Kapasia - কাপাসিয়া উপজেলা

Kapasia - কাপাসিয়া উপজেলা

Share

Kapasia is an Upazila of Gazipur District in the Division of Dhaka, Bangladesh. Kapasia is located at 24.1000°N 90.5708°E .

It has 59221 units of house hold and total area 356.98 km². Kapasia is a very beautiful Thana of Gazipur District, often becoming a destination for shooting films, and countryside picnics. Kapasia is a part of the old Bhawal Estate and falls within its boundary. The Bhawal National Park, one of the prominent national parks of Bangladesh within Dhaka Division, is only 20 km drive away from Kapasia.

03/11/2020

কাপাসিয়ার শত বছরের ঘাটকুড়ি হাট

06/04/2020

ঘরে থাকুন, নিরাপদে থাকুন

Photos from Kapasia - কাপাসিয়া উপজেলা's post 29/01/2020

ঠিকানা: মৌলবী বাড়ি, সোনারুয়া,তরগাও,কাপাসিয়া,গাজীপুর।
২মাস আগের ছবি ✌

এই গ্রামের কেউ আছেন?

ছবি Zawad Tawhid

আপ্নি আপ্নার গ্রামের সেরা ছবি গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন।
তবে অবশ্যই গ্রামটি কাপাসিয়ার হতে হবে💕

31/07/2018

কাপাসিয়া

'কাপাসিয়া' আমাদের
হৃদয়ের টান,
ফুলে-ফলে সুশোভিত
আল্লাহর দান।

টোক থেকে দুর্গাপুর
গাছে গাছে ঘেরা,
রায়েদ হতে ঘাগটিয়া
রূপে মন কাড়া।
বারিষাব, সনমানিয়া
রূপের নেই শেষ,
তরগাঁও ও কড়িহাতা
আহা বেশ বেশ!

শীতলক্ষ্যা-বানার নদী
বহে কলতান,
'কাপাসিয়া' আমাদের
হৃদয়ের টান।

সিংহশ্রী আর চাঁদপুর
সবুজ বনে ভরা,
রূপেররাণী কাপাসিয়া
করে পাগলপারা।
পথে পথে শোনা যায়
রাখালিয়া সুর,
গাছে গাছে পাখি গায়
গান সু-মধুর।

কৃষকের চোখে-মুখে
বিজয়ের গান,
'কাপাসিয়া' আমাদের
হৃদয়ের টান।

এস এম সানাউল্লাহ
[২৮-১১-২০১৭]

20/02/2018

কাপাসিয়া নিয়ে আঞ্চলিক কবিতা
-এস এম সানাউল্লাহ

কাপাইসার কতা আমি
কইমু কি আর ভাই
এমুন সুন্দর যায়গা বন্ধু
আর ত দেহি নাই।
আম-জাম-লেছু-কাডাল
হরপি-আনারস
বড়ই-তেতুই-জলফই
কালা জামের রস,
হরেক রকম ফুলে-ফলে
কাপাইসা ভরা,
টিলা-টেঙ্গর দেইহা তুমি
অইবা পাগলপারা।
বন্ধু ওরে দাওয়াত দিলাম
আইবা কাপাসিয়া
মজার মজার খাওন দিমু
খাইবা বসিয়া।
বকুল ফুল পাইরা দিমু
গাইত্তা দিমু মালা
ভাল লাগার কিচ্ছা কমু
কাইটা যাইব বেলা।
চিত্তই পিডা রাইন্দা দিমু
খাইবা বেইনেবেলা
খাইজর রসের রাশি দিয়া
খই খাইবা মেলা।
প্রাণের বন্ধু তাড়াতাড়ি
আইয়ো কাপাসিয়া
তোমার লাগি পথ চাইয়া
রইলাম আমি বইয়া।

19/02/2018

কাপাসিয়ার কিছু আঞ্চলিক ভাষা

আঙ্গর- আমাদের
তোঙ্গর- তোমাদের,
তাগর - তাদের
হেগর - তাদের
কুম্বালা- কোন সময়
হেবলা --সেই সময়
জেইবলা - যেই সময়
বুইত্তা - বড়
বুইত্তামারা - অনেক বড়
ডাঙ্গর - বড়সড়
টুক্কা - ছোট
হাইরা টুক্কানী - অনেক ছোট
মুঞ্জায়া লাইছে - মুছে ফেলছে
কাইত্তান- অবিরাম বৃষ্টি
বাইরা মাস - বর্ষাকাল
জার - শীত
টেল্লা - ঠান্ডা
ততা - গরম
এবারা - এদিকে
হেবারা - সেদিকে
হেনো - সেখানে
এনো - এখানে
বুগলে - কাছে
এন্দা - এই দিক দিয়ে
হেন্দা - সেই দিক দিয়ে
বেইন্নালা - ভোরবেলা
বেইল - বেলা
বিহাল - বিকাল
হাইঞ্জালা - সন্ধ্যাবেলা
অক্ষনে - এখন
কট্টি, কতলি - কতগুলো
জেরে - পরে
গাতা - গর্ত
বয়দা - ডিম
ইছা মাছ - চিংড়িমাছ
মইচ - মরিচ
পেইছ - পিঁয়াজ
রওন - রসুন
লাডিমাছ - টাকি মাছ
হিং মাছ - শিং মাছ
তাজি মাছ - কাচকি মাছ
বারহিলা মাছ - বেলে / বাইলা মাছ
হরবি - পেয়ারা
ফুটকি - শুট্‌কি
অলদি - হলুদ
দইল্লা - সাদা
গতরধোয়া - গোসল
পুসকুনি - পুকুর
বিলাতী বাগুন - টমেটো
বাগুন - বেগুন
কাডল - কাঁঠাল
নাইরল - নারকেল
গুয়া - সুপারি
ল্যাংগোট - জাঙিয়া
হাছুন - ঝাড়ু
মুইড়া হাছুন - ছোট ঝাড়ু
বিছুন - হাত পাখা
ছালুন - তরকারি
ডেগ - পাতিল
গেলস - গ্লাস
গুমিলা - গরম
রান্দা - বিরক্ত
হান - ইট
কেরছা - ছোট
হোলা - পাটখড়ি
ডাবা - হুংকা
পাজন - লাঠি
কাইঞ্জা - পঁচা
বয় - দুর্গন্ধ
হাউদ - সাদাসিধা
উজুরী- নাড়িভুঁড়ি
হাবান - সাবান
হাপ - সাপ
হাড় - ষাঁড়
উষ - কুয়াশা
হাঞ্জো - তৎক্ষনাত
ছেরা - ছেলে
ছেরি - মেয়ে
তাইনে - তিনি
বেউয়া - ভ্রু
কেওয়ার - দরজা
কোডুরা - ছোট বাটি
আঁতকা - হঠাৎ
আতাফাতা - তাড়াতাড়ি
খাড় - গুড়
অসমবিদ - অযথা
হুদাই - অযথা
বোদাই - বোকা
বেক্কল - বোকা
চাক্কা - ঢিল
উসি / উরি - শিম
বাইসানরে বাইসান - বাপরে বাপ
চাঙ - পাটাতন
গাঙ - নদী
রাঙ - স্বামী
জাবার - বড় ঢুলি
কইতর - কবুতর
ঠ্যাং - পা
আত - হাত
জেওড় - গহনাগাটি
টেহা - টাকা
পুত - পুত্র
উক - আখ
কালহা - কালকে
আজ্জুয়া - আজকে
আইও - এসো
পিরান - জামা
ঢেহি - ঢেঁকি
লোদ - কাঁদা মাটি
হাহো - সাঁকো
তেন্দর - শয়তান
বান্দর - বানর
কুরচা মুরগী - ডিমে তা দেওয়া মুরগী
কাইনছা - কিনারা
ডাওয়া ডাওয়া -বড় বড়
বেলাজা - নির্লজ্জ
পিন্দা - কাপড় পরা
এলহা - একা একা
এফিল - এদিকে
গিবত - বদনাম
খামাহা - অনর্থক
টুবলা - পুটলি বা পুটলা
বেবাক - সবগুলো
বেকটি - সব কয়টা
বেহে মিল্লা - সবাই একসাথে
কইতারি না - বলতে পারি না ।,
হালা - শালা
হউর - শ্বশুর
হরি - শ্বাশুড়ী
অতক ধরছে - ভান ধরছে / ভনিতা করছে
চঙ্গো - মই
বুইট্টা - ছোটখাট
মুনডায় লয় - মনে চায়
অইল অইলে - হতে পারত
ফাতরা - দুষ্ট
ডাগ্গুয়া - তাল পাতা
বরক - কলা পাতা
আগ্গুয়া - সামনে আয়
বাত্তি - পরিপক্ব
খাবাজাবা - তাড়াহুড়া
লাছি বাইন্দা - দলবেঁধে
ধানের হিজা - ধানের শীষ
নাও - নৌকা
নাঙল - লাঙ্গল
তবন - লুঙ্গী
লোডা - লোটা /বদনা
হিতান - বালিশের কাছে
ভেটকি মাইরা - হাসি দিয়ে
বেউন খাইছে - হেচকি দিছে

29/01/2018

মাত্র ১.৫ মিনিটে কাপাসিয়া থানার ২২৬ টি গ্রামের নাম বলতে পারেন ভুলেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আক্তার হোসেন!

Photos 19/09/2017

Mirza nagar, kapasia

Photos from Kapasia - কাপাসিয়া উপজেলা's post 27/05/2017

কাপাসিয়ার ঐতিহ্যবাহী পাখরির বাজার :)

ছবিঃ সাইফুল ইসলাম

Photos from Kapasia - কাপাসিয়া উপজেলা's post 29/04/2017

কৃষক ক্ষেতে ধান কাটায় ব্যস্ত আর কৃষাণী বাড়ির আঙ্গিনায় ধান তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছে।

স্থানঃ টোক ইউনিয়ন
ছবিঃ সাইফুল ইসলাম

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kapasia
Gazipur
1730