08/07/2026
Big shout out to my newest top fans! 💎 Omur Faruque Showrob
Drop a comment to welcome them to our community, fans
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
√√°অরাজনৈতিক ও সমাজ সেবামুলক স্বেচ্ছাসেবী সংগঠন°√√
08/07/2026
Big shout out to my newest top fans! 💎 Omur Faruque Showrob
Drop a comment to welcome them to our community, fans
আজকের এই দিনটাতেই আল্লাহ পাক আমাদের কে এতিম করে বাবাকে মেহমান বানিয়ে নিয়া গেল পরপারে। ২ বছর হয়েগেল বাবার মুখ দেখতে পাৱিনাই ।সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ।আমিন
31/05/2026
হালুয়াঘাট ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বিকেল ৩টায় হালুয়াঘাট উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।
হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলী মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম (রতন) এবং ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও অন্যতম সংগঠক শিল্পী সন্তু সাহা। স্বাগত বক্তব্য প্রদান করেন ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাজমুল হুদা আকন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও অন্যতম সংগঠক কামরুল ইসলাম বেগ, উপদেষ্টা ও অন্যতম সংগঠক শাহ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি কাজল সরকার, সহ-সভাপতি সুমন সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান (সুরুজ), গাজীপুর জেলা শাখার সভাপতি আবু আহসান মানিক, ভালুকা উপজেলা শাখার সভাপতি শামীম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রাশেদুল হক রাশেদ, ঢাকা জেলা শাখার সভাপতি সেলিম ভূঁইয়া এবং হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হক রাজীব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হালুয়াঘাট ও ধোবাউড়া অঞ্চলের সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে দুই সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি, প্রবাসী শাখা, নারায়ণগঞ্জ জেলা শাখা, গাজীপুর জেলা শাখা, শেরপুর জেলা শাখা, ঢাকা জেলা শাখা, ভালুকা শাখাসহ ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
29/05/2026
আসসালামু আলাইকুম,
ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সকল সম্মানিত সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০/০৫/২০২৬ইং (রোজ: শনিবার) আমাদের বহুল প্রতীক্ষিত "ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান" অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরুর বিবরণ নিচে দেওয়া হলো:
যাত্রার সময়: আগামীকাল সকাল ৯:০০ মিনিট (সঠিক সময়ে যাত্রা শুরু হবে)।
একত্রিত হওয়ার স্থান: মুন্সিরহাট।
গন্তব্য: হালুয়াঘাট উপজেলা অডিটোরিয়াম।
অতএব, সকল সদস্যকে নির্ধারিত সময়ের (সকাল ৯:০০ মি.) পূর্বেই মুন্সিরহাটে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
টি-শার্ট সংক্রান্ত বিশেষ দ্রষ্টব্য:
সকল সদস্যকে নিজ নিজ দায়িত্বে সংগঠনের নির্ধারিত টি-শার্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
টি-শার্ট সংগ্রহের জন্য সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল আকন্দ-এর সাথে যোগাযোগ করে যার যার নির্ধারিত সাইজ অনুযায়ী বুঝে নেওয়ার জন্য বলা হলো।
বিশেষ সিদ্ধান্ত: সভাপতি ও সাধারণ সম্পাদকের বিশেষ বিবেচনায়, যারা এখনো টি-শার্টের টাকা পরিশোধ করতে পারেননি, তারা আগামীকাল সকাল ৯:০০ মিনিটের মধ্যে টাকা জমা দিয়ে নিজ দায়িত্বে টি-শার্ট সংগ্রহ করতে পারবেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল করতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
নাজমুল হুদা আকন্দ
সভাপতি, ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।
শফিকুল ইসলাম শফিক
সাধারণ সম্পাদক, ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।
🌙.. সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা...🌙
27/05/2026
আসসালামু আলাইকুম
স্বদেশ ও প্রবাসী ভাই বোনদের কে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষায় আলোকিত হোক আমাদের সকলের অন্তর আপনার ও আপনাদের পরিবারের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা
ঈদ মোবারক।
13/04/2026
বাংলা নববর্ষ উপলক্ষে ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ- ১৪৩৩।
03/04/2026
Congratulations.. ♥️🏆