07/05/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে বোরো হাইব্রিড ধান ট্রায়াল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত :
বীজ প্রত্যয়ন এজেন্সী, ঢাকা অঞ্চল, ঢাকা কর্তৃক আয়োজিত বোরো হাইব্রিড ধান ট্রায়াল শীর্ষক এক আলোচনা সভা ২৭ এপ্রিল ২০১৭ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুরের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয় । উক্ত সভায় কৃষিবিদ জনাব মো: ইকবাল, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) ও কৃষিবিদ জনাব মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । কৃষিবিদ জনাব ড. মো: আব্দুল মুঈদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা এ সভায় সভাপতিত্ব করেন । হাইব্রিড ধান উৎপাদনের সাথে জড়িত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন । সভার শুরুতে উপস্থিত সকলে কৃষিবিদ জনাব মো: আব্দুর রহিম, প্রাক্তন পরিচালক (শস্য) এর মৃত্যুতে শোক জানিয়ে ০১ (এক) মিনিট নিরবতা পালন করেন ।
কৃষিবিদ জনাব মো: মাহবুবুর রহমান, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত), ঢাকা অঞ্চল, ঢাকা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন । তিনি ঢাকা অঞ্চলে স্থাপিত বোরো মৌসুমের হাইব্রিড জাত ট্রায়ালের তথ্য তুলে ধরে আগামী বছরগুলোতে হাইব্রিড উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন ।
জনাব মো: কামরুল হাসান, প্রতিনিধি, লালতীর এ ধরণের একটি আলোচনা সভা আয়োজনের জন্য বীজ প্রত্যয়ন এজেন্সীকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন যে, বোরো মৌসুমে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে হাইব্রিড ধানের সঠিক জীবনকাল নাও পাওয়া যেতে পারে । এক্ষেত্রে চেকজাতের সাথে তুলনা করতে সমস্যা হতে পারে উল্লেখ করে তিনি মূল্যায়ন দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ।
কৃষিবিদ জনাব ড. মো: জামিল হাসান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, হাইব্রিড ডিভিশন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তার বক্তব্যে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে হাইব্রিড ধান উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন । তিনি বলেন যে, প্রতি বছর বাংলাদেশে ২২ লক্ষ জনসংখ্যা যুক্ত হচ্ছে ও এতে ৩ লক্ষ মে.টন বেশি চাল প্রয়োজন । হাইব্রিড চাষে ১৫- ২০% ফলন বেশি পাওয়া যায় । মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া, সরু চালের চাহিদা বৃদ্ধি পাওয়া, মোটা ও আঠালো হওয়া ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় এনে হাইব্রিড জাতের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন । আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ার জন্য স্বল্পজীবনকাল বিশিষ্ট হাইব্রিড জাতের উন্নয়নের উপর তিনি জোর দেওয়ার কথা বলেন । পরবর্তীতে তিনি চলতি ২০১৬-১৭ অর্থবছরের বোরো হাইব্রিড জাতের ট্রায়ালের তথ্যাদি তুলে ধরেন ।
কৃষিবিদ মো: ইকবাল, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন । ১৯৯৮ সাল থেকে হাইব্রিডের চাষাবাদ শুরু হয়েছে এবং এ পর্যন্ত ১৬১ টি হাইব্রিড জাত নিবন্ধিত হয়েছে । হাইব্রিড জাতের জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি এর উন্নয়নের আহ্বান জানান । সরু চাল বিশিষ্ট ও অ্যামাইলেজ এর পরিমাণ বেশি এমন হাইব্রিড জাতের বীজ আমদানি, নিবন্ধনের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং বীজ উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান । তিনি হাইব্রিড জাতের ট্রায়ালের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও মাটির গুণাগুণ পরীক্ষার উপরও জোর দেন । এতে একদিকে যেমন মাটিবাহিত রোগ নিয়ন্ত্রণ করা যাবে অন্যদিকে তেমন মাটিতে খাদ্য উপাদানের পরিমাণ ঠিক থাকলে ইনব্রিড ও হাইব্রিড জাতের ফলন পার্থক্য কমানো যাবে বলে তিনি মনে করেন । এ ধরনের একটি আলোচনা সভা আহ্বানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অন্যান্য অঞ্চলেও তা আয়োজন ও এ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান ।
