02/01/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন:-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর সম্মানিত চেয়ারম্যান ও জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ আলম হোসেন স্যার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ এ.এম. আশরাফ হোসেন টুলু ভাই এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং সম্মানিত মুসুল্লিগণ এবং যুব রেড ক্রিসেন্ট, গাজীপুর ইউনিট এর সম্মানিত যুব প্রধান এবং উপ যুব প্রধান সহ যুব রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট এর স্বেচ্ছাসেবকগণ।
দোয়া পরিচালনা করেন, কালেক্টরেট জামে মসজিদ ( ডিসি অফিস মসজিদ) এর সম্মানিত খতিব সাহেব।
সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাকে জান্নাত নসিব করেন
#আমিন
31/12/2025
Celebrate with Care, Not with Fear -Protect Birds, Keep the Noise Clear!
Happy New Year-2026
Awareness: Red Crescent Youth, Tongi Team, Gazipur Unit.
29/12/2025
চলমান শৈত্যপ্রবাহ ও এর ক্ষতিকর প্রভাব থেকে সুস্থ্য ও নিরাপদ থাকতে, সহজ সাধারণ কিছু সতর্কতা গ্রহণ করি।
• শৈত্যপ্রবাহের পূর্বাভাস সম্পর্কে জানব ও সবাইকে জানাব।
• শিশু, গর্ভবতী, বয়স্ক, প্রতিবন্ধী ও শ্বাসকষ্টের রোগীদের প্রতি যত্নশীল হব।
• শীতের কাপড় পরিধান করব এবং ঘুমানোর সময় কাঁথা-কম্বল ব্যবহার করব ।
• চর্মরোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব।
• ফসলের ক্ষতি কমাতে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেব।
• মাটির তাপধারণ ক্ষমতা বাড়াতে জমিতে প্রয়োজনে জৈব সার ব্যবহার করব।
• হাঁস-মুরগী, গবাদি পশু ও পশুর ঘর চট দিয়ে ঢেকে রাখব।
• অগ্নি-দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা থেকে বিরত থাকব।
প্রয়োজনে সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করুন।
শৈত্যপ্রবাহে সুস্থ্য থাকার জন্য নিজে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করি এবং অন্যকেও উৎসাহিত করি।
জন সচেতনতায়ঃ Bangladesh Red Crescent Society(BDRCS)
23/12/2025
গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত ইউনিট কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দদের টঙ্গী পূর্ব ও পশ্চিম যুব রেড ক্রিসেন্ট দল, গাজীপুর এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের নেতৃত্বে মানবতা ও স্বেচ্ছাসেবার মহান আদর্শ আরও সুদৃঢ় হবে এ বিশ্বাস আমাদের দৃঢ়। গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে পরিকল্পিত, সময়োপযোগী ও জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে আপনাদের অভিজ্ঞতা ও নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
যুব রেড ক্রিসেন্ট, গাজীপুর ইউনিট সবসময় ইউনিট কার্যনির্বাহী কমিটির দিকনির্দেশনা ও সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।
নবনির্বাচিত কমিটির প্রতি রইল আমাদের সর্বোচ্চ শুভকামনা ও সফলতা কামনা।
মানবতার পথে একসাথে এগিয়ে চলার প্রত্যাশায়—
টঙ্গী পূর্ব ও পশ্চিম যুব রেড ক্রিসেন্ট, গাজীপুর ইউনিট।
16/12/2025
১৯৭১ সালের সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। 💐 যুব রেড ক্রিসেন্ট টঙ্গী টিমের পক্ষ থেকে সবাইকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা।🇧🇩🇧🇩
07/11/2025
৩১-১০-২৫ ইং যুব রেড ক্রিসেন্ট গাজীপুর এর টংগী টিম কর্তৃক মাসিক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় দুর্যোগ মোকাবিলা, টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন, সহ-শিক্ষা কার্যক্রম, সাবেক, বর্তমান এবং নতুন স্বেচ্ছাসেবীদের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
✨ উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন :
✅ আরিফুল ইসলাম আল-আমিন
যুব প্রধান
যুব রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট।
✅ মোঃ সাফায়াত হোসেন খান (অনিক)
বিভাগীয় প্রধান
প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগ।
যুব রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট।
উক্ত সভায় টঙ্গী টিমের প্রতিনিধিত্ব করেন
মোঃ ইউসুফ আহমেদ, মোঃ রবিউল ইসলাম, এবং মিম আক্তার, মো: আরিফ, সাহেলা আক্তার, সদস্য যুব রেড ক্রিসেন্ট টঙ্গী টিম গাজীপুর ইউনিট।
এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী টিমের নতুন সদস্যবৃন্দ
❤️ মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সর্বদা অঙ্গীকারবদ্ধ। 💖
23/07/2025
Stills of the Bangladesh Air Force combat training aircraft crash at Milestone College Uttara Diabari campus.
I pray to the Almighty God to grant a speedy recovery to those who were injured and grant the highest place in Paradise to those who were killed.
Bangladesh Red Crescent Society and all units of Bangladesh Red Crescent Society are saddened by the accident.
22/07/2025
কাল ২১ জুলাই ২০২৫, আমাদের জাতির হৃদয়ে গভীর শোকের একটি দিন।
ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়।
এই মর্মান্তিক ঘটনায় বহু শিক্ষার্থী ও অভিভাবক হতাহত হয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের জাতির জন্য এক গভীর বেদনার ক্ষণ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টঙ্গী টিম—এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে শোকাহত।
আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
রক্তদান, স্বেচ্ছাসেবা ও মানসিক সহায়তা প্রয়োজনে আমরা পাশে আছি।