গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস

গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস, Government Organization, উপজেলা স্বাস্থ্য কার্যালয়, সদর, গোপালগঞ্জ, Gopalganj.

13/10/2025
Photos from গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস's post 12/10/2025

সারাদেশে আজ থেকে শুরু হল জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা.আবু সাঈদ মোহাম্মদ ফারুক স্যার। উপস্থিত ছিলেন সদর উপজেলার সম্মানিত ইউএইচএফপিও ডা. গায়ত্রী বিশ্বাস স্যার, WHO এর রোগ পর্যবেক্ষণ ও টিকাদান মেডিকেল অফিসার (SIMO) ডা. নিশাত তাসনিম ও সদর উপজেলার মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. নাদিরা খানম।

আপনার সন্তানকে টিকা দিন, সুস্থ রাখুন।

Photos from গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস's post 12/10/2025
Photos from গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস's post 09/10/2025

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে ডাক্তার ও নার্সদের এ ই এফ আই প্রশিক্ষন। সভাপতি হিসাবে উপস্থিত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গায়ত্রী বিশ্বাস

16/09/2025

আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি । ৯ মাস থেকে ১ ৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

টিকা পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। ঘরে বসে নিজের স্মার্টফোন থেকেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড দেখাতে হবে।

কয়েক ধাপে টিকা নিবন্ধন

ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রথমে নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration/tcv এই লিঙ্কে যান।

শিশুর জন্মতারিখ: দিন, মাস ও বছরের ঘর পূরণ করুন।

জন্ম নিবন্ধন সনদের নম্বর: ১৭ অংকের জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখুন।

লিঙ্গ নির্বাচন: নারী বা পুরুষ ঘরটি পূরণ করুন।

ক্যাপচা কোড পূরণ: প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।

পরবর্তী ধাপ: পরের পেজে বাবা-মায়ের মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা দিন। 'সাবমিট' চাপুন।

ওটিপি যাচাই: মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।

টিকা নির্বাচন: দ্বিতীয় ধাপে টাইফয়েড টিকা বেছে নিন। তারপর অপশন দেখা যাবে: স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)। উপযুক্ত পশন নির্বাচন করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।

টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। স্কুলে টিকা না নেওয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা পাবে।

Citizen Portal

Want your business to be the top-listed Government Service in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


উপজেলা স্বাস্থ্য কার্যালয়, সদর, গোপালগঞ্জ
Gopalganj
8100