কৃষিবিদ জনাব ড. মো: আব্দুল মুঈদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা সভাপতির বক্তব্যে বলেন যে দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের আলোচনা সভা ও প্রশিক্ষণের বিকল্প নেই। মূল্যায়ন যথাযথভাবে সম্পন্ন করার জন্য তিনি গবেষণা প্রতিষ্ঠানের রোগতত্ত্ববিদ ও কীটতত্ত্ববিদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে দক্ষ অধ্যাপকদের সমন্বয়ে দল গঠনের উপর জোর দেওয়ার কথা বলেন। একই সাথে তিনি হাইব্রিডের গ্রহণযোগ্যতা ও উৎপাদনক্ষমতার পাশাপাশি এর বালাইসহনশীলতার প্রতি জোর দিয়ে জাত ছাড়করণের পরামর্শ দেন। পরিশেষে আয়োজিত এই আলোচনা সভা সময়োপযোগী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
05/04/2017
বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুরে ২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ১ম খসড়া প্রস্ততকরন এবং বিভাগীয় সভা অনুষ্ঠিত:
বীজ প্রত্যয়ন এজেন্সী’র সদর দপ্তর গাজীপুরে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য সদর দপ্তর ও মাঠ পর্যায়ের অফিস সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ১ম খসড়া প্রস্ততকরন এবং বিভাগীয় সভা ০৩/০৪/২০১৭ হতে ০৪/০৪/২০১৭ তারিখ পর্যন্ত বীজ প্রত্যয়ন এজেন্সী’র প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয় । বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক কৃষিবিদ জনাব মো: ইকবাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ১ম খসড়া প্রস্ততকরন এবং বিভাগীয় সভার শুভ উদ্ভোধন করেন। অত্র দপ্তরের অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং) কৃষিবিদ জনাব মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, এবং উপ-পরিচালক (প্রসাশন) কৃষিবীদ ড. আব্দুল আউয়াল মিয়া কর্মসম্পাদন চুক্তির ১ম খসড়া প্রস্ততকরন এবং বিভাগীয় সভা পরিচালনা করেন । বীজ প্রত্যয়ন এজেন্সীর এপিএ টিমের সকল সদস্য, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ও জেলা বীজ প্রত্যয়ন অফিসারগণ ২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ১ম খসড়া প্রস্তকরন এবং বিভাগীয় সভায় অংশগ্রহণ করেন ।
16/03/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে “মানসম্পন্ন বীজ উৎপাদনে বীজ উৎপাদনকারী ও প্রত্যয়নকারী প্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত:
“মানসম্পন্ন বীজ উৎপাদনে বীজ উৎপাদনকারী ও প্রত্যয়নকারী প্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার ১৪/০৩/২০১৭ খ্রি. তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। সেমিনারটি ০২ টি সেশনে পরিচালিত হয়। প্রথম ভাগে উদ্বোধনী সেশন এবং দ্বিতীয় ভাগে কারিগরী সেশন পরিচালিত হয়। কৃষিবিদ জনাব মো: ইকবাল, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ ড. মুহাম্মদ মাতহুরুল হক, মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, গাজীপুর এবং বিশেষ অতিথি হিসেবে কৃষিবিদ ড. মো: আব্দুল মুঈদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা উপস্থিত ছিলেন। ২য় পর্বের কারিগরী সেশনের সভাপতিত্ব করেন কৃষিবিদ মো: মেহের আলী, অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং), এসসিএ। কৃষিবিদ ড. মো: জাকির হোসেন, উপপরিচালক (সীড রেগুলেশন),এসসিএ সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন। তিনি মানসম্পন্ন বীজ উৎপাদনের আইনগত ভিত্তি, বীজ উৎপাদনের পদ্ধতি এবং মানসম্পন্ন বীজ উৎপাদনে উৎপাদনকারী এবং প্রত্যয়নকারীর ভূমিকা তুলে ধরেন। অত:পর ২০১৬-১৭ বছরের গমের প্রি-পোষ্ট কন্ট্রোল গ্রোআউট টেষ্টের মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয় । সেমিনারে গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, সরকারী ও বেসরকারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট এবং বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁদের মুল্যবান মতামত তুলে ধরেন। মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে সেমিনারে প্রাপ্ত মতামত সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ।
