National Citizen Party - NCP - Gopalganj

Website

National Citizen Party - NCP - Gopalganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Citizen Party - NCP - Gopalganj, Notun Bazar Road, Dhaka.

জাতীয় নাগরিক পার্টি (NCP)
নাগরিকের অধিকার • স্বচ্ছ নেতৃত্ব • মানবিক রাষ্ট্রচিন্তা

আমাদের আদর্শ খুবই স্পষ্ট—
দেশের মালিক জনগণ, আর নেতৃত্ব হবে সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক।

NCP বিশ্বাস করে:

সামাজিক ন্যায়বিচার সবার জন্য

দুর্নীতিমুক্ত প্রশাসন

22/09/2026

গোপালগঞ্জকে উদ্দেশ্য করে আয়াশ যে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একটি জনপদ ও তার কোটি মানুষের সম্মানকে এভাবে পদদলিত করার দুঃসাহস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু গোপালগঞ্জের মানুষকে অপমান করার অধিকার কাউকে দেওয়া হয়নি।
আমি গোপালগঞ্জের মেয়র পদপ্রার্থী হিসেবে স্পষ্ট করে বলতে চাই—
গোপালগঞ্জের মর্যাদার প্রশ্নে আমি আপসহীন।

ফেরদৌস আমিনা
মেয়র পদপ্রার্থী, গোপালগঞ্জ পৌরসভা
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

21/09/2026

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

🔥 জ্বালানি তেলের দাম ২০ টাকা বৃদ্ধি — এটা জনগণের সাথে প্রতারণা!বিশ্ববাজারে তেলের দাম কমছে, অথচ বাংলাদেশে এক লাফে ২০ টাকা...
21/09/2026

🔥 জ্বালানি তেলের দাম ২০ টাকা বৃদ্ধি — এটা জনগণের সাথে প্রতারণা!

বিশ্ববাজারে তেলের দাম কমছে, অথচ বাংলাদেশে এক লাফে ২০ টাকা বাড়িয়ে দিয়েছে সরকার!
ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, অকটেন ১৬৫, কেরোসিন ১৫৫ টাকা — এটা কি জনগণের কষ্টের হিসাব?

এই বৃদ্ধি মানে:
বাস-ট্রাক-রিকশা ভাড়া আগুনের মতো বাড়বে
চাল-ডাল-সবজির দাম আরও চড়বে
গরিব মানুষের রোজগার দিয়ে চলবে না
ব্যবসায়ীরা ধ্বংস হবে, রপ্তানি প্রতিযোগিতা হারাবে
মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া হবে
সরকার বলছে BPC-র লোকসান! কিন্তু লোকসানের দায় সাধারণ মানুষ কেন বহন করবে?

মার্চ থেকে দাম বেড়েছে বলে এখন হঠাৎ ২০ টাকা বাড়ানো — এটা কি ন্যায়?
জনগণের রক্ত শুষে নিয়ে লোকসান কমানোর চেষ্টা চলছে!

আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি!
দাবি করছি:
১. এই অমানবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা হোক
২. সাধারণ মানুষের কষ্টের কথা শোনা হোক
৩. দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করা হোক
জনগণ আর সহ্য করতে পারছে না!

#তেলেরদামবৃদ্ধি_প্রত্যাহার_করুন
#জনগণের_প্রতিবাদ
#গরিবের_কষ্ট

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, অথচ বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি, তাও আবার লিটার প্রতি ২০টাকা করে, সরকার আসলে চাই কি!! ...
21/09/2026

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, অথচ বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি, তাও আবার লিটার প্রতি ২০টাকা করে, সরকার আসলে চাই কি!!

