আমাদের বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত বোনদের ইলম ও দ্বীনি তরবিয়ত শেখার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলায় খতিব সাহেবের বাসায় পরিপূর্ণ পর্দার পরিবেশে মেয়েদের জন্য তালিম এর ব্যবস্থা রয়েছে।
♦তালিমের সময়ঃ প্রতি শনিবার সকাল ১০টা থেকে তালিম ও দ্বীনি তরবিয়ত শুরু হবে ♦
তাই, যে সকল বোনেরা আগ্রহী তারা প্রত্যেকের পরিচিত সহপাঠিনী, নিজ ও অন্যান্য বিভাগের ছোট-বড় বোনদের মেসেজটা পৌঁছে দিবেন আর সম্ভব হলে সাথে নিয়ে আসবেন ইন শা আল্লাহ।
বশেমুরবিপ্রবি ইসলামিক লাইব্রেরি, Sisters only
শুধুমাত্র বশেমুরবিপ্রবিয়ান বোনদের জন্য 🌸
23/08/2024
চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। আলহামদু লিল্লাহ, আমারদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৫০০ মেট্রিক টন, যা এখন ৭০০ মেট্রিক টনে পৌঁছাচ্ছে। প্রয়োজন সাপেক্ষে আরো বর্ধিত হবে ইনশাআল্লাহ।
প্রথম ধাপে আমরা ২০ হাজার পরিবারকে দিচ্ছি ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, বনরুটি, কেক, বোতলজাত পানি, মোমবাতি ও দিয়াশলাই। ইতোমধ্যে আমাদের পাঁচটি গাড়ি স্পটে পৌঁছে গেছে।
আদ-দীন হাসপাতলের পক্ষ থেকে ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে ১৬ হাজার বনরুটি দেওয়া হয়েছে। আকিজ বেকার্সের পক্ষ থেকে ৩৭৮০ পিস বনরুটি এবং ১ হাজার ৫০০ পিস পাউন্ড কেক দেওয়া হয়েছে।
এছাড়া আকিজ বেভারেজের পক্ষ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে ৭ হাজার ২০০ বোতল পানি (২২৫০ এমএল), ৭ হাজার ২০০ প্যাকেট গুড়াদুধ (৫০ গ্রাম), ৫ হাজার ৫৬০ প্যাকেট মুড়ি (৫০০ গ্রাম) প্রদান করা হয়েছে। এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
দ্বিতীয় ধাপে ৪০ হাজার পরিবাররকে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ দেয়া হবে ইনশাআল্লাহ।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ৪ হাজার পরিবারকে পুনর্বাসন কল্পে টিন ও নগদ টাকা দেয়া হবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তাওফিক দিন।
As sunnah Foundation
22/08/2024
অনুগ্রহ করে যত বেশি পারেন শে'য়া'র করেন
আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী
আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103
আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684
আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577
আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899
আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711
আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594
আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424
আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।
আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039
আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990
আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490
আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)
আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533
আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর
আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে
আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।
আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555
সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন। পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিন।
~ সংগৃহীত
22/08/2024
জরুরি মাস'আলা :
১. অজুর জন্য ভালো বা পরিস্কার পানির প্রয়োজন নেই। বন্যার পানি পাক। তা দিয়েই অজু গোসল বৈধ।
২. অজুর জন্য নির্দিষ্ট অঙ্গ ইচ্ছায় বা অনিচ্ছায় ধৌত হলেই যথেষ্ট। বৃষ্টি বা বন্যার কারণে অজুর অঙ্গ ধোয়া হয়ে গেলে নতুন করে অজু করা আবশ্যক নয়।
৩. পানির কারণে যদি রুকু বা সিজদা করা সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে মাথার ইশারায় নামাজ আদায় করে নিবে। এক্ষেত্রে রুকুর তুলনায় সিজদার জন্য একটু বেশি মাথা ঝোঁকাবে। কিন্তু সিজদার জন্য পানির গভীরে মাথা ডুবিয়ে দেয়া সঠিক পদ্ধতি নয়।
৪. বন্যার কারণে যদি কিবলার দিক নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে অনুমান করে দিক ঠিক করে নামাজ পড়ে নিবে। এক্ষেত্রে পরবর্তীতে যদি জানা যায় ভুল দিকে নামাজ আদায় করা হয়েছে তাহলে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।
৫. বন্যার্তদের জন্য সুন্নত পড়া কষ্টসাধ্য হলে সেটা আপাতত না পড়ার সুযোগ রয়েছে।
৬. কেউ মারা যাওয়ার পর তাকে দাফন দেয়ার জন্য কোনভাবেই যদি শুকনো স্থল পাওয়া না যায় এবং রেখে দেয়াও সম্ভব না হয় তাহলে লাশ পানিতে ভাসিয়ে দিবে।
© মুফতি মাসুম বিল্লাহ হাফিঃ
22/08/2024
বন্যার্তদের জন্য সাদাকাহ করার বিশ্বস্ত কিছু পেইজ লিংক দেওয়া হলো:
১. As Sunnah Foundation
https://www.facebook.com/share/p/Z8U3JPibrqabNy9t/?mibextid=oFDknk
২. Sab'a Sanabil Foundation
https://www.facebook.com/share/p/fo8Nxi1NDxz7DpGc/?mibextid=oFDknk
৩. Muslim Youth, Noakhali
https://www.facebook.com/share/p/SeXFQUScfmVDKvq7/?mibextid=oFDknk
৪. Siraat Foundation
https://www.facebook.com/share/p/LdqD3z4t1eyUf4SK/?mibextid=oFDknk
৫. 3Tk/Day For Ummah
https://www.facebook.com/share/p/EqjPYmMuNmRKqWk6/?mibextid=oFDknk
৬. হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন।
https://www.facebook.com/share/p/8HZGrREYQ9TbiCan/?mibextid=oFDknk
৭. Madrasatus Sunnah Noakhali
https://www.facebook.com/share/p/6D8ywibChigsAU6y/?mibextid=oFDknk
৮. হাফিজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
https://www.facebook.com/share/p/iRKkT5YDmBzE13oG/?mibextid=oFDknk
৯. তরঙ্গ সংঘ।
https://www.facebook.com/share/p/LHi2HfHbXKMRo2VM/?mibextid=oFDknk
১০. কুমিল্লা দাওয়াহ সার্কেল।
https://www.facebook.com/share/p/Nki865hfTCjercQ5/?mibextid=oFDknk
১১. Youth Foundation talora
https://www.facebook.com/share/8RA3skDTxYVchPH7/?
১২. আল কুরআনের দারস
https://www.facebook.com/share/p/AjnYw4JuuTjvW5u5/?mibextid=oFDknk
© ইফতেখার সিফাত হাফিঃ
06/07/2024
আপনারা যদি আল্লাহ তাআলার পথে শহীদ হন কিংবা মুসলিম হওয়ার কারণে ঠাট্টা-মশকরার শিকার হন, তবে এসব আপনাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন- শা-আল্লাহ। দ্বীনের কারণে অপমান ও অপদস্থতা, আপনাকে নিয়ে যাবে জান্নাতে। কেবল এটাই নয়।
ই/ রাক, আফ/ গানি/স্তান আর কা/ শ্মীরের নিপীড়িত ভাই-বোনদের সাহায্যে এগিয়ে যাওয়া, আপনাদের জান্নাতের পাথেয় হিসেবে কাজ করবে। কারণ, একমাত্র বীরপুরুষরাই নিজেদের কাঁধে এসব দায়িত্ব তুলে নেয়। আর কাপুরুষরা তাদের পক্ষে টু শব্দ করতেও অস্বীকৃতি জানায়।
~ সফলতার চাবিকাঠি বই থেকে
এই বার রমজান মাসে ইন শা আল্লাহ চিনি খাবো না |
মধু বেস্ট হবে ইন শা আল্লাহ।