02/03/2017
কৃষিবিদ মোঃ জলিলুর রহমান (পরিচিতি নং-১৫৫৩),সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার,বরিশাল অঞ্চল, বরিশাল এর মৃত্যুতে শোক সংবাদ:
আমরা অত্যন্ত গভীর দু:খের সহিত জানাচ্ছি যে, কৃষিবিদ মোঃ জলিলুর রহমান (পরিচিতি নং-১৫৫৩),সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বরিশাল অঞ্চল, বরিশাল বিগত ২৮/০২/২০১৭ খ্রি: তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক রাত্রি ৭.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)। বীজ প্রত্যয়ন এজেন্সীর সকল কর্মকর্তা ও কর্মচারী মরহুমের বিদেহী আন্তার প্রতি দোয়া ও মাগফেরাত কামনা এবং শোকসন্তর্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচেছ ।
12/02/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে পরিচালক পদে কৃষিবিদ জনাব মো: ইকবাল, এর যোগদান
বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক পদে কৃষিবিদ জনাব মো: ইকবাল (পরিচিতি নং-১১৬১), ০৫ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রি: তারিখে যোগদান করেন । পরিচালক পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন), পদে সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামাড়বাড়ি, ঢাকায় কর্মরত ছিলেন । বীজ প্রত্যয়ন এজেন্সীর অতিরিক্ত পরিচালক (প্রশাসণ ও অর্থ) ও পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবীদ মো: খায়রুল বাশার সদ্য যোগদানকৃত পরিচালক মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন । এ সময় অত্র দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
12/02/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে কর্মচারীদের ০২ দিন ব্যাপী “ই- ফাইলিং” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বীজ প্রত্যয়ন এজেন্সীর আইসিটি প্রশিক্ষণ হলে “ই- ফাইলিং” শীর্ষক কর্মচারীদের প্রশিক্ষণ ০৬ ফেব্রুয়ারি ২০১৭ খ্রি: তারিখে শুরু হয়। ০২ (দুই) দিন ব্যাপী এ প্রশিক্ষণে বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তরের ১৩ থেকে ১৬ গ্রেডের মোট ১৮ জন কর্মচারী অংশগ্রহণ করেন। বীজ প্রত্যয়ন এজেন্সীর সদ্য যোগদানকৃত পরিচালক, কৃষিবিদ জনাব মো: ইকবাল, এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। কৃষিবিদ জনাব শুকদেব কুমার দাস, উপ পরিচালক (পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন), কৃষিবিদ জনাব ড. মো: হাসানুল কবীর কামালী, সিনিয়র ট্রেনিং অফিসার এবং কৃষিবিদ জনাব মো: সালাহউদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ই-ফাইলিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
12/02/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে কর্মকর্তাদের ০২ দিন ব্যাপী “ই- ফাইলিং” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বীজ প্রত্যয়ন এজেন্সীর আইসিটি প্রশিক্ষণ হলে “ই- ফাইলিং” শীর্ষক কর্মকর্তাদের প্রশিক্ষণ ০৪ ফেব্রুয়ারি ২০১৭ খ্রি: তারিখে শুরু হয়। ০২ (দুই) দিন ব্যাপী এ প্রশিক্ষণে বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তরের প্রথম ও ২য় শ্রেণীর মোট ১৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বীজ প্রত্যয়ন এজেন্সীর অতিরিক্ত পরিচালক (প্রশাসণ ও অর্থ) ও পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবীদ জনাব মো: খায়রুল বাশার এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে জনাব মো: কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার, এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষিবিদ জনাব শুকদেব কুমার দাস, উপ পরিচালক (পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন), কৃষিবিদ জনাব ড. মো: হাসানুল কবীর কামালী, সিনিয়র ট্রেনিং অফিসার এবং কৃষিবিদ জনাব মো: সালাহউদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ই-ফাইলিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
