আপনি ঠিক কতটুকু জানেন?

আপনি ঠিক কতটুকু জানেন?

Share

সবার মাঝে জ্ঞনের আঁলে ছড়ানো..

16/11/2023

📚 বই নিয়ে মজার কিছু তথ্য: 📚

🌿১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।

🌿২. মাথাপিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড ।

🌿৩. বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

🌿৪. ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয় ।

🌿৫. ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।

🌿৬. সবচেয়ে চুরি হয় যে বইটি সেটা হলো বাইবেল।

🌿৭. রুজভেল্ট প্রতিদিন গড়ে ১টি বই পড়তেন।

🌿৮. শুধু দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।

🌿৯. ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ ।

🌿১০. হারি (Hurry), অ্যাডিকশন (Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার ।

🌿১১. নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।

🌿১২. লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন ।

🌿১৩. নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর ।

27/10/2023

এদেশে... আইনস্টাইনরা
তৈরি হয়না। কারণ, এখানে
৫০ হাজার শিক্ষার্থীকে ভর্তি
পরীক্ষার সুযোগ দিয়ে ৪৯হাজার
মেধার অবমূল্যায়ণ করা হয়।

এদেশে... বিল গেটস্'রা তৈরি হয়না!
কারণ, এখানে হাজারো শিক্ষার্থীকে
নির্বাচনী সাফল্যের জন্য A+
এর বন্যায় ভাসিয়ে মিথ্যে
কিছু স্বপ্ন দেখানো হয়।

এদেশে... স্টিফেন হকিংরা
তৈরি হয় না। কারণ, এখানে
কোন ছেলে-মেয়ের প্র্যাক্টিক্যাল
জ্ঞানের থেকে মুখস্তবিদ্যাকে
বেশী প্রাধান্য দেওয়া হয়।

এদেশে... ইবনে সিনারা
তৈরি হয় না। কারণ, এখানে
ছেলে-মেয়েদের অর্থ উপার্যনের
জন্য ডাক্তারী পড়ানো হয়।

এদেশে... আব্রাহাম লিংকনরা
তৈরি হয় না। কারণ, এখানে
সমাজ একবার ব্যর্থদের নতুন
করে ভাবতে শেখায় না।

এদেশে... মোঃ আলীদের
জন্ম হয় না। কারণ, এখানে
মা- বাবারা তাদের অপূর্ণ স্বপ্ন
সন্তানদের ঘাড়ে চাপিয়ে দেয়।

এদেশে... আহমেদিনেজাদরা
তৈরি হয় না। কারণ, এখানে
নেতা হতে হলে ভার্সিটি ক্যাম্পাসে
পিস্তলবাজি করতে হয়।



বড়ই অদ্ভুত... এই দেশ !!
অনিয়মই যেন এখানে নিয়ম।
মানুষ যে আশরাফুল মাখলুকাত
বা সৃষ্টির সেরা জীব-এটা ভুল
প্রমাণ করতেই এখানে সবাই ব্যস্ত।......

21/10/2023

বাংলার_পুরোনো_নাম
-
★ ঢাকা → জাহাঙ্গীরনগর
★ চট্টগ্রাম → ইসলামাবাদ
★ খুলনা → জাহানাবাদ
★ সিলেট → জালালাবাদ
★ যশোর → খিলাফাতাবাদ
★ বাগেরহাট → খলিফাবাদ
★ ময়মনসিংহ → নাসিরাবাদ
★ ফরিদপুর → ফাতেহাবাদ
★ বরিশাল → ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
★ কুমিল্লা → ত্রিপুরা
★ কুষ্টিয়া → নদীয়া
★ ফেনী → শমসের নগর
★ জামালপুর → সিংহজানী
★ দিনাজপুর→ গন্ডোয়ানাল্যান্ড
★ ভোলা → শাহবাজপুর
★ মুন্সিগঞ্জ → বিক্রমপুর
★ গাইবান্ধা → ভবানীগঞ্জ
★ রাজবাড়ী → গোয়ালান্দ
★ মহাস্থানগড় → পুন্ড্রবর্ধন
★ ময়নামতি → রোহিতগিরি
★ সোনারগাঁও → সুবর্ণগ্রাম
★ পদ্মা → কীর্তিনাশা
★ যমুনা → জোনাইনদী
★ ব্রহ্মপুত্র → লৌহিত্য
★ বুড়িগঙ্গা → দোলাইনদী/ খাল
★ ময়নামতি → রোহিতগিরি
★ লালবাগ দূর্গ → তেহাবাগ দূর্গ
★ নোয়াখালী → সুধারামপুর
★ সিলেট → শ্রীহট্ট /জালালাবাদ
★ মুজিবনগর → বৈদ্যনাথতলা
★ আসাদ গেট → আইয়ুব গেট
★ সাতক্ষীরা → সাতঘরিয়া
★ শেরে বাংলা নগর → আইয়ুব'নগর
★ রাঙামাটি → হরিকেল
★ সেন্ট মার্টিন →নারিকেলজিঞ্জির

