বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,গাজীপুর জেলা সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,গাজীপুর জেলা সংসদ

Share

৫২ এর ভাষা আন্দোলন এর অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

ছাত্র ইউনিয়ন কি ও কেন?: ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (Bangladesh Students’ Union) একটি স্বাধীন ছাত্র গণসংগঠনের নাম। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল এর জন্ম। ছাত্র ইউনিয়ন ছাত্রদের এমন একটি প্রতিষ্ঠান যা ছাত্রস্বার্থ রক্ষা ও ছাত্রদের অধিকার আদায়কে অগ্রাধিকার দেয়। সকল শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস-বায়নের জন্যে স

07/04/2026

বাংলাদেশের বিস্তীর্ণ কাদামাটি প্রান্তর জুড়ে, ছাপান্ন হাজার বর্গমাইলজুড়ে, নাতিশীতোষ্ণ এই ভূখণ্ডে ইতিহাসের প্রতিটা অধ্যায় জুড়ে, রক্তিম অক্ষরে রাজপথে নেমে আসা বিগত সব বসন্ত জুড়ে- জড়িয়ে থাকা নাম ~
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সাত দশকের সঞ্চিত শক্তিতে শত শহীদের স্বপ্ন-সংগ্রাম, আমরা জারি রাখবো।

ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন, যার শ্রম-ঘাম-রক্ত মিশে আছে এদেশের মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৬ এপ্রিল, ২০২৬।

'ছিন্ন করবো শোষণের জাল, আনবো মোরা নতুন সকাল' এই স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো করেছেন ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, শিল্পী মিতা মেহেদী।

Bangladesh Students' Union
@বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাজীপুর জেলা সংসদ

24/03/2026

২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণে

আলোর মিছিল

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেইট থেকে শিখা চিরন্তন
২৫ মার্চ, ২০২৬
৬.৩০ মিনিট

সকলকে আমন্ত্রণ।

Bangladesh Students' Union

Photos from বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,গাজীপুর জেলা সংসদ's post 13/03/2026

১৩ মার্চ ১৯৯২, গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঈন হোসেন রাজুর স্মৃতিফলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

12/03/2026

সংবাদ বিজ্ঞপ্তি
১২ মার্চ, ২০২৬

কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের;
যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সাথে প্রতারণা করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সাথে প্রতারণা করা হয়েছে। আজ (১২ মার্চ, ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার ভেতর দিয়ে এই সংসদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে প্রতারণা করল। আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করে সংসদে যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে জনগণের ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার সম্মতি দিল, যা জনগণের সাথে একপ্রকার প্রতারণা। এর মধ্য দিয়ে বিএনপি মূলত তাদের যুদ্ধাপরাধীদের সঙ্গী করে চলার যে পুরানো নীতি, তারই পুনরাবৃত্তি ঘটাল। আমরা দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুক্তিযুদ্ধ এই জাতির, এই ভূখণ্ডের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হলে জনগণই তার সমুচিত জবাব দিবে।"

বার্তা প্রেরক,

মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

11/03/2026

১৩ মার্চ, সন্ত্রাসবিরোধী রাজু দিবস

শহীদ মঈন হোসেন রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন, থাকতেন শহীদুল্লাহ হলে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

১৯৯২ সালের ১৩রা মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারের জন্য গোলাগুলি করা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বের করে তৎকালীন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্য। মিছিলটি টিএসসির সড়কদ্বীপ এলাকায় পৌঁছালে হাকিম চত্বর থেকে ছোঁড়া ছাত্রদলের সন্ত্রাসীদের গুলি মঈন হোসেন রাজুর কপালভেদ করে চলে যায়। রাজু মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রাজু এই ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধিতার প্রতীক, এই ক্যাম্পাসের প্রমিথিউস।

আগামী ১৩ মার্চ, ২০২৬ সন্ত্রাসবিরোধী রাজু দিবসে সকাল ৯ টায় শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

08/12/2025

উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি

Bangladesh Students' Union

05/12/2025

জনমত উপেক্ষা করে লাভজনক বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত।

Bangladesh Students' Union

Photos from বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,গাজীপুর জেলা সংসদ's post 05/12/2025

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে যমুনা অভিমুখে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অংশগ্রহণ।

Bangladesh Students' Union

04/12/2025

ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক

সীমান্তে হত্যা বন্ধ করতে হবে

বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিচার চাই

Bangladesh Students' Union

04/12/2025

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আহুত যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলা।

ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সদস্য রাসেল আহমেদ, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রিজম ফকির, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক শোয়াইব আহম্মেদ আসিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলাসহ আহত অনেকে।

Bangladesh Students' Union

03/12/2025

১৯৫২ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রথম যারা দাবি জানান, আবদুল মতিন তাদের অন্যতম তারজন্য ভাষা মতিন নামেও তিনি পরিচিত।

একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাত্রসভায় সভাপতিত্ব করেছিলেন। শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কও ছিলেন। তার সভাপতিত্বেই কলাভবনের জনসভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১৪৪ ধারা ভাঙার। তারই নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ভাষা আন্দোলনের পর তিনি ছাত্র ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন এবং ১৯৫৪-১৯৫৬ সালে সভাপতির দায়িত্ব পালন করেন।

জন্মদিবসে ভাষাসৈনিক আবদুল মতিনের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।

Bangladesh Students' Union

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gazipur
1700