12/02/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীর কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত:
বীজ প্রত্যয়ন এজেন্সীর কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৩ জানুয়ারী, ২০১৬ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় । বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রাত্তন পরিচালক কৃষিবিদ জনাব মোহা: সোলায়মান আলী, মূখ্য বীজ প্রযুক্তিবীদ কৃষিবিদ জনাব ড. আব্দুল জব্বার, সিনিয়র ট্রেনিং অফিসার কৃষিবিদ জনাব নীলুফা আক্তার এবং অফিস সহায়ক জনাব মো: ওয়ারেস আলী এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।
08/02/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রাত্তন পরিচালক কৃষিবিদ জনাব মোহা: সিরাজুল ইসলাম এর বিদায় সংবর্ধনা ৩১ জানুয়ারী, ২০১৬ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় । উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।
08/01/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে ০২ দিন ব্যাপী “নাগরিক সেবায় উদ্ভাবন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
“নাগরিক সেবায় উদ্ভাবন” শীর্ষক প্রশিক্ষণের ২য় ব্যাচ ১৯ ও ২০শে ডিসেম্বর, ২০১৬ খ্রি: তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। ০২ (দুই) দিন ব্যাপী এ প্রশিক্ষণে বীজ প্রত্যয়ন এজেন্সীর জেলা পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন। কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), কৃষিবিদ জনাব মো: সালাহউদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং), বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুর এবং জনাব মো: মাহফুজ বিন ওয়াহাব, প্রোগ্রামার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষক হিসেবে নাগরিক সেবায় বিভিন্ন বিষয়ের উদ্ভাবনের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
08/01/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে “F1 হাইব্রিড ধান প্রত্যয়ন পদ্ধতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রশিক্ষণ হলে “F1 হাইব্রিড ধান প্রত্যয়ন পদ্ধতি” শীর্ষক সেমিনার ১৮ ডিসেম্বর, ২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে জনাব ড. এম এ খালেক মিয়া, প্রফেসর, কৌলিকত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সালনা, গাজীপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ জনাব মো: খায়রুল বাশার, অতিরিক্ত পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী সেমিনারে সভাপতিত্ব করেন। জনাব ড.জাকির হোসেন, উপ-পরিচালক (সীড রেগুলেশান) সেমিনারে কী নোট পেপার উপস্থাপন করেন। বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বীজ উৎপাদনকারী সংস্থার কর্মকর্তাগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন।
08/01/2017
বীজ প্রত্যয়ন এজেন্সীতে “ট্যাগ আধুনিকায়ন ও নকল ট্যাগ প্রতিরোধ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘বীজ প্রত্যয়ন ট্যাগ আধুনিকায়ন ও বিতরণ জোরদারকরণ কর্মসূচী’- এর অর্থায়নে “ট্যাগ আধুনিকায়ন ও নকল ট্যাগ প্রতিরোধ” শীর্ষক সেমিনার ১৭ ডিসেম্বর, ২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে জনাব মো: সিরাজুল হায়দার, এনডিসি, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ), কৃষি মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আমিরুল ইসলাম, উপসচিব, কৃষি মন্ত্রণালয়। জনাব ড. শুকদেব কুমার দাস, উপ-পরিচালক (পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়ন) সেমিনারে কী নোট পেপার উপস্থাপন করেন। বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বীজ উৎপাদনকারী সংস্থার কর্মকর্তাগণ সেমিনারে অংশগ্রহণ করেন। জনাব এস. এম. সিরাজুল ইসলাম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন।