15/10/2025
সম্মানিত ১২নং ওয়ার্ডবাসি ২৫-২৬ অর্থবছরে বয়স্ক প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু হয়েছে, আবেদনের তারিখ ১৩/১০/২০২৫থেকে ০৬/১১/২০২৫ইং তারিখ পর্যন্ত। উপরোক্ত বর্ণিত ব্যক্তিগণ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন ওয়ার্ড সচিবের সাথে।
21/08/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একটি ঘোষণাঃ
এতদ্বারা ১২নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ল্যাকটেটিং মাদার (গর্ভবতী ভাতা)- এর জন্য আবেদন গ্রহন করা হচ্ছে। ১২নং ওয়ার্ডের স্থায়ী অসহায় নাগরিক এ ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন।
নিয়মাবলীঃ
১/ ভাতা-প্রত্যাশী প্রার্থীর বয়স ২০থেকে ৩৫বছর এর মধ্যে হতে হবে।
২/ ভাতা-প্রত্যাশী প্রার্থীর ১ম অথবা ২য় গর্ভধারন, গর্ভের বয়স অবশ্যই ৪মাস থেকে ৬মাসের মধ্যে হতে হবে।
৩/ ভাতা-প্রত্যাশী অত্র ১২নং ওয়ার্ডের ভোটার হতে হবে।
আগ্রহি প্রার্থীগন ১২নং ওয়ার্ড অফিসে যোগাযোগ করার জনা অনুরোধ করা হল।
ধন্যবাদ।
25/07/2025
আসসালামু আলাইকুম। প্রিয় ১২নং ওয়ার্ডবাসী।
টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ সম্পর্কিত বিজ্ঞপ্তি-
16/03/2025
গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের বাইমাইল ম্যাপ।
১ মৌজা ১ গ্রাম ১ ওয়ার্ড
গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড।
14/03/2025
#বিশেষ_ঘোষণা
আসছে আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে আসবেন।
13/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আগামী ১৬/০৩/২০২৫ইং এবং ১৭/০৩/২০২৫ইং তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে সরকার ঘোষিত স্বল্প মূল্যে টি.সি.বি. এর পণ্য বিক্রয় করা হবে। যারা টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডধারী আছেন তাদেরকে কার্ড সাথে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সু-শৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
#সময় :-সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৪. ০০টা পর্যন্ত।
# স্থান- রোকেয়া আলী মেম্বার এর বাড়ির দক্ষিণ পাশে।
বিঃদ্রঃ যেসব পন্য যে মূল্যে বিক্রি করা হইবে।
১. মশুর ডাল- (২ কেজি) = ১২০ টাকা
২. চিনি (১ কেজি) =৭০টাকা
৩. সয়াবিন তৈল (২ কেজি)= ২০০ টাকা
৪. চাল (৫ কেজি) =১৫০ টাকা
৫. ছোলা (১কেজি) ৬০ টাকা
--------------------------------------------------------------
# সর্বমোট = ৬০০ টাকা
26/02/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আগামী ০২/০৩/২০২৫ইং এবং ০৩/০৩/২০২৫ইং তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে সরকার ঘোষিত স্বল্প মূল্যে টি.সি.বি. এর পণ্য বিক্রয় করা হবে। যারা টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডধারী আছেন তাদেরকে কার্ড সাথে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সু-শৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
#সময় :-সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৫. ০০টা পর্যন্ত।
# স্থান- রোকেয়া আলী মেম্বার এর বাড়ির দক্ষিণ পাশে।
বিঃদ্রঃ যেসব পন্য যে মূল্যে বিক্রি করা হইবে।
১. মশুর ডাল- (২ কেজি) = ১২০ টাকা
২. চিনি (১ কেজি) =৭০টাকা
৩. সয়াবিন তৈল (২ কেজি)= ২০০ টাকা
--------------------------------------------------------------
# সর্বমোট = ৩৯০ টাকা
23/02/2025
১২ নং ওয়ার্ড গাজীপুর মহানগর।
নতুন ভোটারদের ছবি তুলা হচ্ছে
স্থান, বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
নতুন ভোটারদের ছবি তুলার কার্যক্রম বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলবে।