্য না বুঝে অপপ্রচার করা কখনোই ইতিবাচক রাজনীতি নয়।
দেশের মানুষ এখন কাজ চায়, সমাধান চায়, সচেতনতা চায় — অকারণ ট্রল নয়।
মোহাম্মদ আলফাজ দেওয়ান
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোহাম্মদ আলফাজ দেওয়ান, Political Party, Tongi, Gazipur.
যুগ্ম আহবায়ক-কৃষক দল গাজীপুর মহানগর।
সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক-গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি।
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি।
"সেচ ব্যবস্থার উন্নয়ন, সহজলভ্য এবং টেকসই করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐতিহাসিক ও যুগান্তকারী 'খাল খনন' কর্মসূচি গ্রহণ করেন”
#গাজীপুর_মহানগর_কৃষকদল
#কৃষকদল #গাজীপুর_মহানগর
30/05/2026
৩০ মে ২০২৬ ইং মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত...
#মোঃ_আতাউর_রহমান_আহবায়ক
#খান_জাহিদুল_ইসলাম_নিপু
#গাজীপুর_মহানগর_কৃষকদল
29/05/2026
৩০ মে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এর শাহাদাত বার্ষিকী।
বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহিদ রাষ্ট্রপতি Ziaur Rahman। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সৈনিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কঠিন সময়ে তাঁর কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল।
রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন উন্নয়ন ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রতীক। দেশের কৃষি, শিল্প, অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। গ্রামবাংলার উন্নয়ন, স্বনির্ভরতা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে। তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছিল।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক নির্মম ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারায় এক দূরদর্শী ও জননন্দিত নেতাকে। তবে তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
শহিদ রাষ্ট্রপতি Ziaur Rahman এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
29/05/2026
পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
28/05/2026
╔══════❖══════╗
🕋 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🕋
🤍 আসসালামু আলাইকুম 🤍
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক Gazi Salahuddin ভাই এর পক্ষ থেকে
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
🌙 عيدكم مبارك 🌙
╚══════❖══════╝
জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মাত্র ১০০ দিনের পথচলায় উল্লেখযোগ্য অগ্রগতি এখন দৃশ্যমান। গৃহীত বহুমুখী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি ও শৃঙ্খলা।
ঈদ মানেই আনন্দ, পরিবারের সাথে মিলিত হওয়ার অপেক্ষা। কিন্তু দুঃখজনকভাবে প্রতি বছর ঈদ আসলেই সাধারণ মানুষের জন্য শুরু হয় ভোগান্তির নতুন অধ্যায়।
যে বাস ভাড়া কয়েকদিন আগেও বরিশাল যেতে ছিল ৬০০ টাকা, #ঈদ আসতেই সেই একই টিকিট এখন টঙ্গী স্টেশনে ১২০০ টাকা! শুধু বরিশাল নয়, দেশের প্রায় সব রুটেই একই অবস্থা।
সবচেয়ে কষ্টের বিষয় হলো— “ #টিকিট_সংকট” নামের যে অজুহাত দেখানো হয়, তার বড় একটি অংশ কৃত্রিমভাবে তৈরি করা হয়। আগে থেকেই টিকিট আটকে রাখা, #সিন্ডিকেট করে দাম বাড়ানো, #অতিরিক্ত_ভাড়া_আদায়— সব মিলিয়ে সাধারণ যাত্রীরা যেন জিম্মি হয়ে পড়ে।
একজন প্রবাসী, চাকরিজীবী বা নিম্ন আয়ের মানুষ সারাবছর কষ্ট করে শুধু ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে বাড়ি ফিরতে চায়। কিন্তু পথে যদি দ্বিগুণ ভাড়া আর হয়রানির শিকার হতে হয়, তাহলে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়।
ঈদকে কেন্দ্র করে মানুষের আবেগকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হোক। প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
মানুষকে জিম্মি করে ব্যবসা নয়, #মানবিকতা দেখান।
ঈদ সবার জন্য আনন্দের হোক।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Tongi
Gazipur
1710
