30/05/2026
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন জামে মসজিদে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ মহোদয় এবং এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ ।
30/05/2026
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
30/05/2026
পুলিশ অফিসার্স মেসে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত।
[২৯মে, ২০২৬ খ্রিস্টাব্দ]
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ অফিসার্স মেস, গোপালগঞ্জে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে প্রীতিভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে (শুক্রবার) আয়োজিত এই উৎসব পুলিশ সদস্যদের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০১ ও তাঁর সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ, জনাব মো: এস এম জিলানী, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০৩ ও তাঁর সহধর্মিণী রওশন আরা , মো: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০২ ও তাঁর সহধর্মিণী ডা: রাবেয়া বেগম, সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সুবর্ণা শিকদার(ঠাকুর) এবং তার স্বামী জনাব পদ্মনাথ ঠাকুর,
জেলা প্রশাসক গোপালগঞ্জ জনাব মো: আরিফ-উজ-জামান ও মিসেস আরিফ-উজ-জামান , জেলা পরিষদের প্রশাসক জনাব শরীফ রফিকউজ্জামান, পাবলিক প্রসিকিউটর জনাব আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী (গোপালগঞ্জ), জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এই প্রীতিভোজ ও মিলনমেলায় উপস্থিত অতিথিবর্গকে স্বাগত জানান জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও মিসেস হাবীবুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ ও মিসেস হুমায়ুন।
28/05/2026
গোপালগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা:
মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ তথা সকল ধর্ম-বর্ণ-গোত্রের, সকল আদর্শের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর শান্তিপূর্ণ-সমৃদ্ধ গোপালগঞ্জের প্রত্যাশায় ধ্বনিত হোক:
"পৃথিবীটা হোক মানুষের"
"ধর্ম থাকুক অন্তরে" ❤️
"মসজিদে আজান হোক"🤲
"ঘণ্টা বাজুক মন্দিরে"🙏
সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে
"ঈদ মোবারক"
26/05/2026
গোপালগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়।
পরিদর্শনকালে তিনি ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পশুর হাটকেন্দ্রিক গোপালগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রতারণা কিংবা ভোগান্তি না ঘটে, সে লক্ষ্যে জেলা পুলিশ, গোপালগঞ্জ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সবাইকে জানান, পশুর হাটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য গোপালগঞ্জ কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতারক চক্র, চাঁদাবাজি ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তিনি ইজারাদারদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
25/05/2026
"গোপালগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন এবং জেলা পুলিশের সতর্ক অবস্থান"
[২৫মে ২০২৬ খ্রিস্টাব্দ]
গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় আজ সোমবার গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয়, পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে উদ্যোগ নেয়। পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মত কুচক্রী মহলের অপতৎপরতা রুখতে এবং ব্যবসায়ীরা যেন পশু বিক্রি করে তাদের কষ্টার্জিত টাকা নিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়িতে ফিরতে পারেন সে ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলেন।
জনগণ ও সম্পদের নিরাপত্তা, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় গমনাগমন নিশ্চিতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে তা জানান এবং সকলের ঈদ হোক আনন্দময় ও উৎসবমুখর এই প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
24/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন।
গোপালগঞ্জ, ২৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ।
আলোচনা সভায় জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাম্যের ভাবনার ওপর আলোকপাত করে বক্তারা আলোচনা করেন।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
24/05/2026
গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
[২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ]
আজ রবিবার গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ।
অপরাধ সভায় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক/অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), গোপালগঞ্জ, জনাব মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গোপালগঞ্জ, জনাব মোঃ নাফিসুর রহমান,সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) গোপালগঞ্জ, এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), গোপালগঞ্জ ।
24/05/2026
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কীট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
[২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ]
আজ রবিবার গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কীট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে নিম্নলিখিত ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মাদকদ্রব্য উদ্ধার
ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল
মামলা নিষ্পত্তি ও দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদন।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), গোপালগঞ্জ।
জনাব মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), গোপালগঞ্জ।
জনাব মোঃ নাফিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), গোপালগঞ্জ।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), গোপালগঞ্জ।
এছাড়াও সভায় গোপালগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।