বেশী না কমপক্ষে ১ সপ্তাহ চিনি খাওয়া ছেড়ে দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনার মধ্যে অনেক পরিবর্তন দেখা যাবে।তারপর আর মনে হবে না এই চিনি নামক বিষ পান করি
গানের বা নাচের কনসার্ট হলো শয়তানের আসর যেখানে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ যা হারাম করেছেন সেই আসরে যাওয়া মানে আল্লাহকে অগ্রাহ্য করা।
02/02/2024
মাতৃত্ব! প্রতিটা মেয়ের জীবনে পরম আরাধ্য এক স্বপ্নের নাম, নারীজীবনে পূর্ণতা পাওয়ার অবিকল্প অনুষঙ্গ। কিন্তু মাতৃত্বের পথে এই সফর মোটেই সহজ ব্যাপার নয়; মা হওয়ার প্রতিটা ধাপে রয়েছে পাহাড়সম ত্যাগ, অপরিসীম মমতা আর সীমাহীন কষ্টের উপাখ্যান! আজন্মলালিত এই স্বপ্নকে ছুঁতে প্রতিটি নারী মুখোমুখি হয় নানাবিধ প্রশ্নের। তার ভেতর দানা বাঁধে হাজারো দ্বিধা, দুশ্চিন্তা ও আশঙ্কা। আর প্রথমবার মা হতে গেলে তো প্রশ্নের জট খুলতেই চায় না। এমনই সব প্রশ্নের উত্তর, ব্যাখ্যা ও তথ্যনির্ভর পর্যালোচনা নিয়েই লেখা
হয়েছে বইটি।
~ মাতৃত্ব: স্বপ্ন বুননের পথে
~ মোরশেদা কাইয়ুমী
~ গার্ডিয়ান পাবলিকেশন
. ছবি © মারিয়া শ্রাবণ রণ আপু
02/02/2024
সীরাতে আয়েশা রাযি. একটি অতুলনীয় জীবনীগ্রন্থ। তবে লেখক এই গ্রন্থ রচনায় কোনো ইতিহাস কিংবা অন্য কোনো উৎস-গ্রন্থের সহায়তা নেননি; বরং হাদীস ভাণ্ডারের মহা-সমুদ্রে অনুসন্ধান চালিয়েছেন পুরো বইটি রচনায়। আয়েশা রাযি.-এর জীবনীর প্রতিটি তথ্যকে তিনি দলীল-প্রমাণ ও উদ্বৃতির আলোকে সাজিয়েছেন।
এই জীবনীগ্রন্থের আরও একটি অতুলনীয় বিষয় হলো—মা আয়েশা রাযি.-এর বয়স-কেন্দ্রিক লেখকের গবেষণা। বিয়ের বয়সের এই ব্যাপারটিকে কেন্দ্র করে ইসলামের দুশমনরা তো বটেই, এমনকি তথাকথিত কতিপয় ইসলামী পণ্ডিত ব্যক্তিরও পদস্খলন ঘটে গেছে। লেখক এই ক্ষেত্রে পক্ষ-বিপক্ষের সকল বক্তব্যের চমৎকার সমাধান দিয়েছেন।
আমাদের দেখা বাংলায় এটাই সবচেয়ে বৃহৎ বই আয়েশা রাযি.-কে নিয়ে। সেই সাথে অনুবাদের সাহিত্যমান এতো চমৎকার হয়েছে, আয়েশা রাযি.-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা পাঠক অনায়াসে পড়ে ফেলতে পারবেন এবং লাভ করবেন অতুলনীয় শিক্ষা নববী ঘর থেকে।
বই: সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা
03/01/2024
ফাহমিদ-উর-রহমানের হজ কাহিনি একটি ছবির অ্যালবামের মতো। এটা একই সাথে তার রুহানি ও তামুদ্দুনিক জার্নি। বিচিত্র সব মানুষ, দৃশ্য ও রুহানি ড্রামার এক বিশাল ক্যালাইডোসকোপ। লেখক হজের অলৌকিক রূপ-রস-বর্ণ-গন্ধ ও দৃশ্যকে অক্ষরের শৃঙ্খলে আটকানোর চেষ্টা করেছেন। যারা হজে গেছেন কিংবা যাননি, উভয়েই হতে পারেন লেখকের এই যাত্রার সঙ্গী। এভাবে লেখকের অভিজ্ঞতা
হয়ে উঠতে পারে অনেকের অভিজ্ঞতা।
বই : কমলি ওয়ালার দেশে
ছবি সংগৃহীত
21/11/2023
বইটি পড়তে চাইলে ইনবক্সে নক দিন ইন শা আল্লাহ!
বিখ্যাত গ্রন্থ রিয়াযুস স্বলিহীনের নাম আমরা অনেকেই শুনেছি। লেখক ইমাম নববি রহ. এর আরেকটি বিখ্যাত গ্রন্থ আছে ‘কিতাবুল আরবাঈন’, যাকে আমরা ‘ইমাম নববীর চল্লিশ হাদীস’ নামে জানি। বইটিতে ইসলামের বুনিয়াদি মৌলীক বিষয়ের ওপর ৪২ টি হাদীস সংকলন করেছেন লেখক।
হাদীস শাস্ত্রের উচ্চতর বিভাগে অধ্যয়ণরত এমন ছাত্র খুব কমই আছে, যিনি এই হাদীসগুলো মুখস্ত করেন না। বরং আরব বিশ্বের স্কুল-মাদরাসায় ছোট ক্লাসের শিশুদের মুখস্ত করানো হয়। এগুলো দিয়েই শুরু হয় হাদীস শেখার যাত্রা।
সেসকল হাদীসের সাবলীল অনুবাদ এবং সহজ ব্যাখ্যা নিয়ে রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি।
বই: ইমাম নববীর চল্লিশ হাদিস
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Gopalganj
8100