★ নিঝুম দ্বীপ → বাউলার চর
★ কক্সবাজার → ফালকিং ***রাজশাহী ~ রামপুর ভাওয়ালীরা

16/12/2022

আফ্রিকার দরিদ্রতম একটি গ্রাম। এতটাই দরিদ্র যে সেখানে সাত সন্তানের জননী এক মা একটু নুন আর সবজির খোসা ছিটিয়ে মাটির বিস্কুট তৈরি করে নিজে খান, বাচ্চাদের খাওয়ান, বিক্রিও করেন।

রাতে যখন গল্প বলে ভুলিয়ে বাচ্চাদের খাওয়ান, ওরা কাঁদে,
খেতে চায়না। মা বলেন,
'কাঁদিস না বাছা, একদিন আমরা থালাভরা ভাত খাবো। শীগগিরই'...।

সেই গ্রামের স্কুলে একদিন রেস হবে। বিজয়ীর পুরস্কার মেডেল নয়, ট্রফি নয় এক ঝুড়ি খাবার রুটি, বিস্কুট, কেক, চকলেট এসব।

ওদের মধ্যে খুব উৎসাহ। পরদিন রেস শুরু হবে। জীর্ণ বস্ত্রে অর্ধ নগ্ন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে।
'On Your Mark Ready Steady Go....' দৌড় শুরু। কিন্তু এ কি কান্ড!

ছেলেরা দৌড়াতে দৌড়াতে একজন পাশের জনের হাত ধরে ফেলল। হাতে হাত ধরে দৌড়। কেউ হারেনি। সবাই জয়ী! দৌড় শেষে দু'হাত তুলে নাচ। Ubuntu!! Ubuntu!!
রক্তচক্ষু শিক্ষকের জিজ্ঞাসু চাহনি,
এমনতো কথা ছিলনা। এর মানেটা কি?

শিশুদের জবাব - আমরা কেউ একা জিতলে অন্য ক্ষুধার্ত বন্ধুদের না দিয়ে কোন আনন্দে খেতাম?

শিক্ষকের থোতা মুখ ভোঁতা! Ubuntu - আফ্রিকার Xhosa সংস্কৃতিতে যার অর্থ -
"I am B'coz we are!"
আমরা আছি, তাই আমি আছি। আমরা না হলে আমি কে?
লাখ কথার এক কথা এবং শেষ কথা।

"দরিদ্র ক্ষুধার্ত মানুষের নীরব কান্না হাহাকার যখন আফ্রিকার বাতাস ভারী হয়ে উঠে তখন উন্নত বিশ্বের লোকেরা মহানন্দে বিভোর। সারা বিশ্বের সম্পদ অল্প সংখ্যক মানুষের হাতে স্তূপীকৃত। হায়রে অসম বন্টন!

আমরা মানবতার কথা বলি, ধর্মের বুলি ছুঁড়ি, সমরাস্ত্রের জন্য কোটি কোটি ডলার ব্যয় করি, নিজেকে বাঁচানোর জন্য অন্যকে হত্যা করি, ধর্মের নামে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি আগুন, অথচ পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করে।

এই অত্যাধুনিক সভ্য যুগেও মা'কে সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য মিথ্যা আশ্বাসের গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়। আশ্চর্য এই পৃথিবী। কোথায় আমাদের মানবতা, কোথায় আমাদের ধর্ম, কোথায় আমাদের বিবেক?"
..........-----(পোস্ট - সংগৃহীত)-----.........

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


1710 Dhaka
Gazipur
1710