11/11/2026
মু’আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত:
তিনি দাঁড়িয়ে বললেন, জেনে রাখো! রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হবে। এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে।
আর সে দল হচ্ছে আল-জামা’আত। ইবনু ইয়াহিয়া ও আমর (রহঃ) বলেনঃ “বিষয়টি হল, আমার উম্মতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে যাদের সর্বশরীরে (বিদআতের) প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়।
সুনানে আবূ দাউদ, হাদিস নং ৪৫৯৭
#ইসলাম #হাদিস #সুন্নাহ #আলজামাআত #ইসলামিকপোস্ট #ইসলামিকজ্ঞান