আন্তর্জাতিক জ্বালানি তেলের (crude oil) দাম গত দুই ট্রেডিং দিনে (মোটামুটি ১৮-২১ সেপ্টেম্বর ২০২৬) উল্লেখযোগ্যভাবে কমেছে। মূলত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রচেষ্টা ও সরবরাহ সংক্রান্ত উদ্বেগ কমে যাওয়ায় দাম পড়েছে।​
Tradingeconomics
সাম্প্রতিক মূল ডেটা (USD প্রতি ব্যারেল)
WTI Crude (West Texas Intermediate):
১৮ সেপ্টেম্বর ২০২৬: প্রায় ১০০.৩০
২০ সেপ্টেম্বর ২০২৬: ৯৫.৬৬ (আগের দিনের তুলনায় প্রায় -৪.৬৪ বা -৪.৬৩%)
২১ সেপ্টেম্বর ২০২৬ (রিয়েল-টাইম/সাম্প্রতিক): প্রায় ৯৪–৯৭.৮ (দিনে প্রায় -১.৫% থেকে -২.৯% পর্যন্ত পতন; Trading Economics-এ প্রায় ৯৭.৪৩, Oilprice.com-এ ৯৭.৮০)​
Investing +1
Brent Crude:
সাম্প্রতিক: প্রায় ১০০.৯–১০১.২ (দিনে প্রায় -২.৬% থেকে -২.৮% পতন)​
Tradingeconomics +1
সারাংশ (গত দুই ট্রেডিং দিন):
WTI-তে প্রায় ৫–৬ ডলার (বা ~৫–৬%) এবং Brent-এও একই রকম পতন দেখা গেছে। দাম চতুর্থ ধারাবাহিক সেশনেও নিম্নমুখী।​
Tradingeconomics
অথেন্টিক সোর্স
Trading Economics: Crude Oil ~৯৭.৪৩ (দিনে -২.৮৬%), আগের বন্ধ ১০০.৩০; মধ্যপ্রাচ্যে কূটনীতির আশায় পতন।
লিংক: https://tradingeconomics.com/commodity/crude-oil
Oilprice.com: WTI ৯৭.৮০ (-২.৪৬%), Brent ১০১.১৫ (-২.৬২%)।
লিংক: https://oilprice.com/oil-price-charts/
Investing.com (ঐতিহাসিক): ১৮ সেপ্টেম্বর ১০০.৩০ → ২০ সেপ্টেম্বর ৯৫.৬৬ → ২১ সেপ্টেম্বর ~৯৪.২৭।
লিংক: https://www.investing.com/commodities/crude-oil-historical-data
দাম USD-তে দেওয়া হয়েছে (আন্তর্জাতিক বেঞ্চমার্ক)। বাংলাদেশি টাকায় রূপান্তর করতে বর্তমান বিনিময় হার ব্যবহার করুন (যা পরিবর্তনশীল)। দাম রিয়েল-টাইমে ওঠানামা করে, তাই সর্বশেষ আপডেটের জন্য উপরের সোর্সগুলো চেক করুন।।

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে সরকারের নজিরবিহীন অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত আবারও ...
21/09/2026

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

সরকারের নজিরবিহীন অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত আবারও দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে। সংকট মোকাবিলায় কার্যকর ও সৃজনশীল বিকল্প খুঁজে বের করার পরিবর্তে সরাসরি জনগণের ওপর অসহনীয় বোঝা চাপিয়ে দিয়েছে বিএনপি সরকার। ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যেই এ নিয়ে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হলো।

জ্বালানির মূল্যবৃদ্ধির পেছনে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়সহ নানা যুক্তি দেখাচ্ছে। সরকারের দাবি, সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

কিন্তু আমাদের সরল প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে বছরের পর বছর জ্বালানি তেলের দাম যখন তুলনামূলকভাবে নিম্নমুখী ছিল, তখন বিপিসি যে হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে, সেই অর্থ কোথায় গেল?

বিপিসির মুনাফার হাজার হাজার কোটি টাকা যদি অন্য খাতে ব্যয় করা সম্ভব হয়, তাহলে এখন সংকটে অন্য খাতে কাটছাঁট করে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখা হবে না কেন? কেন বারবার সাধারণ মানুষের পকেটকেই সরকারের সহজ লক্ষ্য বানানো হচ্ছে?

আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জ্বালানি তেল আমদানিতে সরকার ৩২ শতাংশ পর্যন্ত বিভিন্ন ধরনের কর ও শুল্ক আদায় করছে। বর্তমান সংকটের সময়ে নাগরিকদের ওপর চাপ কমাতে অন্তত সাময়িকভাবে এসব কর ও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হলো না কেন?

সরকার জ্বালানির দাম বাড়িয়ে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চাইছে। অথচ নতুন পে স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে অতিরিক্ত ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নকে কেন এত জরুরি হয়ে পড়লো? মধ্যপ্রাচ্য সংকট সমাধান পর্যন্ত পে স্কেল কেন স্থগিত রাখা হলো না?

যুদ্ধ ও আন্তর্জাতিক সংকটের অজুহাতে জনগণের ওপর বাড়তি বোঝা চাপানো সম্ভব হলে, রাষ্ট্রের অন্যান্য ব্যয় পুনর্বিন্যাস করে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে না কেন?

সরকারি প্রেস রিলিজে জ্বালানি তেল ভারতে পাচার রোধ করাকে দাম বাড়ানো অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।‌ এর থেকে হাস্যকর যুক্তি আর কি হতে পারে? আইনশৃঙ্খলা ও সীমান্ত রক্ষী বাহিনীর ব্যর্থতা দায় জনগণের ওপর কেন চাপানো হবে? আমরা সরকারের কাছে এসব প্রশ্নের সুস্পষ্ট জবাব চাই।

সংকট মোকাবিলায় পরিকল্পিত, সৃজনশীল ও জনবান্ধব বিকল্প সমাধান না খুঁজে, সরাসরি জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের জনবিচ্ছিন্নতা ও দায়িত্বহীনতা প্রমাণ করে। জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে মাত্র কয়েক মাসের ব্যবধানে তিন দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না।

আমরা জনগণের ওপর চাপিয়ে দেওয়া জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় জনগণের ওপর নতুন বোঝা চাপানোর পরিবর্তে ব‍্যয় পুনর্বিন‍্যাস করে বিকল্প সমাধান খুঁজে বের করতে হবে।

Nahid Islam

21/09/2026
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর কোটালীপাড়া উপজেলার আহ্বায়ক কমিটি:
20/09/2026

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর কোটালীপাড়া উপজেলার আহ্বায়ক কমিটি:

19/09/2026

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র সদস্য সচিব

আখতার হোসেন -
রংপুর

National Citizen Party - NCP

জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক নাহিদ ইসলাম গেছেন লংমার্চে। তার হাতে এই চিঠি তুলে দেয়ার জন্য এক মা-জননী সকাল ...
19/09/2026

জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক নাহিদ ইসলাম গেছেন লংমার্চে। তার হাতে এই চিঠি তুলে দেয়ার জন্য এক মা-জননী সকাল থেকে অপেক্ষায় ছিলেন। নাহিদ ইসলামকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেই মা।

চিঠিতে তিনি বলেন,
১. নাহিদ, আসিফকে মিথ্যা কেছ (কেইস) হতে বাঁচাতে হবে।
২. হ্যাঁ ভোট আমরা দিয়েছি। হ্যাঁ ভোট জনগণ দিয়েছে। তাদের অধিকার ফিরিয়ে দাও।
৩. নাহিদ, আসিফ ও আকতার শোনো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, রাশেদকে উচিত শিক্ষা দিতেই হবে।
৪. পিলখানায় ৫৭ জন অফিসারের মৃত্যুর জন্য হাসিনার ফাঁসি চাই।

National Citizen Party - NCP

19/09/2026

গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে....

Hasnat Abdullah

#লংমার্চ

Address

Notun Bazar Road
Dhaka
8100

Alerts

Be the first to know and let us send you an email when National Citizen Party - NCP - Gopalganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share