Sales & Distribution Division,BPDB,Habiganj

Sales & Distribution Division,BPDB,Habiganj

Share

26/05/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৭/০৫/২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ৮ ঘটিকা হইতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিবিবি, বিউবো, হবিগঞ্জ এর আওতাধীন সকল এলাকায়(হবিগঞ্জ সদর) বিদ্যুৎ বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য বিউবো,হবিগঞ্জ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

12/05/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৩/০৫/২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ৯ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত বিবিবি, বিউবো, হবিগঞ্জ এর আওতাধীন সকল এলাকায়(হবিগঞ্জ সদর) বিদ্যুৎ বন্ধ থাকিবে। সাময়িক অসুবিধার জন্য বিউবো,হবিগঞ্জ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

15/04/2023

বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, হবিগঞ্জ এর বর্তমান চাহিদা প্রায় ১৫ মে: ও:। বরাদ্দ লোড ৮ মে: ও:। প্রায় ৭ মে: ও: লোড শেডিং দেওয়া হচ্ছে। ফলে হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।
লোড বরাদ্দ পেলে বিদ্যুৎ ব্যবস্থা সচল হইবে। সবাইকে ধর্য্য ধরার জন্য অনুরোধ জানানো হলো।

17/01/2023

⚡⚡⚡জরুরি⚡⚡⚡

বিদ্যুৎ-এর ট্যারিফ পরিবর্তন হওয়ার কারণে প্রি-পেইড মিটার গ্রাহকদের টাকা রিচার্জের পর বাড়তি লাইন আসবে যা ২০২০ সালেও এসেছিলো।

কিভাবে রিচার্জ করবেন বাড়তি লাইনগুলো?

১। প্রতি ২০ টি নম্বর একটি লাইন হিসেবে বিবেচিত হয়।
যেমনঃ
০০০০-০০০০-০০০০-০০০০-০০০০-১ম লাইন
০০০০-০০০০-০০০০-০০০০-০০০০- ২য় লাইন
এইভাবে প্রতিটি লাইন মিটারে ইনপুট দিবেন।

২। আবাসিক গ্রাহকগণ টোকেন পাবেন
-1 to 11 অথবা -1 to 9 মধ্যে।
বানিজ্যিক গ্রাহকগণ পবেন
-1 to 5 অথবা 0-5 এর মধ্যে

৩। প্রতিটি লাইন সিকুয়েন্স নামে পরিচিত ।

৪। প্রতি লাইন মানে সম্পুর্ণ ২০ টি নম্বর মিটারে তোলে ইয়েস বাটন চাপ দিবেন।
যেমন- ০০০০-০০০০-০০০০-০০০০-০০০০
মিটারে উঠানোর পর মিটারের ইয়েস বাটন( কিছু মিটারের ক্ষেত্রে লাল আবার কিছু মিটারের ক্ষেত্রে সবুজ বাটন) চাপ দিবেন।

৫। এইভাবে প্রতিটি লাইন দিয়ে সম্পুর্ণ টোকেন
মিটারে ইনপুট দিতে হবে।

৬। মিটারে বর্তমানে কত নম্বর সিকোয়েন্স প্রবেশ করেছে তা চেক করতে ৮৮৯ তুলে (লাল /সবুজ) এন্টার চাপুন।
এগারো লাইনের সিকোয়েন্স মিটারে প্রবেশের সময় ভুল হলে এর মাধ্যমে চেক করে নিতে পারবেন।

Want your business to be the top-listed Government Service in Habiganj Sadar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

https://pdb.habiganj.gov.bd/

Address


Habiganj Sadar