23/10/2022
√√ €€ “ এত অভিমানী কেন আমরা ‼️” €€ √√
➖➖➖➖➖🕳️🕳️🚫🕳️🕳️➖➖➖➖➖
জাপানে “সি অফ ট্রি” নামে একটি বন আছে - যেখানে কিছু দূর হাটলেই দেখা যায় গাছগুলোর ডালে কঙ্কাল ঝুলছে। প্রতি বছর এখানে প্রচুর লোক সুইসাইড করতে
আসে- মানুষ নিরিবিলিতে মারা যেতে পছন্দ করে। মনোবিজ্ঞানীরা বলছে, প্রতিটি সুইসাইডের রক্তে তিনটি জিনিস মিশে থাকে - (১) অভিমান (২) হতাশা (৩)
আত্নবিশ্বাসের অভাব। পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সুইসাইড করছে প্রায় দশ হাজার। অর্তাৎ গড়ে প্রতিদিন ২৭ জন। এইটুকু একটা দেশে প্রতি ঘণ্টায় ১ জনের বেশি সুইসাইড করছে। এত অভিমানী কেন আমরা? অথচ প্রতিটি মানুষই একজন বিজ্ঞানী- আপনি চাইলেই দেখবেন ক্ষুদ্র কিছু হলেও সৃষ্টি করতে পারবেন তেমনি কবি, গায়ক, নেতাও বটে। এই পৃথিবীতে আপনার উপস্থিতি,
আপনার মস্তিষ্কের ব্যবহার বেশি প্রয়োজন। মস্তিষ্ক ব্যবহার করুন - অভিমান করে যাবার জন্য আপনার জন্ম হয়নি। সংর্কিণতা পরিহার করে উদার মনে মহান রবের সৃষ্ট এ বিশ্বভ্রমান্ডের কথা ভাবুন আত্নার প্রশান্তি মিলবে - দুনিয়া ও আখিরাতের সঠিক পথ পেয়ে যাবেন। আবুল হাসান নদভী (র.) কে কাতারে গেলে সাংবাদিকরা প্রশ্ন করেছিল- সারা বিশ্বের যুবকদের মধ্যে এতো অস্থিরতা কেন? তিনি বলেছিলেন মনের
অস্থিরতা আর এর ঔষধ হলো কুরআনে পাকের তেলাওয়াত। মনে রাখবেন, দুনিয়া হচ্ছে নিদ্রা, আখিরাত হচ্ছে জাগ্রত, এ দুইয়ের মাঝখানে মউত। আর আমরা মিথ্যা স্বপ্নের মাঝখানে ভোর হয়ে পড়ে আছি। আল্লাহ সঠিক বুঝ দান করুন।
